News Flash

  • Home
  • Uncategorized
  • প্রেমতলায় বিজেপির সভা ফ্লপ

প্রেমতলায় বিজেপির সভা ফ্লপ

BJP LOGOনিজস্ব প্রতিনিধি, চুরাইবাড়ি, ২৮ এপ্রিল৷৷ বিজেপির সমর্থনী সভা ফ্লপ উত্তর জেলার প্রেম তলায়৷ এই সমর্থনী সভায় উপস্থিত ছিলেন রাজ্যের বিজেপি সভাপতি বিপ্লব দেব৷ খোদ প্রদেশ সভাপতি ভারতীয় জনতাপার্টির পতাকা তুলে দিয়ে সম্বোধন করেন৷ খাতার লিকে ১৫ জনেরও অধিক নতুন বিজেপি সমর্থকের নাম থাকলেও প্রদেশ সভাপতি মাত্র এক বৃদ্ধা মহিলার হাতে দলিয় পতাকা তুলে দিয়ে বিজেপির দলে টেনে প্রদেশ সভাপতি৷ বেলা ১৩০ মিনিটে সমর্থনি সভা অনুষ্ঠিত হওয়ার কথা থাকলেও প্রদেশ সভাপতি বিকেল ৪৩০ মিনিটের সময় সভায় উপস্থিত হন৷ ফলে কর্মী সমর্থকদের মধ্যেও ক্ষোভ সৃষ্টি হয়৷ অপরদিকে কূর্তী কদমতলা বিধানসভা কেন্দ্রে বিজেপি দলের মধ্যে গোষ্টি কোন্দল দেখা দিয়েছে৷ নতুন রাজ্য সভাপতি পুরনো দক্ষ কর্মীদের সরিয়ে নতুন মুখ আনছেন তাতে বিজেপি দলের মধ্যে ভাঙ্গন সৃষ্টি হয়েছে৷ পাশাপাশি ২০১৩ সালে বিধানসভা নির্বাচনে রাজ্যের মধ্যে কূর্তী কদমতলা কেন্দ্রে বিজেপি দলের প্রার্থী অভিজিৎ নাথ গোটা ত্রিপুরা রাজ্যের মধ্যে সর্বাধিক ভোট পেয়েছিলেন উনি উত্তর জেলার বিজেপি দলের উজ্জল মুখ ছিলেন৷ সেই অভিজিৎ নাথকে আজ বিজেপি দলের মন্ডল স্থরের কিছু নেতারা দল থেকে ছাঠাই করতে চাইছেন৷ কদমতলা মন্ডল কমিটির নতুন মুখ পুরনো দক্ষমুখের ছাটাই করতে চাইছে৷ ফলে উত্তর জেলার বিজেপির কর্মী সমর্থকদের মধ্যে ক্ষোভের আগুন জ্বলছে৷ কদমতলা মন্ডল কমিটির সভাপতি বিদ্যা ভূষণ দাস একান্ত একগোয়াম করে ব্যক্তিগত পরামর্শ ও আদেশের ভিত্তিতে সভাপতিকে দিয়ে সমর্থনি সভা করিয়েছেন পুরনো কাউকে মুখের কথা বলেননি৷ সেই খবর আগাম পেয়ে প্রতিবেদক ২০১৩ সালের এম, এল,এ পদপ্রার্থী অভিজিৎ নাথের প্রতিক্রিয়া নিতে গেলে উনি বর্তমানের কদমতলা মন্ডল সভাপতির দিকে তীর নিক্ষেপ করে বলেন, বিদ্যাভূষণ বিজেপি দলকে জানতে চাইছে৷ পুরনো দক্ষ নেতারা গেলে তার অসুবিধা হবে তাই আমাদের সরিয়ে রেখে সে তার একান্ত ব্যক্তিগত ভাবে আজকের এই সমর্থনে সভা করছে৷ এদিকে এ প্রসঙ্গে প্রদেশ সভাপতি মুখ খুলেননি তবে গোষ্টি কোন্দলের প্রসঙ্গ উঠতেই বিল্পব বাবু বলেন বিজেপি দলের গোষ্টি নেই, এই দল ত্রিপুরাতে এখনও ছোট রয়েছে৷ এছাড়াও সিপিআই এম ও কংগ্রেসকে তীব্র কটাক্ষ করেন প্রদেশ সভাপতি৷ আজকের এই সমর্থনি সভায় বিজেপি কর্মী সমর্থকদের উপস্থিতি তেমন চোখে পড়েনি৷

Releated Posts

রথকাণ্ডের তদন্ত রিপোর্ট জনসমক্ষে প্রকাশের দাবি প্রদেশ কংগ্রেসের

আগরতলা, ১৬ জুলাই: তিন বছর আগে কুমারঘাটে রথযাত্রার সময় ঘটে যাওয়া মর্মান্তিক দুর্ঘটনায় ১০ জন ভক্তের মৃত্যুর ঘটনায়…

ByByTaniya Chakraborty Jul 16, 2026

রামমন্দির ও শ্রীরাম নিয়ে কথা বলার অধিকার শুধু হিন্দুদেরই: আচার্য প্রমোদ কৃষ্ণম

মোরাদাবাদ, ১১ জুলাই (আইএএনএস): শ্রীরাম জন্মভূমি মন্দির এবং ভগবান শ্রীরামকে নিয়ে মন্তব্য করার অধিকার শুধু হিন্দুদেরই রয়েছে বলে…

ByByNews Desk Jul 11, 2026

বন্য দাতাল হাতির তাণ্ডবে অতিষ্ঠ কৃষ্ণপুর, ফসল-ঘরবাড়ি হারিয়ে সর্বস্বান্ত বহু পরিবার

তেলিয়ামুড়া, ৬ জুলাই: তেলিয়ামুড়া মহকুমার ২৯-কৃষ্ণপুর বিধানসভা কেন্দ্রের কৃষ্ণপুর ও সংলগ্ন এলাকায় বন্য দাতাল হাতির তাণ্ডবে চরম আতঙ্কে…

ByByTaniya Chakraborty Jul 6, 2026

রাজনীতিতে সাফল্য এলেই হিংসা তৈরি হয়, প্রতিকূলতার সামনে হার মানলে চলবে না: মোহন ভাগবত

নাগপুর, ২ জুলাই (আইএএনএস): রাজনীতিতে কারও সাফল্য অনেক সময়ই অন্যদের মধ্যে হিংসার জন্ম দেয় বলে মন্তব্য করলেন মোহন…

ByByNews Desk Jul 2, 2026
Scroll to Top