News Flash

  • Home
  • Uncategorized
  • যতনবাড়িতে অগ্ণিকান্ডে ভষ্মিভূত দুটি বাড়ি
Image

যতনবাড়িতে অগ্ণিকান্ডে ভষ্মিভূত দুটি বাড়ি

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৯ মার্চ৷৷ যতনবাড়িতে অগ্ণিকান্ডে দুই মাধ্যমিক পরীক্ষার্থীর এডমিট কার্ড ও বই ইত্যাদি পুড়ে ছাড়খার হয়ে গেছে৷ সুকুমার দাসের বাড়িতে এই অগ্ণিকান্ডের ঘটনা ঘটেছে৷ ওই বাড়িতেই দুই মাধ্যমিক পরীক্ষার্থী fireভাড়া থাকত৷ গোমতী জেলার যতনবাড়িতে শুক্রবার সন্ধ্যারাতে সুকুমার দাস শুক্রবার সন্ধ্যা রাতে গোমতী জেলার যতনবাড়িতে সুকুমার দাসের বাড়িতে আগুন লাগে৷ দুই মাধ্যমিক পরীক্ষার্থী ওই বাড়িতে ভাড়া থেকে পরীক্ষা দিত৷ তাদের ঘরেই আগুন লাগে৷ আগুনে ঘর দুটি সম্পূর্ণভাবে ভস্মীভূত  হয়ে যায়৷ পরীক্ষার্থীদের এডমিট কার্ড, বই খাতা ইত্যাদি পুড়ে ছাড়খার হয়ে গেছে৷ ঘরের ভিতর থেকে কিছুই বে র করা সম্ভব হয়নি৷ জানা গেছে পরীর্ক্ষার্থীরা বাজারে গিয়েছিল৷ সম্ভবত ঘরের ভিতরে মোমবাতি জ্বালানো ছিল৷ তা থেকেই অগ্ণিকান্ডের সূত্রপাত বলে প্রাথমিকভাবে আশঙ্কা করা হচ্ছে৷ ঘটনার খবর পেয়ে দমকলের দুটি ইঞ্জিন ছুটে আসে৷ দমকল বাহিনীর তৎপরতার ফলে বাড়ির অন্যান্য ঘরে আগুন ছড়াতে পারেনি৷ ঢেপাছড়ি হলিক্রমস সুকল থেকে তারা মাধ্যমিক পরীক্ষা দিচ্ছিল৷ অগ্ণিকান্ডে সবকিছু পুড়ে ছাড়খার হয়ে যাওয়ায় কান্নায় ভেঙ্গে পড়েছে পরীক্ষার্থীরা৷ আগামীদিনের পরীক্ষা তার দিতে পারবে কিনা তা নিয়েও যথেষ্ট সংশয় দেখা দিয়েছে৷

Releated Posts

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026
Scroll to Top