News Flash

  • Home
  • Uncategorized
  • শেষ রক্ষা হয়নি, দূর্ঘটনায় জখম তাপসের মৃত্যু হল হাসপাতালে
Image

শেষ রক্ষা হয়নি, দূর্ঘটনায় জখম তাপসের মৃত্যু হল হাসপাতালে

নিজস্ব প্রতিনিধি, তেলিয়ামুড়া, ২৬ এপ্রিল৷৷ অবশেষে জিবি হাসপাতালে মৃত্যুর সঙ্গে দীর্ঘক্ষন লড়াই করে হেরে গেল সেই দ্বাদশ শ্রেনীর ছাত্র তাপস৷ গত সোমবার আনুমানিক রাত্র ২ টা নাগাদ চিকিৎসায় সাড়া নাদিয়ে মৃত্যুকে বরন করে নিলো৷ প্রসঙ্গত তেলিয়ামুড়া থানাধীন শান্তিনগর এলাকার উত্তম পালের পুত্র তাপস পাল (১৭) স্থানীয় নেতাজীনগর এলাকার এক গৃহশিক্ষক এর বাড়ি যাওয়ার সময় রাস্তা পারাপার করতে গেলে কাঞ্চনপুর এর এসডিএফও এর টিআর০২এ-১০১৪ নম্বরের জীপসি গাড়ির ধাক্কায় ছিটকে পরে রাস্তায়৷ রক্তাক্ত অবস্থায় সেখান থেকে এলাকার লোক নিয়ে আসে তেলিয়ামুড়া গ্রামীন হাসপাতালে৷ সেখানে থেকেই আশঙ্কা জনক অবস্থায় জিবিতে রেফার হয় গতকাল সকালে৷ প্রায় ১২ ঘন্টা মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ে হেরে যায় সেই সুকল ছাত্রটি৷ তার মৃত্যুর খবর ছাড়িয়ে পড়তেই গোটা তেলিয়ামুড়া শহরে শোকের ছায়া নেমে আসে৷ তবে পুলিশ জানায় অভিশাপ্ত গাড়িটিকে আটক করলেও চালক পালিয়ে যেতে সক্ষম হয়৷ পুলিশ একটি মামলা নিয়ে চালক কে গ্রেপ্তার করার চেষ্টা করছে৷ তবে আরো জানা যায় কাঞ্চনপুরের এসডিএফও যিনি গাড়িতে ছিলেন প্রথম অবস্থায় কোন সাহায্য না করে গাড়ি নিয়ে পালিয়ে আসেন তেলিয়ামুড়া বন দপ্তরে৷ তারপর জিবিতে নেওয়ার পর কিছু সাহায্য করলেও বহিঃরাজ্যে রেফার এর কথা শুনে পালিয়ে আসেন বলে খবর৷

Releated Posts

ডেপুটেশন ঘিরে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের সংঘাত, অধ্যক্ষকে ঘেরাও করে বিক্ষোভ

কৈলাসহর, ২ সেপ্টেম্বর: ডেপুটেশন দেওয়াকে কেন্দ্র করে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ত্রিপ্রা ইন্ডিজিনিয়াস…

ByByReshmi Debnath Sep 2, 2026

ভিলেজ কাউন্সিল নির্বাচনে বিলোনিয়ায় সিপিআই(এম)-এর ২১ প্রার্থীর মনোনয়ন জমা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ২ সেপ্টেম্বর: আসন্ন ভিলেজ কাউন্সিল নির্বাচনকে সামনে রেখে দক্ষিণ ত্রিপুরার তিনটি ব্লকে মোট ২১টি আসনে…

ByByReshmi Debnath Sep 2, 2026

প্রযুক্তিনির্ভর ট্রাফিক ব্যবস্থাপনা জোরদার করছে ত্রিপুরা, নজরদারিতে ৫১৫ সিসিটিভি

আগরতলা, ৩১ আগস্ট: ট্রাফিক আইন লঙ্ঘন ও সড়ক দুর্ঘটনা কমাতে প্রযুক্তিনির্ভর স্মার্ট ট্রাফিক ব্যবস্থাপনা আরও শক্তিশালী করছে ত্রিপুরা…

ByByTaniya Chakraborty Aug 31, 2026

ভেজাল ক্যান্সারের ওষুধকাণ্ডে সরব ত্রিপুরা কংগ্রেস, সরকারের ভূমিকা নিয়ে প্রশ্ন প্রবীর চক্রবর্তীর

আগরতলা, ৩০ আগস্ট: দিল্লিতে ভেজাল ক্যান্সারের ওষুধ উদ্ধারের ঘটনাকে কেন্দ্র করে কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে সরব হল ত্রিপুরা প্রদেশ…

ByByReshmi Debnath Aug 30, 2026
Scroll to Top