News Flash

  • Home
  • Uncategorized
  • ফের সংঘর্ষ প্যালেস্টাইনের গাজা ভূখণ্ডে
Image

ফের সংঘর্ষ প্যালেস্টাইনের গাজা ভূখণ্ডে

জেরুজালেম, ৬ মে (হি.স.) : ফের সংঘর্ষ প্যালেস্টাইনের গাজা ভূখণ্ডে| গাজায় ইজরায়েলি সেনা অভিযানে পরিস্থিতি আবারও গরম হয়ে উঠেছে| ফিলিস্তিনিদের সশস্ত্র সংগঠন হামাস নিয়ন্ত্রিত গাজা শহরের দক্ষিণে ইজরায়েলি সেনা প্রবল আক্রমণ শুরু করেছে| সীমান্তের কাছে সুড়ঙ্গ খুঁড়ে নাশকতার পরিকল্পনা করেছিল হামাস| এই অভিযোগে গত ৪৮ ঘণ্টা ধরে অভিযান চালাচ্ছে ইজরায়েলি সেনা| তৃতীয়দিনে আক্রমণ আরও জোরদার হয়েছে বলে জানিয়েছেন ইহুদি সেনা আধিকারিকরা| বিভিন্ন সংবাদ মাধ্যমের দাবি, গাজা শহর থেকে মর্টার ছুঁড়ে ইজরায়েলি বিমানঘাঁটিতে হামলা চালিয়েছে হামাস| ইহুদি সেনা পাল্টা জবাব দিতেই তীব্র আতঙ্ক ছড়িয়েছে গাজা শহরে| স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন, বারে বারে ইহুদি বিমানবাহিনী হানা দিচ্ছে গাজার আকাশে|  ২০১৪ সালের পর আবারও দুই যুযুধান পক্ষ মুখোমুখি গাজা শহরের সীমান্তে| ইজরায়েলের প্রতিরক্ষামন্ত্রক পরিস্থিতি নিয়ে আলোচনার জন্য জরুরি বৈঠক করেন ইহুদি প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু| অন্যদিকে ফিলিস্তিনি প্রেসিডেন্ট মাহমুদ আববাসও তাঁর ক্যাবিনেট মন্ত্রীদের সঙ্গে বৈঠক করেছেন বলে জানা গিয়েছে|

Releated Posts

রথকাণ্ডের তদন্ত রিপোর্ট জনসমক্ষে প্রকাশের দাবি প্রদেশ কংগ্রেসের

আগরতলা, ১৬ জুলাই: তিন বছর আগে কুমারঘাটে রথযাত্রার সময় ঘটে যাওয়া মর্মান্তিক দুর্ঘটনায় ১০ জন ভক্তের মৃত্যুর ঘটনায়…

ByByTaniya Chakraborty Jul 16, 2026

রামমন্দির ও শ্রীরাম নিয়ে কথা বলার অধিকার শুধু হিন্দুদেরই: আচার্য প্রমোদ কৃষ্ণম

মোরাদাবাদ, ১১ জুলাই (আইএএনএস): শ্রীরাম জন্মভূমি মন্দির এবং ভগবান শ্রীরামকে নিয়ে মন্তব্য করার অধিকার শুধু হিন্দুদেরই রয়েছে বলে…

ByByNews Desk Jul 11, 2026

বন্য দাতাল হাতির তাণ্ডবে অতিষ্ঠ কৃষ্ণপুর, ফসল-ঘরবাড়ি হারিয়ে সর্বস্বান্ত বহু পরিবার

তেলিয়ামুড়া, ৬ জুলাই: তেলিয়ামুড়া মহকুমার ২৯-কৃষ্ণপুর বিধানসভা কেন্দ্রের কৃষ্ণপুর ও সংলগ্ন এলাকায় বন্য দাতাল হাতির তাণ্ডবে চরম আতঙ্কে…

ByByTaniya Chakraborty Jul 6, 2026

রাজনীতিতে সাফল্য এলেই হিংসা তৈরি হয়, প্রতিকূলতার সামনে হার মানলে চলবে না: মোহন ভাগবত

নাগপুর, ২ জুলাই (আইএএনএস): রাজনীতিতে কারও সাফল্য অনেক সময়ই অন্যদের মধ্যে হিংসার জন্ম দেয় বলে মন্তব্য করলেন মোহন…

ByByNews Desk Jul 2, 2026
Scroll to Top