News Flash

  • Home
  • Uncategorized
  • লামডিং-শিলচর রুটে চলল মালবাহী ট্রেন, শীঘ্র যাত্রী রেল চালাতে প্রভুর সকাশে করিমগঞ্জের সাংসদ
Image

লামডিং-শিলচর রুটে চলল মালবাহী ট্রেন, শীঘ্র যাত্রী রেল চালাতে প্রভুর সকাশে করিমগঞ্জের সাংসদ

Trainগুয়াহাটি, ০৫ মে, (হি.স.) : পরীক্ষামূলকভাবে লামডিং-বদরপুর পাহাড় লাইনের বিধ্বস্ত রুটে মালবাহী ট্রেন চালালো উত্তর-পূর্ব সীমাম্ত রেল কর্তৃপক্ষ। তবে এখনও বন্ধ রাখা হয়েছে য়ব যাত্রীবাহী ট্রেন। মঙ্গলবার নতুন করে চন্দ্রপুর ও জাটিঙ্গা রুটে ধস পড়ায় ওই রুটে অনিৰ্দিষ্টকালের জন্য বন্ধ করে দেওয়া হয়েছিল রেল পরিষেবা। ঘন ঘন বৃষ্টিপাতের ফলে পাহাড়ি ওই অঞ্চলে রেল সড়কের ওপর ধস কিংবা রেল ট্র্যাকের নীচের মাটি খসে যাওয়ায় বিপত্তির সৃষ্টি হচ্ছে। উত্তর-পূর্ব সীমান্ত রেলের জনসংযোগ আধিকারিক নৃপেন্দ্রমোহন ভট্টাচার্য এই খবর দিয়ে জানিয়েছেন, রেললাইন মেরামতে যুদ্ধকালীন তৎপরতায় কাজ করছেন রেলের বিভিন্ন স্তরের ইঞ্জিনিয়ার-আধিকারিক-কর্মীরা। তবে রেল সারাইয়ের কাজে বড় বাধার সৃষ্টি করছে ধারাবর্ষণ।

উল্লেখ্য, গত ২৩ এপ্রিল থেকে যাত্রী রেল চলাচলে বিঘ্ন শুরু হয়। এরপর ২৭ এপ্রিল থেকে পুরোপুরি বন্ধ রাখা হয়েছে যাত্রী রেল পরিষেবা।

ধারা বৃষ্টির দরুণ পাহাড় লাইনের ওই রুটের নানা জায়গায় বিশেষ করে ফাইডিঙে রেল ট্র্যাকের নীচের মাটি খসে যাওয়া এবং ডিটেকছড়া এলাকায় এতদিন ধস নামছিল। এবার নতুন সংযোজন চন্দ্রনাথপুর-জাটিঙ্গা এলাকা।

এদিকে এনএফ রেলের সিপিআরও পিজে শর্মা এক বিবৃতিতে জানিয়েছেন, বৃহস্পতিবারের গুয়াহাটি-শিলচর কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস বাতিল করা হয়েছে। ৬ তারিখের শিলচর-গুয়াহাটি কা়্চনজঙ্ঘা এক্সপ্রেসও বাতিল করা হয়েছে। তবে এই ট্রেন দুটি গুয়াহাটি-শিয়ালদার মধ্যে রীতিমতো যাতায়াত করবে। আবহাওয়া অনুকূল না-হওয়া পর্যন্ত পাহাড় লাইনে কবে নাগাদ যাত্রী ট্রেন চলবে সে-সম্পর্কে কোনও সবুজ সংকেত দিতে পারেননি রেল কর্তৃপক্ষ।

এদিকে লামডিং-শিলচর ব্রডগেজ লাইনে দ্রুত সংস্কারের দাবিতে রেলমন্ত্রী সুরেশ প্রভুকে জরুরি স্মারকপত্র দিয়েছেন করিমগঞ্জের এআইইউডিএফ সাংসদ রাদেস্য়াম বিশ্বাস। গতকাল দিল্লিতে প্রভুর সঙ্গে দেখা করে রেল চলাচলে বিঘ্ন ঘটায় বরাক উপত্যকার মুনুযের কেমন দুর্ভোগ পোহাতে হচ্ছে তার বর্ণনা করেছেন বিশ্বাস। এছাড়া বরাকের কয়েকটি রুটে নির্মীয়মাণ ব্রডগেজ লাইনের কাজ যে নিম্নমানের হচ্ছে তা জানিয়ে সে-ব্যাপারে তার হস্তক্ষেপ দাবি করেছেন সাংসদ রাধেশ্যাম বিশ্বাস।

প্রসঙ্গত, লামডিং-বদরপুর-শিলচর রেল পরিষেবা ব্যাহত হওয়ায় দক্ষিণ অসমের বরাক উপত্যকার পাশাপাশি প্রতিবেশী তিন রাজ্য ত্ৰিপুরা, মিজোরাম ও মণিপুরের জনসাধারণ বেজায় অস্বস্তিতে পড়েছেন।

Releated Posts

প্রযুক্তিনির্ভর ট্রাফিক ব্যবস্থাপনা জোরদার করছে ত্রিপুরা, নজরদারিতে ৫১৫ সিসিটিভি

আগরতলা, ৩১ আগস্ট: ট্রাফিক আইন লঙ্ঘন ও সড়ক দুর্ঘটনা কমাতে প্রযুক্তিনির্ভর স্মার্ট ট্রাফিক ব্যবস্থাপনা আরও শক্তিশালী করছে ত্রিপুরা…

ByByTaniya Chakraborty Aug 31, 2026

ভেজাল ক্যান্সারের ওষুধকাণ্ডে সরব ত্রিপুরা কংগ্রেস, সরকারের ভূমিকা নিয়ে প্রশ্ন প্রবীর চক্রবর্তীর

আগরতলা, ৩০ আগস্ট: দিল্লিতে ভেজাল ক্যান্সারের ওষুধ উদ্ধারের ঘটনাকে কেন্দ্র করে কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে সরব হল ত্রিপুরা প্রদেশ…

ByByReshmi Debnath Aug 30, 2026

কোনো অনুমান নয়, প্রমাণের ভিত্তিতেই ডিজিপির মৃত্যুর আসল সত্য উদঘাটিত হবে: মুখ্যমন্ত্রী

আগরতলা, ২৭ আগস্ট : ডিজিপি (পুলিশ মহানির্দেশক) অনুরাগ ধ্যানকারের মৃত্যুর প্রতিটি দিক নিরপেক্ষভাবে তদন্ত করা হবে এবং সত্য…

ByBySandeep Biswas Aug 27, 2026

শিল্প গড়তে জমি ব্যবহারের নিয়মে বাছাই করা ছাড়ের ভাবনা, নতুন শিল্পনীতিতে বড় পরিবর্তনের ইঙ্গিত

কলকাতা, ২৬ আগস্ট (আইএএনএস): আগামী মাসের মাঝামাঝি পশ্চিমবঙ্গের নতুন শিল্পনীতি প্রকাশ করতে চলেছে রাজ্য সরকার। সেই নয়া শিল্পনীতিতে…

ByByNews Desk Aug 26, 2026
Scroll to Top