নয়াদিল্লি, ৬ মে (হি.স.): আগামী ১০ মে উত্তরাখণ্ড বিধানসভায় অপসারিত হরিশ রাওয়াত সরকারের আস্থা ভোটের দিন ধার্য করল সুপ্রিম কোর্ট| তবে, যে ৯ জন কংগ্রেস বিধায়ক রাওয়াত সরকারের বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা করে বিজেপি শিবিরে যোগ দিয়েছিলেন, তঁারা এই আস্থাভোটে অংশ নিতে পারবেন না বলেই জানিয়েছে শীর্ষ আদালত|
শুক্রবার সর্বোচ্চ আদালত জানিয়েছে, ১০ তারিখ, মঙ্গলবার বেলা ১১টা থেকে ১টা পর্যন্ত আস্থাভোটের জন্য উত্তরাখণ্ডে রাষ্ট্রপতি শাসন শিথিল করা হবে| গোটা প্রক্রিয়ায় নজর রাখার জন্য থাকবেন সুপ্রিম কোর্ট নিযুক্ত পর্যবেক্ষক, ভোটাভুটির ভিডিও-ও তোলা হবে| তবে বিদ্রোহী ৯ বিধায়কের ভোটদানের অধিকার খারিজ করেছে আদালত|
১০ মে সুপ্রিম নজরদারিতে উত্তরাখণ্ডে আস্থা ভোট, জানাল শীর্ষ আদালত
Releated Posts
কাবুলের হাসপাতালে পাকিস্তানি হামলার নিরপেক্ষ তদন্তের দাবি পুনর্ব্যক্ত রাষ্ট্রসংঘের বিশেষ দূতের
কাবুল, ২২ মে (আইএএনএস): আফগানিস্তানে মানবাধিকার পরিস্থিতি বিষয়ক রাষ্ট্রসংঘের বিশেষ দূত রিচার্ড বেনেট কাবুলের ওমিদ পুনর্বাসন হাসপাতালে পাকিস্তানের…
ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’ কর্মসূচির সূচনা, ধলাই জেলার ৩৫ জনের অভিযোগ শুনলেন মুখ্যমন্ত্রী
আগরতলা, ২০ মে : রাজ্যের সাধারণ মানুষের সঙ্গে সরকারের সরাসরি যোগাযোগ আরও সুদৃঢ় করতে ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’…
সুস্থ সমাজ গঠনে যুবসমাজকে এগিয়ে আসার আহ্বান সুদীপ রায় বর্মনের
আগরতলা, ১৭ মে: দেশের বর্তমান পরিস্থিতিতে সুস্থ সমাজ ও শক্তিশালী দেশ গঠনে কাজে যুবসমাজকে এগিয়ে আসার আহ্বান জানালেন…
ত্রিপুরায় নতুন ইন্ডিয়া রিজার্ভ (আই আর) ব্যাটালিয়ান গঠনের অনুমোদন দিল কেন্দ্র; মিলবে ৫০ কোটি টাকা
নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৫ মে: ত্রিপুরার নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদার করতে এবং কর্মসংস্থানের নতুন সুযোগ তৈরিতে বড় পদক্ষেপ…


















