News Flash

  • Home
  • Uncategorized
  • আসামে বিশ্ববিদ্যালয় চত্বরে ছাত্রছাত্রীদের উপর হামলা, প্রতিবাদে বিক্ষোভ এসএফআই’র
Image

আসামে বিশ্ববিদ্যালয় চত্বরে ছাত্রছাত্রীদের উপর হামলা, প্রতিবাদে বিক্ষোভ এসএফআই’র

SFIনিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৪ মে৷৷ কেন্দ্রের বিজেপি সরকার ও আরএসএস উচ্চ শিক্ষা প্রতিষ্ঠানে প্রতিটি মুহূর্তে আগ্রাসন নীতি চালিয়ে যাওয়ার চেষ্টা চালাচ্ছে বলে অভিযোগ করেছে ছাত্র সংগঠন এসএফআই৷ গত পরশু রাতে আসাম বিশ্ববিদ্যালয়ে আন্দোলনরত ছাত্রছাত্রীদের উপর পুলিশে বর্বরোচিত আক্রমণের ঘটনার তীব্র নিন্দা  জানিয়েছে এসএফআই৷ আসাম বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সলর এবং রেজিস্ট্রারেরমদতেই পুলিশ আন্দোলনকারী ছাত্রছাত্রীদের উপর আক্রমণ সংগঠিত করেছে বলে এসএফআইয়ের তরফ থেকে অভিযোগ করা হয়েছে৷ আসাম বিশ্ববিদ্যালয়ে ছাত্রছাত্রীদের উপর বর্বরোচিত আক্রমণের প্রতিবাদে আজ আগরতলায় প্রতিবাদ ও বিক্ষোভ মিছিল সংগঠিত করেছে ছাত্র সংগঠনটি৷ এই ঘটনার তীব্র নিন্দা জানিয়েছেন এসএফআইয়ের রাজ্য সম্পাদক নবারুণ দেব৷ তিনি বলেন, ছাত্রছাত্রীদের উপর এধরনের আক্রমণের ঘটনা কোনভাবেই মেনে নেওয়া যায় না৷ এর প্রতিবাদে সকলকে সোচ্চার হওয়ার জন্যও ছাত্র সংগঠনের প্রতি আহ্বান জানিয়েছেন তিনি৷ প্রতিবাদ ও বিক্ষোভ মিছিলে এসএফআইয়ের রাজ্য সভানেত্রী নীলাঞ্জনা দত্ত সহ অন্যান্য নেতানেত্রীরাও উপস্থিত ছিলেন৷

Releated Posts

পাঁচ বছর ধরে বিধবা ভাতা অধরা, অসুস্থ বৃদ্ধা শাশুড়ির জন্য মুখ্যমন্ত্রীর কাছে আবেদন পুত্রবধূর

জম্পুইজলা, ২৭ সেপ্টেম্বর:  স্বামীর মৃত্যুর পাঁচ বছর পেরিয়ে গেলেও মেলেনি বিধবা ভাতা। বয়স ৭০ বছর, শারীরিক অসুস্থতায় জর্জরিত।…

ByByReshmi Debnath Sep 27, 2026

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026
Scroll to Top