News Flash

  • Home
  • Uncategorized
  • ওডিশায় খাদে বাস উল্টে মৃত ৩০, আহত ৮
Image

ওডিশায় খাদে বাস উল্টে মৃত ৩০, আহত ৮

ACCIDENTভুবনেশ্বর, ১৮ এপ্রিল (হি.স.): ওডিশার দেওগড় জেলায় খাদে বাস পড়ে গিয়ে প্রাণ হারালেন কমপক্ষে ৩০ জন| আহত হয়েছেন আরও আটজন| রবিবার রাতে দুর্ঘটনাটি ঘটেছে| পুলিশ জানিয়েছে, ভারতী গণনাট্য নামে একটি অপেরা দলের ৩৮ জন শিল্পীদের নিয়ে বাসটি দেওগড় থেকে বারগড় জেলার রেমতাতে ফিরছিল| সেই সময়ই দুর্ঘটনাটি ঘটে| ২০০-২৫০ ফুট গভীর খাদে পড়ে যায় বাসটি| উদ্ধারকাজে নামে ওড়িশা ডিজাস্টার রেসপনজ ফোর্স এবং সিআরপিএফ|
দমকলের ডিজি বিনয় বেহেরা জানিয়েছেন, দুর্ঘটনাস্থল থেকে ২৭ জনের মৃতদেহ উদ্ধার করা হয়েছে| হাসপাতালে নিয়ে যাওয়ার পথে মৃতু্য হয়েছে আরও তিন জনের| আহতরা ভিএসএস মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিত্সাধীন| ঘটনায় শোকপ্রকাশ করেছেন ওডিশার মুখ্যমন্ত্রী নবীন পট্টনায়ক| আহতদের জন্য বিনামূল্যে চিকিত্সার কথা ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী|

Releated Posts

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026
Scroll to Top