News Flash

  • Home
  • Uncategorized
  • শহীদান দিবস পালিত রাজ্যেও
Image

শহীদান দিবস পালিত রাজ্যেও

Sahidan DIwasনিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৩ মার্চ৷৷ বুধবার শ্রদ্ধার স্মরণে বিপ্লবী ভগৎ সিং -এর ৮৬ তম শহীদান দিবস পালন করল ডিওয়াই এফআই, এসএফআই এবং টিওয়াইএফ ও টিএসএফ৷
২৩ মার্চ বিপ্লবী ভগৎ সিং -এর শহীদদান দিবস৷ বুধবার এই দিনে বামছাত্র ও যুব সংগঠন ডিওয়াইএফআই, এসএফআই এবং টিওয়াইএফ ও টিএসইউ যৌথভাবে বিপ্লবী ভগৎ সিং-এর ৮৬ তম শহীদদান দিবস পালন করল৷ এদিন সকালে সংগঠনের নেতৃত্ব এবং কর্মী সমর্থকদের উপস্থিতিতে প্যারাডাইস চৌমুহনীতে শহীদ বেদী নির্মাণ করে তাতে পুষ্পার্ঘ অর্পণ করে সংশ্লিষ্ট সকলে বিপ্লবী ভগৎ সিং এর স্মৃতির প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করেন৷ আর ভগৎ সিং এর শহীদদান দিবসের তাৎপর্য ব্যাখ্যা করেন রাজ্য সম্পাদক অমল চক্রবর্তী৷
এদিন টিওয়াইএফ, টিএসএফ, রাজ্য নেতৃত্বের পাশাপাশি ডিওয়াইএফআইয়ের রাজ্য সম্পাদক অমল চক্রবর্তী ডিওয়াইএফআইয়ের রাজ্য সভাপতি পঙ্কজ ঘোষ, এসএফআইয়ের রাজ্য সভানেত্রী নীলাঞ্জনা রায়, এসএফআইয়ের রাজ্য সম্পাদক নবারুণ দেব সহ অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন৷

Releated Posts

প্রযুক্তিনির্ভর ট্রাফিক ব্যবস্থাপনা জোরদার করছে ত্রিপুরা, নজরদারিতে ৫১৫ সিসিটিভি

আগরতলা, ৩১ আগস্ট: ট্রাফিক আইন লঙ্ঘন ও সড়ক দুর্ঘটনা কমাতে প্রযুক্তিনির্ভর স্মার্ট ট্রাফিক ব্যবস্থাপনা আরও শক্তিশালী করছে ত্রিপুরা…

ByByTaniya Chakraborty Aug 31, 2026

ভেজাল ক্যান্সারের ওষুধকাণ্ডে সরব ত্রিপুরা কংগ্রেস, সরকারের ভূমিকা নিয়ে প্রশ্ন প্রবীর চক্রবর্তীর

আগরতলা, ৩০ আগস্ট: দিল্লিতে ভেজাল ক্যান্সারের ওষুধ উদ্ধারের ঘটনাকে কেন্দ্র করে কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে সরব হল ত্রিপুরা প্রদেশ…

ByByReshmi Debnath Aug 30, 2026

কোনো অনুমান নয়, প্রমাণের ভিত্তিতেই ডিজিপির মৃত্যুর আসল সত্য উদঘাটিত হবে: মুখ্যমন্ত্রী

আগরতলা, ২৭ আগস্ট : ডিজিপি (পুলিশ মহানির্দেশক) অনুরাগ ধ্যানকারের মৃত্যুর প্রতিটি দিক নিরপেক্ষভাবে তদন্ত করা হবে এবং সত্য…

ByBySandeep Biswas Aug 27, 2026

শিল্প গড়তে জমি ব্যবহারের নিয়মে বাছাই করা ছাড়ের ভাবনা, নতুন শিল্পনীতিতে বড় পরিবর্তনের ইঙ্গিত

কলকাতা, ২৬ আগস্ট (আইএএনএস): আগামী মাসের মাঝামাঝি পশ্চিমবঙ্গের নতুন শিল্পনীতি প্রকাশ করতে চলেছে রাজ্য সরকার। সেই নয়া শিল্পনীতিতে…

ByByNews Desk Aug 26, 2026
Scroll to Top