News Flash

  • Home
  • Uncategorized
  • প্রণয় সংক্রান্ত বিবাদের জের ভর সন্ধ্যায়, কৃষ্ণনগরে গ্রোসারী দোকানে ঢুকে মালিককেই কুপিয়ে রক্তাক্ত করে পালাল দুই যুবক
Image

প্রণয় সংক্রান্ত বিবাদের জের ভর সন্ধ্যায়, কৃষ্ণনগরে গ্রোসারী দোকানে ঢুকে মালিককেই কুপিয়ে রক্তাক্ত করে পালাল দুই যুবক

murderনিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৮ মে৷৷ রবিবার সন্ধ্যায় রাজধানী আগরতলায় এক যুবককে প্রকাশ্যে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে রক্তাক্ত করার ঘটনা ঘটল৷ প্রত্যক্ষদর্শীরা ছুটে এসে ঐ যুবককে প্রাণে বাঁচালেও আক্রমণকারীরা পালিয়ে যেতে সক্ষম হয়৷
জানা গেছে, এদিন সন্ধ্যা আনুমানিক সাড়ে সাতটা নাগাদ টিআরটিসি সিএনজি স্টেশন সংলগ্ণ একটি গ্রোসারি দোকানে ঢুকে দোকানের মালিক শুভজিৎ ঘোষকে(৩৩) ধারালো অস্ত্রের আঘাতে জখম করে দুই যুবক সুব্রত চক্রবর্তী ও রাজু দেববর্মা৷ স্থানীয় জনগণ ছুটে এসে শুভজিৎকে প্রাণে বাঁচালেও আক্রমণকারীদের আটক করতে ব্যর্থ হয়৷ স্থানীয় জনগণই ঐ যুবকদের পরিচয় সনাক্ত করেছেন৷ আহত অবস্থায় শুভজিৎকে প্রথমে আইজিএম হাসপাতালে পাঠানো হয়৷ চিকিৎসকরা তার অবস্থা আশঙ্কাজনক দেখে তাকে জিবিতে স্থানান্তর করেন৷ জানা গেছে, ঐ যুবকের পিঠে ধারালো অস্ত্র দিয়ে আঘাতের দুটি চিহ্ণ রয়েছে৷
প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, এদিন, হঠাৎই দুই যুবক শুভজিতের দোকানে এসে তার সাথে বাকবিতন্ডায় লিপ্ত হয়৷ এক সময় উত্তেজিত হয়ে ঐ দুই যুবক শুভজিৎকে ধারালো অস্ত্র দিয়ে আঘাত করে৷ বিষয়টি দেখতে পেয়ে স্থানীয় জনগণ সঙ্গে সঙ্গে ছুটে আসেন৷ ফলে, শুভজিৎ প্রাণে বেঁচে যায়৷
জানা গেছে, প্রণয় সংক্রান্ত গোলমালের জের এই ঘটনাটি ঘটেছে৷ শুভজিতের ঘনিষ্ঠমহল সূত্রে জানা গেছে, আক্রমণকারীদের মধ্যে সুব্রত চক্রবর্তীর প্রাক্তন প্রেমিকার সাথে শুভজিতের প্রণয় সম্পর্ক গড়ে উঠে৷ কিছুদিন আগে সুব্রতর সাথে তার প্রাক্তন প্রেমিকার এই বিষয়কে নিয়ে তীব্র বাকবিতন্ডাও হয়েছে৷ আজ, আক্রোশ সামলাতে না পেরে শুভজিতের উপর আক্রমণের ঘটনা ঘটেছে বলে অনুমান করা হচ্ছে৷ ঘটনার খবর পেয়ে পশ্চিম থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছায়৷
এদিকে, শুভজিতের পরিবারের দাবি সুব্রত’র প্রাক্তন প্রেমিকার সাথে প্রণয়ের সম্পর্ক গড়ে ওঠার পর থেকেই নানা সমস্যা দেখা দিয়েছিল৷ এই সম্পর্ক ছিন্ন করার বহু চেষ্টাও পরিবারের তরফে করা হয়েছে৷ কিন্তু কোন কিছুতেই সমাধান হয়নি৷ আজকের এই ঘটনায় শুভজিৎ অল্পেতে প্রাণে বেঁচে যাওয়ায় আতঙ্কিত তার পরিবারের সদস্যরা সুব্রত’র প্রাক্তন প্রেমিকাকেই দায়ী করেছেন৷ জানা গেছে, পুলিশ এই ঘটনায় তদন্ত শুরু করেছে৷ তবে এখনো পর্যন্ত কাউকে আটক করা সম্ভব হয়নি৷ ভর সন্ধ্যায় প্রকাশ্যে এক যুবককে রক্তাক্ত করার ঘটনায় এলাকায় আতঙ্ক দেখা দিয়েছে৷ পাশাপাশি মানুষের নিরাপত্তা নিয়ে প্রশ্ণ উঠতে শুরু করেছে৷

Releated Posts

প্রযুক্তিনির্ভর ট্রাফিক ব্যবস্থাপনা জোরদার করছে ত্রিপুরা, নজরদারিতে ৫১৫ সিসিটিভি

আগরতলা, ৩১ আগস্ট: ট্রাফিক আইন লঙ্ঘন ও সড়ক দুর্ঘটনা কমাতে প্রযুক্তিনির্ভর স্মার্ট ট্রাফিক ব্যবস্থাপনা আরও শক্তিশালী করছে ত্রিপুরা…

ByByTaniya Chakraborty Aug 31, 2026

ভেজাল ক্যান্সারের ওষুধকাণ্ডে সরব ত্রিপুরা কংগ্রেস, সরকারের ভূমিকা নিয়ে প্রশ্ন প্রবীর চক্রবর্তীর

আগরতলা, ৩০ আগস্ট: দিল্লিতে ভেজাল ক্যান্সারের ওষুধ উদ্ধারের ঘটনাকে কেন্দ্র করে কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে সরব হল ত্রিপুরা প্রদেশ…

ByByReshmi Debnath Aug 30, 2026

কোনো অনুমান নয়, প্রমাণের ভিত্তিতেই ডিজিপির মৃত্যুর আসল সত্য উদঘাটিত হবে: মুখ্যমন্ত্রী

আগরতলা, ২৭ আগস্ট : ডিজিপি (পুলিশ মহানির্দেশক) অনুরাগ ধ্যানকারের মৃত্যুর প্রতিটি দিক নিরপেক্ষভাবে তদন্ত করা হবে এবং সত্য…

ByBySandeep Biswas Aug 27, 2026

শিল্প গড়তে জমি ব্যবহারের নিয়মে বাছাই করা ছাড়ের ভাবনা, নতুন শিল্পনীতিতে বড় পরিবর্তনের ইঙ্গিত

কলকাতা, ২৬ আগস্ট (আইএএনএস): আগামী মাসের মাঝামাঝি পশ্চিমবঙ্গের নতুন শিল্পনীতি প্রকাশ করতে চলেছে রাজ্য সরকার। সেই নয়া শিল্পনীতিতে…

ByByNews Desk Aug 26, 2026
Scroll to Top