News Flash

  • Home
  • Uncategorized
  • ককপিঠে বিমানসেবিকা : এবার সাসপেন্ড করা হল স্পাইসজেট কমান্ডারের লাইসেন্স
Image

ককপিঠে বিমানসেবিকা : এবার সাসপেন্ড করা হল স্পাইসজেট কমান্ডারের লাইসেন্স

spicejetনয়াদিল্লি, ৩০ এপ্রিল (হি.স.) : এবার সাসপেন্ড করা হল স্পাইসজেট কমান্ডারের লাইসেন্সও| বিমানসেবিকাকে ককপিটে বসতে দেওয়ায় আগেই বরখাস্ত করা হয়েছে স্পাইসজেট কমান্ডারকে | এবার তাঁর লাইসেন্সও সাসপেন্ড করে দিল উড়ান নিয়ন্ত্রক সংস্থা ডিজিসিএ| ঘটনাটি ঘটেছিল বেসরকারি বিমান কোম্পানিটির ব্যাঙ্কক-কলকাতা ফ্লাইটে| লাইসেন্স বাতিল হওয়ার ফলে সাময়িক বিমান চালাতে পারবেন না ওই কমান্ডার|
ওই কমান্ডার উড়ানের মধ্যেই ওই এয়ারহস্টেসকে ককপিটে ঢুকিয়ে ভিতর থেকে দরজা বন্ধ করে দিয়েছিলেন, যা উড়ান সংক্রান্ত নিয়মরীতির পরিপন্থী| শুধু তা-ই নয়, তিনি সহকারী পাইলটকেও বাধ্য করেন ককপিটের বাইরে বসতে| ফ্লাইটের চিফ এয়ারহস্টেস এ ব্যাপারে কর্তৃপক্ষের কাছে অভিযোগ দায়ের করার পর চাকরি থেকে বরখাস্ত করা হয় ওই পাইলটকে|
ডিজিসিএ বলেছে, তদন্ত শেষ না হওয়া পর‌্যন্ত ওই পাইলটের উড়ান লাইসেন্স বাতিল করা হয়েছে| তিনি বেশ কিছুটা সময় ককপিটে ওই বিমানসেবিকার সঙ্গে কাটিয়েছিলেন| পাশাপাশি পাইলট-ইন-কমান্ডের সঙ্গে ককপিটে বসায় সাসপেন্ড করা হয়েছে সংশ্লিষ্ট বিমানসেবিকাকেও| বিমানের একটি প্রান্তের দরজার কাছে তাঁর ডিউটি ছিল| প্রসঙ্গত, ডিজিসিএ যে উড়ান নিরাপত্তার বিধি তৈরি করেছে, তাতে ককপিটের ভিতরে একমাত্র ডিজিসিএ-র কর্মকর্তা বা তাদের মনোনীত লোকজন ছাড়া আর কেউই থাকতে পারেন না| স্পাইসজেট আগেই জানিয়ে দিয়েছিল, ডিজিসিএ-র নিরাপত্তা বিধি লঙ্ঘন করায় নির্দিষ্ট প্রক্রিয়া-পদ্ধতি মেনে ওই কমান্ডারকে বরখাস্ত করা হয়েছে|-

Releated Posts

কাবুলের হাসপাতালে পাকিস্তানি হামলার নিরপেক্ষ তদন্তের দাবি পুনর্ব্যক্ত রাষ্ট্রসংঘের বিশেষ দূতের

কাবুল, ২২ মে (আইএএনএস): আফগানিস্তানে মানবাধিকার পরিস্থিতি বিষয়ক রাষ্ট্রসংঘের বিশেষ দূত রিচার্ড বেনেট কাবুলের ওমিদ পুনর্বাসন হাসপাতালে পাকিস্তানের…

ByByNews Desk May 22, 2026

ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’ কর্মসূচির সূচনা, ধলাই জেলার ৩৫ জনের অভিযোগ শুনলেন মুখ্যমন্ত্রী

আগরতলা, ২০ মে : রাজ্যের সাধারণ মানুষের সঙ্গে সরকারের সরাসরি যোগাযোগ আরও সুদৃঢ় করতে ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’…

ByByReshmi Debnath May 20, 2026

সুস্থ সমাজ গঠনে যুবসমাজকে এগিয়ে আসার আহ্বান সুদীপ রায় বর্মনের

আগরতলা, ১৭ মে: দেশের বর্তমান পরিস্থিতিতে সুস্থ সমাজ ও শক্তিশালী দেশ গঠনে কাজে যুবসমাজকে এগিয়ে আসার আহ্বান জানালেন…

ByByReshmi Debnath May 17, 2026

ত্রিপুরায় নতুন ইন্ডিয়া রিজার্ভ (আই আর) ব্যাটালিয়ান গঠনের অনুমোদন দিল কেন্দ্র; মিলবে ৫০ কোটি টাকা

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৫ মে: ত্রিপুরার নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদার করতে এবং কর্মসংস্থানের নতুন সুযোগ তৈরিতে বড় পদক্ষেপ…

ByByReshmi Debnath May 15, 2026

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top