News Flash

  • Home
  • Uncategorized
  • আইন সম্পর্কে সকলেরই সাধারণ জ্ঞান থাকা উচিত ঃ মুখ্য বিচারপতি
Image

আইন সম্পর্কে সকলেরই সাধারণ জ্ঞান থাকা উচিত ঃ মুখ্য বিচারপতি

court hammerনিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৩ মে৷৷ জীবনে পথ চলা থেকে শুরু করে মৃত্যুর প্রাণ মুহূর্ত পর্যন্ত সমাজের প্রত্যেক মানুষই আইনের বন্ধনে আবদ্ধ৷ মঙ্গলবার ত্রিপুরা হাইকোর্ট চত্বরে একটি গ্রন্থ প্রকাশ অনুষ্ঠানে প্রধান অতিথির ভাষণে একথা বলেন, হাইকোর্টের মুখ্যবিচারপতি দীপককুমার গুপ্তা৷ ‘আইনের শিক্ষ’ শীর্ষক গ্রন্থখানির আনুষ্ঠানিক প্রকাশ করেন মুখ্যবিচারপতি৷ এই উপলক্ষ্যে আয়োজিত অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে বিচারপতি দীপক কুমার গুপ্তা বলেন, ভাবী প্রজন্মকে আইনী শিক্ষায় আরো মনোযোগী করে তুলতে হবে৷ আইনী শিক্ষা ছাড়া সমাজ সঠিক পথে পরিচালিত হতে পারেনা৷ কারণ, প্রতিটি মুহূর্তেই মানুষের জীবনে আইন সম্পর্কে সম্যক ধারণা থাকা প্রয়োজন৷ ত্রিপুরা রাজ্য আইন সেবা কর্তৃপক্ষ কর্তৃক প্রকাশিত আইনি শিক্ষা শীর্ষক বইটি বর্তমান ও ভবিষ্যত প্রজন্মের জন্য খুবই উপযোগী বলে তিনি উল্লেখ করেন৷ মুখ্যবিচারপতি বলেন, আজকের ছাত্রছাত্রীদের কেউ কেউ প্রধানমন্ত্রী, সুপ্রিমকোর্টের বিচারপিত এমনকি রাজ্যপাল পদেও আসীন হতে পারেন৷ স্বাভাবিক কারণেই ছাত্রছাত্রীদের ছোট বেলা থেকেই আইন সম্পর্কে সাধারণ ধারণা থাকা উচিত৷ তাহলেই নানা জটিলতা কাটিয়ে উঠে সঠিকপথে অগ্রসর হওয়া সম্ভব হবে৷ কেননা প্রত্যেক মানুষই আইনের বন্ধনে আবদ্ধ৷ গ্রন্থ প্রকাশ অনুষ্ঠানে হাইকোর্টের মুখ্যবিচারপতি দীপক কুমারগুপ্তা ছাড়াও অন্যান্য বিচারকদের মধ্যে উপস্থিত ছিলেন বিচারক এসসি দাস, উৎপলেন্দু বিকাশ সাহা, শুভাশিস তলাপাত্র৷ এছাড়া বিশিষ্ট আইনজীবীরাও এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন৷

Releated Posts

পাঁচ বছর ধরে বিধবা ভাতা অধরা, অসুস্থ বৃদ্ধা শাশুড়ির জন্য মুখ্যমন্ত্রীর কাছে আবেদন পুত্রবধূর

জম্পুইজলা, ২৭ সেপ্টেম্বর:  স্বামীর মৃত্যুর পাঁচ বছর পেরিয়ে গেলেও মেলেনি বিধবা ভাতা। বয়স ৭০ বছর, শারীরিক অসুস্থতায় জর্জরিত।…

ByByReshmi Debnath Sep 27, 2026

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026
Scroll to Top