News Flash

  • Home
  • Uncategorized
  • রাজধানীতে ছিনতাই কান্ডে এখনো পর্যন্ত গ্রেপ্তার ৯, উদ্ধার সাড়ে চার লক্ষ
Image

রাজধানীতে ছিনতাই কান্ডে এখনো পর্যন্ত গ্রেপ্তার ৯, উদ্ধার সাড়ে চার লক্ষ

TRIPURA POLICEনিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৭ মে৷৷ রাজধানী আগরতলা শহরের শিবনগর কলেজ রোড এলাকায় বাইক নিয়ে ধাওয়া করে এক বৃদ্ধের কাছ থেকে ৫ লক্ষ টাকা ছিনতাইয়ের ঘটনায় জড়িত এখনো পর্যন্ত ৯জনকে পুলিশ গ্রেপ্তার করতে সক্ষম  হয়েছে৷ সর্বশেষ ওড়িশা থেকে আরো একজনকে আটক করে আগরতলায় নিয়ে এসেছে আগরতলা পূর্ব থানার পুলিশ৷ সে নাবালক৷ তার কাছ থেকে নগদ টাকাও উদ্ধার হয়েছে৷ এখনো পর্যন্ত আটক নয়জনের মধ্যে চারজন পুরুষ ও পাঁচজন মহিলা৷ এই ঘটনায় জড়িত আরো দুজন পলাতক৷ তাদেরকে আটক করার জন্য পুলিশের তৎপরতা অব্যাহত রয়েছে৷ ছিনতাই করা ৫ লক্ষ টাকার মধ্যে উদ্ধার হয়েছে ৪লক্ষ ৫০ হাজার টাকা৷ আরো ৫০ হাজার টাকা উদ্ধারের চেষ্টা অব্যাহত রয়েছে৷ উল্লেখ্য, গত ২৯ এপ্রিল হরিদাস দেবনাথ নামে অবসরপ্রাপ্ত এক সরকারি কর্মচারী এক্সিস ব্যাঙ্ক থেকে বাড়ি নির্মাণের  জন্য ৫ লক্ষ টাকা তুলেন৷ তার মেয়েকে সঙ্গে নিয়ে সুকটি করে বাড়িতে ফিরছিলেন৷ ঐ সময়ই ছিনতাইকারীরা তাদের পিছু নেয়৷ তারা যখন শিবনগর কলেজটিলা  হাফ উঠছিলেন তখনই পেছন দিক থেকে বাইক নিয়ে এসে ধাক্কা দিয়ে  সুকটি থেকে বাবা-মেয়ে দুজনকেই ফেলে দেয়৷ ঐ সময় টাকার ব্যাগ নিয়ে চম্পট দেয় ছিনতাইকারীরা৷ ঘটনাস্থলে অন্য কোন লোক ছিল না৷ তাতে চিৎকারে পার্শ্ববর্তী লোকজন আসলেও ছিনতাইকারীদের আটক করা সম্ভব হয়নি৷ এক্সিস ব্যাঙ্কের সিসি টিভির ফুটেজ দেখে পুলিশ ছিনতাইকারীদের পাকড়াও করার উদ্যোগ নেয়৷ ৩০ এপ্রিল বিশ্রামগঞ্জ থেকে এক ছিনতাইকারীকে পাকড়াও করে পুলিশ৷ তাকে জিজ্ঞাসাবাদ করে এয়ারপোর্ট থানা এলাকা থেকে আরো দুজনকে আটক করা হয়৷ এছাড়া তিনজন মহিলাকেও আটক  করা হয়েছিল৷ তাদের কাছ থেকে তিন লক্ষ কুড়ি হাজার টাকা উদ্ধার হয়েছিল৷ তাদের জিজ্ঞাসাবাদ করে এই চক্রের আরো কয়েকজনের নামধাম উদ্ধার করতে সক্ষম হয় পুলিশ৷ সে তথ্য অনুযায়ী পুলিশ তাদেরকে আটক করার জন্য প্রয়াস অব্যাহত রাখে৷ জানা যায়  ছিনতাইকারীরা প্রত্যেকেই ওড়িশার বাসিন্দা৷ যারা পালিয়ে গিয়েছিল তারা ওড়িশায় অবস্থান করছিল৷ মোবাইল ফোনের সংকেত অনুযায়ী পুলিশ তাদের অবস্থান নির্ণয় করে৷ সে অনুযায়ী ওড়িশা পুলিশকে অবহিত করে আগরতলার পূর্ব থানার পুলিশ৷ ওড়িশা পুলিশের সহযোগিতায় এক নাবালককে আটক করে আগরতলায় নিয়ে আসা হয়েছে৷ এই নাবালকের হেফাজত থেকে  ১লক্ষ ৩০ হাজার  টাকা উদ্ধার করা হয়েছে৷ এই ঘটনায় জড়িত আরো দুজন পলাতক৷ এখনো পর্যন্ত সাড়ে চার লক্ষ টাকা উদ্ধার করে সাম্প্রতিককালের মধ্যে পুলিশ বড় ধরনের সাফল্যের নজির স্থাপন করেছে৷ এই ঘটনার মধ্য দিয়ে আবারও এটা প্রমাণিত হয়েছে পুলিশ ইচ্ছে করলে যে কোন মামলার দ্রুত কিনারা করতে সক্ষম হয়৷

Releated Posts

কাবুলের হাসপাতালে পাকিস্তানি হামলার নিরপেক্ষ তদন্তের দাবি পুনর্ব্যক্ত রাষ্ট্রসংঘের বিশেষ দূতের

কাবুল, ২২ মে (আইএএনএস): আফগানিস্তানে মানবাধিকার পরিস্থিতি বিষয়ক রাষ্ট্রসংঘের বিশেষ দূত রিচার্ড বেনেট কাবুলের ওমিদ পুনর্বাসন হাসপাতালে পাকিস্তানের…

ByByNews Desk May 22, 2026

ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’ কর্মসূচির সূচনা, ধলাই জেলার ৩৫ জনের অভিযোগ শুনলেন মুখ্যমন্ত্রী

আগরতলা, ২০ মে : রাজ্যের সাধারণ মানুষের সঙ্গে সরকারের সরাসরি যোগাযোগ আরও সুদৃঢ় করতে ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’…

ByByReshmi Debnath May 20, 2026

সুস্থ সমাজ গঠনে যুবসমাজকে এগিয়ে আসার আহ্বান সুদীপ রায় বর্মনের

আগরতলা, ১৭ মে: দেশের বর্তমান পরিস্থিতিতে সুস্থ সমাজ ও শক্তিশালী দেশ গঠনে কাজে যুবসমাজকে এগিয়ে আসার আহ্বান জানালেন…

ByByReshmi Debnath May 17, 2026

ত্রিপুরায় নতুন ইন্ডিয়া রিজার্ভ (আই আর) ব্যাটালিয়ান গঠনের অনুমোদন দিল কেন্দ্র; মিলবে ৫০ কোটি টাকা

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৫ মে: ত্রিপুরার নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদার করতে এবং কর্মসংস্থানের নতুন সুযোগ তৈরিতে বড় পদক্ষেপ…

ByByReshmi Debnath May 15, 2026

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top