News Flash

  • Home
  • Uncategorized
  • কল্পনা দাস হত্যা মামলায় সাক্ষী দেবেন ৭১ জন
Image

কল্পনা দাস হত্যা মামলায় সাক্ষী দেবেন ৭১ জন

court hammerনিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৮ মার্চ৷৷ রাণীর বাজারের বৃদ্ধিনগরে কল্পনা দাস হত্যাকান্ডে স্বামী সহ ৭ জনের বিরুদ্ধেই দোষারূপ নির্ধারণ করা হয়েছে৷ এই মামলায় ৭১ জন সাক্ষী দেবেন৷ আগামী ১৫ জুলাই থেকে সাক্ষ্য গ্রহণ শুরু হবে৷
২০১৫ সালের ১৬ এপ্রিল রাণীর বাজার থানাধীন  বৃদ্ধিনগরে কল্পনা দাসকে  নৃশংসভাবে খুন করা হয়েছে৷ এই হত্যা মামলার মূল অভিযুক্ত  নিহতের স্বামী জিতেন্দ্র দাস, ছোট ভাই অতীন্দ্র দাস,  ভ্রাতৃবধূ কল্পনা দাস ও শিবু বিশ্বাস এবং ভাগ্ণে সিদ্ধার্থ দাসের বিরুদ্ধে ৩০২ /৩৪/২০১ এবং ১২০ বি ধারায় দোষারূপ নির্ধারণ করা হয়েছে৷ এছাড়া মূল অভিযুক্ত জিতেন্দ্র দাসের ছোট ভাই শচীন্দ্র দাস  ও ভ্রাতৃবধূ শিখারানী দাসের বিরুদ্ধে ২০১/৩৪ ধারায় দোষারূপ নির্ধারণ করা হয়েছে৷ পুলিশ আদালতে চার্জশিট দাখিল করেছে৷ ১২৩ জন এই মামলায় সাক্ষী দিতে চেয়েছেন৷ ৭১ জনের সাক্ষ্য গ্রহণ করবে আদালত৷ রোমহর্ষক কল্পনা দাস হত্যা মামলাটি আজ আদালতে উঠেছিল৷ আগামী ১৫ জুলাই মামলাটি পুনরায় শুনানির জন্য উঠবে৷

Releated Posts

কর্ণাটক মন্ত্রিসভা সম্প্রসারণে কেউ ইস্তফা দেননি, দলে কোনও অসন্তোষ নেই: কংগ্রেস সভাপতি বি. কে. হরিপ্রসাদ

বেঙ্গালুরু, ৪ আগস্ট (আইএএনএস): কর্ণাটকে সাম্প্রতিক মন্ত্রিসভা সম্প্রসারণকে ঘিরে কংগ্রেসের অন্দরে ব্যাপক অসন্তোষের জল্পনা উড়িয়ে দিয়ে কর্ণাটক প্রদেশ…

ByByNews Desk Aug 4, 2026

সমঝোতার সম্ভাবনায় আপাতত ইরানে হামলা স্থগিত, দাবি ট্রাম্পের; হরমুজ প্রণালী খুলে দেওয়ার কথাও উল্লেখ

ওয়াশিংটন, ২ আগস্ট (আইএএনএস): যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, ইরান এবং মধ্যপ্রাচ্যের কয়েকটি দেশের অনুরোধে যুক্তরাষ্ট্র আপাতত…

ByByNews Desk Aug 2, 2026

সূর্য ঘরে এখন ১৫ মেগাওয়াটের শক্তি, বিদ্যুৎ ব্যবস্থায় নীরব বিপ্লব রাজ্যে

আগরতলা, ২৮ জুলাই:একটি বাড়ির ছাদে কয়েকটি সোলার প্যানেল। সেখান থেকেই তৈরি হচ্ছে বিদ্যুৎ। সেই বিদ্যুৎ যাচ্ছে বাড়ির আলো,…

ByByReshmi Debnath Jul 28, 2026

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026
Scroll to Top