News Flash

  • Home
  • Uncategorized
  • পঞ্চায়েতের কাজে দলবাজী বন্ধ করতে আহ্বান জানালেন মন্ত্রী মানিক দে
Image

পঞ্চায়েতের কাজে দলবাজী বন্ধ করতে আহ্বান জানালেন মন্ত্রী মানিক দে

MANIK DEY TRIPURAনিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৬ মে৷৷ ত্রিস্তর পঞ্চায়েতের আইন এবং বিভিন্ন প্রকল্প নিয়ে দক্ষিণ জেলার ত্রিস্তর পঞ্চায়েতের জনপ্রতিনিধি সরকারী আমলা, জেলা শাসক, মহকুমা শাসক ও ব্লক আধিকারিকদের নিয়ে শুক্রবার বিলোনীয়া টাউন হলে দক্ষিণ জেলা ভিত্তিক একদিনের কর্মশালা অনুষ্ঠিত হয়৷
বিলোনীয়া টাউন হলে আয়োজিত কর্মশালায় বক্তব্য রাখতে গিয়ে গ্রামোন্নয়নমন্ত্রী নরেশ জমাতিয়া বলেন, যে কোন প্রকল্পের আর্থিক বরাদ্দ সম্পর্কে জনগনকে অবহিত হবে৷ লুকোচুরি করে কোন কাজ করা যাবে না৷ এ ধরনের কার্যকলাপ অগণতান্তিক৷ গ্রামোন্নয়ন মন্ত্রী বলেন, যেখানেই যে প্রকল্পের কাজ হবে সেখানে অবশ্যই এলাকার ২/৩ জন লোককে নিয়ে মনিটরিং কমিটি গঠন করতে হবে৷ মন্ত্রী বলেন, এক্ষেত্রে আমাদের ইঞ্জিনিয়ারদের দর্বলতা আছে৷ কেন মনিটরিং কমিটি হবেনা৷ কেন জনগন জানবেন না প্রকল্প রূপায়নে কত টাকা মঞ্জুর হয়েছে৷ মানুষের সঙ্গে কথা বলে কাজ করতে কি অসুবিধা সেই প্রশ্ণ তুলেছেন খোদ গ্রামোন্নয়নমন্ত্রী৷ মন্ত্রী বলেন, আমি লক্ষ করছি সব জায়গায় আমাদের ইঞ্জিনিয়াররা এসব কাজ করতে পারছেন না৷ এ ধরনের কার্যকলাপ অগনতান্ত্রিক বলে আখ্যায়িত করেন তিনি৷ জনগনের পরামর্শ নিয়ে কাজ করাই হল জনতান্তিক৷
কর্মশালায় বক্তব্য রাখতে গিয়ে নগরোন্নয়নমন্ত্রী মানিক দে বলেন, ভোটের আগে সবাই আমরা যদি বলি নিজের দল ছাড়া অন্য কাউকে দেখবনা৷ এটা কিন্তু ঠিক হবে না৷ ভোটের আগে যা বলবেন, ভোটের পর তা করতে হবে৷ জনপ্রতিনিধিদের সেক্ষেত্রে দলবাজির উর্দ্ধে থেকে প্রকৃত যে প্রাপক তাকে তা দিতে হবে৷ সেক্ষেত্রে ওই ব্যক্তি কোন দলের তা দেখার দরকার নেই৷ যদি লোকটা সুবিধা পাবার উপযুক্ত হয় তাহলে দলবাজির উর্দ্ধে উঠে সেই সুবিধা দিতে হবে৷
নিরপেক্ষ দৃষ্টিভঙ্গী নিয়ে পঞ্চায়েত ব্যবস্থা পরিচালনা করার জন্য আহবান জানিয়েছেন নগরোন্নয়ন মন্ত্রী মানিক৷ তা করা সম্ভব হলেই জনগনের কাছে গ্রহনযোগ্যতা বাড়বে৷

Releated Posts

রাহুল গান্ধীর মঞ্চে সিপিআই(এম) বিদ্রোহী সুধাকরণ, বিজয়নের বিরুদ্ধে তোপ

আলাপ্পুঝা (কেরল), ৪ এপ্রিল (আইএএনএস): সিপিআই(এম)-এর বিদ্রোহী নেতা জি. সুধাকরণ শনিবার কেরলের মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়ন-এর বিরুদ্ধে তীব্র আক্রমণ…

ByByNews Desk Apr 4, 2026

তিপ্রাল্যান্ড এর মতো স্লোগান বাস্তবসম্মত নয়, উন্নয়নই বিজেপির অগ্রাধিকার: মন্ত্রী

আগরতলা, ৩ এপ্রিল: কিছু আঞ্চলিক দল তিপ্রাল্যান্ড, থানসা ইত্যাদি স্লোগান তুলছে, কিন্তু বাস্তবে এসব সম্ভব নয়। তারা শুধু…

ByByTaniya Chakraborty Apr 3, 2026

মুজফ্‌ফরপুরে খেসারি লাল যাদবের অনুষ্ঠানে বিশৃঙ্খলা, লাঠিচার্জ পুলিশের

পাটনা, ২ এপ্রিল(আইএএনএস): বিহারের মুজফ্‌ফরপুরে একটি পশু মেলায় ভোজপুরি গায়ক খেসারি লাল যাদব-এর অনুষ্ঠানের আগে চরম বিশৃঙ্খলা তৈরি…

ByByNews Desk Apr 2, 2026

চাওমিন খেয়ে অসুস্থ হয়েছে নবোদয়ের ছাত্রছাত্রীরা, জানালেন বিদ্যালয়ের প্রিন্সিপাল

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৯ জানুয়ারি: চাওমিন খাওয়ার পরেই অসুস্থ হয়ে পড়েছিল জহর নবোদয়ের ছাত্রছাত্রীরা। জানালেন বিদ্যালয়ের প্রিন্সিপাল। উল্লেখ্য, টাকারজলা…

ByByadmin Jan 29, 2025

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

<label for="comment">Comment's</label>

Scroll to Top