News Flash

  • Home
  • Uncategorized
  • নিগমের উদাসীনতায় আগুনে পুড়ল ট্রান্সফরমার, ক্ষোভ
Image

নিগমের উদাসীনতায় আগুনে পুড়ল ট্রান্সফরমার, ক্ষোভ

fire phtoনিজস্ব প্রতিনিধি, আগরতলা ২৮ মার্চ৷৷ কাঞ্চনমালা এলাকায় একটি ট্রান্সফরমার অগ্ণিকান্ডে ক্ষতিগ্রস্ত হয়েছে৷ দীর্ঘদিন ধরেই ট্রান্সফরমারটিতে মাঝেমধ্যে আগুন জ্বলত৷ বিষয়টি বিদ্যুৎ নিগমের কর্মকর্তাদের নজরেও আনা হয়েছিল৷ কাঞ্চনমালার মুসলিম পাড়া এলাকায় এই ট্রান্সফরমারটি গত ছয়-সাত মাস আগে বসানো হয়৷ এর আগেও পর পর তিনটি ট্রান্সফরমার বসানো হয়েছিল৷ সবগুলোই পুরোনো ট্রান্সফরমার৷ এর ফলে, প্রায়ই নানা অঘটন ঘটত৷ এযাত্রায় ট্রান্সফরমারটি পুরোপুরি পুড়ে গেছে৷ অল্পেতে পার্শ্ববর্তী বাড়িঘর রক্ষা পেয়েছে৷ বিদ্যুৎ নিগমের কর্মকর্তাদের দায়িত্বজ্ঞানহীনতায় স্থানীয় জনমনে তীব্র ক্ষোভের সঞ্চার হয়েছে৷ জানা গেছে, এলাকায় আড়াই শতাধিক পরিবারের বসবাস৷ ট্রান্সফরমার সঠিকভাবে কাজে না করায় প্রায়ই এলাকায় বিদ্যুৎ থাকত না৷ এনিয়ে এলাকাবাসী বারবার বিদ্যুৎ নিগম কর্তৃপক্ষ এবং স্থানীয় নেতাদের অবহিত করেছেন৷ কিন্তু কেউই কোন ব্যবস্থা নেননি৷ এরই খেসারত দিতে হয়েছে৷ ট্রান্সফরমারটি পুড়ে যাওয়ায় এলাকাটি অন্ধকারে ডুবে রয়েছে৷ শীঘ্রই কাঞ্চনমালার মুসলিম পাড়া এলাকায় নতুন ট্রান্সফরমার বসানোর জন্য এলাকাবাসী জোরালো দাবি জানিয়েছেন৷

Releated Posts

কর্ণাটক মন্ত্রিসভা সম্প্রসারণে কেউ ইস্তফা দেননি, দলে কোনও অসন্তোষ নেই: কংগ্রেস সভাপতি বি. কে. হরিপ্রসাদ

বেঙ্গালুরু, ৪ আগস্ট (আইএএনএস): কর্ণাটকে সাম্প্রতিক মন্ত্রিসভা সম্প্রসারণকে ঘিরে কংগ্রেসের অন্দরে ব্যাপক অসন্তোষের জল্পনা উড়িয়ে দিয়ে কর্ণাটক প্রদেশ…

ByByNews Desk Aug 4, 2026

সমঝোতার সম্ভাবনায় আপাতত ইরানে হামলা স্থগিত, দাবি ট্রাম্পের; হরমুজ প্রণালী খুলে দেওয়ার কথাও উল্লেখ

ওয়াশিংটন, ২ আগস্ট (আইএএনএস): যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, ইরান এবং মধ্যপ্রাচ্যের কয়েকটি দেশের অনুরোধে যুক্তরাষ্ট্র আপাতত…

ByByNews Desk Aug 2, 2026

সূর্য ঘরে এখন ১৫ মেগাওয়াটের শক্তি, বিদ্যুৎ ব্যবস্থায় নীরব বিপ্লব রাজ্যে

আগরতলা, ২৮ জুলাই:একটি বাড়ির ছাদে কয়েকটি সোলার প্যানেল। সেখান থেকেই তৈরি হচ্ছে বিদ্যুৎ। সেই বিদ্যুৎ যাচ্ছে বাড়ির আলো,…

ByByReshmi Debnath Jul 28, 2026

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026
Scroll to Top