News Flash

  • Home
  • Uncategorized
  • অবৈধ সম্পর্কের জেরে বিধবাকে খুন নারায়ণপুরে
Image

অবৈধ সম্পর্কের জেরে বিধবাকে খুন নারায়ণপুরে

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২০ মার্চ৷৷ এয়ারপোর্ট থানার ওসি নারায়ণপুরের রাজমিস্ত্রী তপন বিশ্বাসের রান্নাঘর থেকে রবিবার এক মহিলার মৃতদেহ উদ্ধার করা হয়েছে৷ মৃত মহিলার নাম গীতারানী সরকার৷ এয়ারপোর্ট থানার দক্ষিণ murderনারায়ণপুরের তপন বিশ্বাসের বাড়ি থেকে রবিবার সকালে পুলিশ এক মহিলার মৃতদেহ উদ্ধার করেছে৷ মৃত মহিলার নাম গীতারানী সরকার৷  মহিলা রাজযোগালি হিসেবে কাজ করত৷ তার বাড়ি পশ্চিম নারায়ণপুর৷ প্রায় তিন বছর আগে স্বামী মারা গেছে৷ তার দুই ছেলেও আছে৷ রাজমিস্ত্রী তপন বিশ্বাসের সঙ্গে তার অবৈধ সম্পর্ক ছিল বলে অভিযোগ৷ রাজমিস্ত্রী তপন বিশ্বাস ওই মহিলাকে হত্যা করে আজ সকালে একটি অটো রিক্সা করে তার নিজের বাড়িরই  রান্নাঘরে ফেলে পালিয়ে যায়৷ ওই সময় তপন বিশ্বাসের স্ত্রী বাড়িতে ছিলেন না৷ তপন বিশ্বাস তার ছেলেকে জিজ্ঞেস করেছিল তার মা কোথায়৷ স্ত্রীর অনুপস্থিতিতেই সীতারানীর  মৃতদেহ রান্নাঘরে ফেলে পালিয়ে যায় তপন বিশ্বাস৷ ঘটনার খবর পেয়ে এয়ারপোর্ট থানার পুলিশ ঘটনাস্থলে ছুটে যায়৷ মহিলার মৃতদেহটি উদ্ধার করা হয়েছে৷ মহিলার মাথায় আঘাতের চিহ্ণ রয়েছে৷ পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে৷ প্রাথমিকভাবে পুলিশেরও ধারণা এটি একটি পরিকল্পিত হত্যাকান্ড৷

Releated Posts

কর্ণাটক মন্ত্রিসভা সম্প্রসারণে কেউ ইস্তফা দেননি, দলে কোনও অসন্তোষ নেই: কংগ্রেস সভাপতি বি. কে. হরিপ্রসাদ

বেঙ্গালুরু, ৪ আগস্ট (আইএএনএস): কর্ণাটকে সাম্প্রতিক মন্ত্রিসভা সম্প্রসারণকে ঘিরে কংগ্রেসের অন্দরে ব্যাপক অসন্তোষের জল্পনা উড়িয়ে দিয়ে কর্ণাটক প্রদেশ…

ByByNews Desk Aug 4, 2026

সমঝোতার সম্ভাবনায় আপাতত ইরানে হামলা স্থগিত, দাবি ট্রাম্পের; হরমুজ প্রণালী খুলে দেওয়ার কথাও উল্লেখ

ওয়াশিংটন, ২ আগস্ট (আইএএনএস): যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, ইরান এবং মধ্যপ্রাচ্যের কয়েকটি দেশের অনুরোধে যুক্তরাষ্ট্র আপাতত…

ByByNews Desk Aug 2, 2026

সূর্য ঘরে এখন ১৫ মেগাওয়াটের শক্তি, বিদ্যুৎ ব্যবস্থায় নীরব বিপ্লব রাজ্যে

আগরতলা, ২৮ জুলাই:একটি বাড়ির ছাদে কয়েকটি সোলার প্যানেল। সেখান থেকেই তৈরি হচ্ছে বিদ্যুৎ। সেই বিদ্যুৎ যাচ্ছে বাড়ির আলো,…

ByByReshmi Debnath Jul 28, 2026

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026
Scroll to Top