News Flash

  • Home
  • Uncategorized
  • ভাই ও ভাতিজাকে কুপিয়ে রক্তাক্ত করে থানায় আত্মসমর্পণ
Image

ভাই ও ভাতিজাকে কুপিয়ে রক্তাক্ত করে থানায় আত্মসমর্পণ

muder photoনিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২ এপ্রিল৷৷ সম্পত্তি নিয়ে বিবাদের জেরে ছোট ভাইয়ের দায়ের আঘাতে বড় ভাই ও তার ছেলে মারাত্মক জখম হয়৷ আহতরা বর্তমানে জিবি হাসপাতালে চিকিৎসাধীন৷ ঘটনা শনিবার সিধাই থানাধীন হেজামারায় সতর পরিবার এলাকায়৷ আক্রমণকারী সিধাই থানায় আত্মসমর্পণ করে৷
সম্পত্তি নিয়ে বিবাদকে কেন্দ্র করে ছোট ভাইয়ের দায়ের আঘাতে গুরুতর জখম হন বড় ভাই ও তার ছেলে৷ ঘটনার বিবরণে জানা যায় সিধাই থানাধীন হেজমারার সতর পরিবার এলাকার বাসিন্দা প্রফুল্ল দেববর্মার সাথে তারই আত্মীয় শিশির দেববর্মার সম্পত্তি নিয়ে ঝামেলা চলছিল দীর্ঘদিন ধরে৷ তারই জেরে শনিবার প্রফুল্ল দেববর্মা বড় ভাই শিশির দেববর্মা ও তার ছেলে নিরু দেববর্মাকে দা দিয়ে এলোপাথারি আঘাত করে৷ ঘটনায় গুরুতর জখম হন বাবা ও ছেলে৷ চিৎকার শুনে প্রতিবেশীরা গুরুতর আহত বাবা ও ছেলেকে জিবি হাসপাতালে নিয়ে আসে৷ বাবা ও ছেলের আঘাত গুরুতর হওয়ায় বর্তমানে তারা জিবিতে চিকিৎসাধীন৷ ঘটনার পর ছোট ভাই প্রফুল্ল দেববর্মা নিজেই সিধাই থানায় আত্মসমর্পণ করে৷ জিবি হাসপাতালে ঘটনার বিবরণ দিতে গিয়ে এলাকারই বাসিন্দা হেজামারা এডিসি ভিলেজের ভাইস চেয়ারপার্সন বলেন ঘটনার পর গুরুতর জখম বাবা ও ছেলেকে তৎক্ষণাৎ আত্মীয় পরিজনরা জিবি হাসপাতালে নিয়ে আসায় থনায় মামলা দায়ের করা হয়নি৷ জমি নিয়ে নিজ রক্তের সম্পর্কের বড় ভাই ছোট ভাইয়ের এই ঘটনাকে ঘিরে এলাকায় ছিঃ ছিঃ রব উঠেছে৷

Releated Posts

শস্য সাইলো প্রকল্পে একচেটিয়া সুবিধা দেওয়ার অভিযোগ খারিজ করল এফসিআই

নয়াদিল্লি, ২ জুন (আইএএনএস): শস্য সংরক্ষণের আধুনিক সাইলো প্রকল্পের বরাত প্রদানের ক্ষেত্রে পক্ষপাতিত্ব ও একচেটিয়া ব্যবসাকে উৎসাহ দেওয়ার…

ByByNews Desk Jun 2, 2026

অসম বিধানসভায় ইউসিসি পাস, ‘প্রত্যেক নাগরিকের জন্য অভিন্ন আইন কার্যকর করতে প্রতিশ্রুতিবদ্ধ’: অমিত শাহ

নয়াদিল্লি, ২৭ মে (আইএএনএস): অসম বিধানসভায় অভিন্ন দেওয়ানি বিধি (ইউসিসি) বিল পাস হওয়ায় রাজ্যের মানুষকে অভিনন্দন জানালেন কেন্দ্রীয়…

ByByNews Desk May 27, 2026

কাবুলের হাসপাতালে পাকিস্তানি হামলার নিরপেক্ষ তদন্তের দাবি পুনর্ব্যক্ত রাষ্ট্রসংঘের বিশেষ দূতের

কাবুল, ২২ মে (আইএএনএস): আফগানিস্তানে মানবাধিকার পরিস্থিতি বিষয়ক রাষ্ট্রসংঘের বিশেষ দূত রিচার্ড বেনেট কাবুলের ওমিদ পুনর্বাসন হাসপাতালে পাকিস্তানের…

ByByNews Desk May 22, 2026

ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’ কর্মসূচির সূচনা, ধলাই জেলার ৩৫ জনের অভিযোগ শুনলেন মুখ্যমন্ত্রী

আগরতলা, ২০ মে : রাজ্যের সাধারণ মানুষের সঙ্গে সরকারের সরাসরি যোগাযোগ আরও সুদৃঢ় করতে ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’…

ByByReshmi Debnath May 20, 2026
Scroll to Top