News Flash

  • Home
  • Uncategorized
  • স্বাস্থ্য পরিষেবাকে সবার কাছে পৌঁছে দেওয়ার উদ্যোগ নেওয়া হয়েছে ঃ স্বাস্থ্যমন্ত্রী
Image

স্বাস্থ্য পরিষেবাকে সবার কাছে পৌঁছে দেওয়ার উদ্যোগ নেওয়া হয়েছে ঃ স্বাস্থ্যমন্ত্রী

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২০ মার্চ৷৷ সকলের জন্য স্বাস্থ্য পরিষেবা পৌঁছে দেবার লক্ষ্যে গত ৩০ বছরের বামফ্রন্ট সরকার ধারাবাহিকভাবে কাজ করে চলছে বলে জানালেন স্বাস্থ্যমন্ত্রী বাদল চৌধুরী৷  রবিবার ত্রিপুরা সরকারি আয়ুর্বেদিক ডক্টরস এসোসিয়েশনের ১০ম দ্বিবার্ষিক সম্মেলনের উদ্বোধন করে স্বাস্থ্যমন্ত্রী এই কথা জানান৷
DSC_0928ত্রিপুরা গভর্নমেন্ট আয়ুর্বেদিক ডক্টরস এসোসিয়েশনের ১০ম দ্বিবার্ষিক রাজ্য সম্মেলন রবিবার থেকে আগরতলার টিবি এসোসিয়েশনের হলঘরে শুরু হয়েছে৷  রবিবার প্রদীপ প্রজ্জ্বলনের মধ্য দিয়ে দুদিনব্যাপী এই সম্মেলনের আনুষ্ঠানিক উদ্বোধন করেন স্বাস্থ্য মন্ত্রী বাদল চৌধুরী৷ এদিন উদ্বোধনী ভাষণে বক্তব্য রাখতে গিয়ে স্বাস্থ্য মন্ত্রী বলেন গত ৩০ বছরের রাজ্যের স্বাস্থ্য পরিষেবার উন্নয়নমূলক দিকগুলো তুলে ধরে জানান, ৩০ বছর আগে রাজ্যের স্বাস্থ্য পরিষেবা বলতে একমাত্র জিবি হাসপাতালকেই বুঝাত৷  কিন্তু বামফ্রন্ট সরকারের আমলে এই জিবি হাসপাতাল আজ কলেজে রূপান্তরিত হয়েছে৷ অনেক অত্যাধুনিক যন্ত্রপাতি বসেছে৷ ৩০ বছর আগে রাজ্যে সাব সেন্টার  বলতে কোন নামই ছিল না৷ স্বাস্থ্যমন্ত্রী জোড়ের সাথে বলেন, সকলের জন্য স্বাস্থ্য এই লক্ষ্যকে মাথায় রেখে স্বাস্থ্য পরিষেবাকে সকলের কাছে পৌঁছে দেবার জন্য বামফ্রন্ট সরকার ধারাবাহিকভাবে কাজ করে চলেছে৷
সম্মেলনে প্রধান অতিথির ভাষণে বক্তব্য রাখতে গিয়ে এডিসির মুখ্যকার্যনির্বাহী সদ্যস রাধাচরণ দেববর্মা জানান, চিকিৎসকদের সংগঠনগুলো দাবি দাওয়া রাজ্য সরকার বা এডিসি চাইলেও কেন্দ্রীয় সরকারের নীতিমালার জন্য সম্ভব হয়ে উঠেনা৷ অধিকাংশ ওষুধ উৎপাদন বেসরকারি হাতে চলে যাওয়ায় উদ্যোগ প্রকাশ করেন শ্রী দেববর্মা৷ রাধাচরণ দেববর্মা আরো জানান, বেসরকারি সংস্থা কর্তৃক ওষুধ উৎপাদনের ক্ষেত্রে পরিষেবা ব্যাপারটি গৌণ এবং লাভের ব্যাপারটি মুখ্য হয়ে দাঁড়ায়৷

Releated Posts

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026

রোমানিয়ায় ভারতীয় সংস্কৃতি ও মূল্যবোধের প্রসারে প্রবাসীদের ভূয়সী প্রশংসা রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর

বুখারেস্ট, ২৫ জুলাই (আইএএনএস): ভারত ও রোমানিয়ার জনগণের মধ্যে ঘনিষ্ঠ সম্পর্কই দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্কের সবচেয়ে শক্তিশালী ভিত্তি…

ByByNews Desk Jul 25, 2026

ধর্মেন্দ্র প্রধানের ইস্তফা যুবসমাজ, সন্তানহারা পরিবার ও ঐক্যবদ্ধ বিরোধীদের জয়: মল্লিকার্জুন খাড়গে

নয়াদিল্লি, ২৫ জুলাই (আইএএনএস): কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের পর কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে শনিবার দাবি করেছেন, এটি…

ByByNews Desk Jul 25, 2026

সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজিকে অবমাননার অভিযোগ, প্রকাশ্যে ক্ষমা চাওয়ার দাবি ফরওয়ার্ড ব্লকের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৯ জুলাই:পশ্চিমবঙ্গ বিজেপির সভাপতি সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজি সুভাষচন্দ্র বসুকে নিয়ে অবমাননাকর মন্তব্য করার অভিযোগ…

ByByReshmi Debnath Jul 20, 2026
Scroll to Top