News Flash

  • Home
  • Uncategorized
  • অগুস্তা ওয়েস্টল্যান্ড চপার কেলেঙ্কারী নিয়ে উত্তাল সংসদ, চারবার মুলতুবি
Image

অগুস্তা ওয়েস্টল্যান্ড চপার কেলেঙ্কারী নিয়ে উত্তাল সংসদ, চারবার মুলতুবি

PARLIAMENT_HOUSE_1_2329334fনয়াদিল্লি, ৯ মে৷৷ অগুস্তা ওয়েস্টল্যান্ড চপার কেলেঙ্কারি নিয়ে সোমবার ফের উত্তাল হয়ে উঠে সংসদ৷ সোনিয়া গান্ধির বিরুদ্ধে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির অভিযোগের প্রতিবাদে কংগ্রেস সাংসদরা বিক্ষোভের জেরে উত্তাল হয়ে উঠে রাজ্যসভার অধিবেশন৷ দফায় দফায় মুলতুবি করে দিতে হল অধিবেশন৷ এর জেরে জিরো আওয়ার এবং প্রশ্ণোত্তর পর্বে কোনও কাজই হল না৷
এক নির্বাচনী জনসভায় নরেন্দ্র মোদি কংগ্রেস সভানেত্রীকে নিশানা করে বলেন, ইতালির আদালত চপার ঘুষকান্ডে সোনিয়ার যুক্ত থাকার কথা বলেছে৷ তাঁর এই মন্তব্যের প্রতিবাদে এদিন রাজ্যসভার অধিবেশন শুরু হতেই কংগ্রেস সাংসদরা বিক্ষোভ শুরু করেন৷ তাঁরা মোদিকে ‘ফেকু’ বলে ব্যঙ্গ করে ক্ষমা চাওয়ার দাবি জানাতে থাকেন৷ বিরোধী দলনেতা গুলাম নবী আজান বলেন, কোনও সাংসদই সোনিয়ার বিরুদ্ধে ঘুষ নেওয়ার অভিযোগ করেননি৷ প্রধানমন্ত্রী সংসদে কিছু না বলে নির্বাচনী প্রচারে এই অভিযোগ করেছেন৷
গোলমালের জেরে প্রথম দু’ঘন্টায় চারবার মুলতুবি করতে হয় অধিবেশন৷ চেয়ারম্যান হামিদ আনসারি এবং ডেপুটি চেয়ারম্যান পি জে কুরিয়েন বারবার আবেদন জানালেও বিক্ষোভ থামেনি৷ আনন্দ শর্মা সংসদের বাকি কাজ বন্ধ রেখে এবিষয়ে আলোচনা চেয়ে নোটিশ দেন৷ কিন্তু কুরিয়েন সেই নোটিশ খারিজ করে দেন৷ এরপর গোলমাল বেড়ে যায়৷ এর জেরে প্রশ্ণোত্তর পর্বে মাত্র একটি প্রশ্ণ ছাড়া আর কোনও কাজ হয়নি৷
লোকসভাতেও একই ইস্যুতে কংগ্রেস সাংসদরা বিক্ষোভ দেখাতে শুরু করেন৷ তাঁরা প্রশ্ণ করেন, প্রতিরক্ষামন্ত্রী সংসদের উভয় কক্ষেই এই বিষয়ে বিতর্কে সোনিয়ার বিরুদ্ধে কোনও মন্তব্য না করলেও প্রধানমন্ত্রী কীভাবে এই অভিযোগ করলেন? প্রধানমন্ত্রী কোন আদালতের রায়ের কথা বলছেন তা জানতে চেয়ে কংগ্রেস সাংসদরা প্রধানমন্ত্রীর সংসদে হাজির হওয়ার দাবি জানাতে থাকেন৷

Releated Posts

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026

ডেপুটেশন ঘিরে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের সংঘাত, অধ্যক্ষকে ঘেরাও করে বিক্ষোভ

কৈলাসহর, ২ সেপ্টেম্বর: ডেপুটেশন দেওয়াকে কেন্দ্র করে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ত্রিপ্রা ইন্ডিজিনিয়াস…

ByByReshmi Debnath Sep 2, 2026

ভিলেজ কাউন্সিল নির্বাচনে বিলোনিয়ায় সিপিআই(এম)-এর ২১ প্রার্থীর মনোনয়ন জমা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ২ সেপ্টেম্বর: আসন্ন ভিলেজ কাউন্সিল নির্বাচনকে সামনে রেখে দক্ষিণ ত্রিপুরার তিনটি ব্লকে মোট ২১টি আসনে…

ByByReshmi Debnath Sep 2, 2026

প্রযুক্তিনির্ভর ট্রাফিক ব্যবস্থাপনা জোরদার করছে ত্রিপুরা, নজরদারিতে ৫১৫ সিসিটিভি

আগরতলা, ৩১ আগস্ট: ট্রাফিক আইন লঙ্ঘন ও সড়ক দুর্ঘটনা কমাতে প্রযুক্তিনির্ভর স্মার্ট ট্রাফিক ব্যবস্থাপনা আরও শক্তিশালী করছে ত্রিপুরা…

ByByTaniya Chakraborty Aug 31, 2026
Scroll to Top