News Flash

  • Home
  • Uncategorized
  • বিদ্যুৎ ক্ষেত্রে দেনায় জর্জরিত রাজ্য উদয় প্রকল্পে ঋণ চাইল কেন্দ্রের কাছে
Image

বিদ্যুৎ ক্ষেত্রে দেনায় জর্জরিত রাজ্য উদয় প্রকল্পে ঋণ চাইল কেন্দ্রের কাছে

power lineনিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৪ মার্চ৷৷ বিদ্যুৎ ক্ষেত্রে দেনায় জর্জরিত রাজ্য৷ ফলে, দেনা মুক্ত হওয়ার জন্য কেন্দ্রের দরবারে উদয় স্কিমের আওতায় ঋণ দেওয়ার আর্জি জানিয়েছে রাজ্য সরকার৷ কিন্তু কেন্দ্রীয় সরকার এই স্কিম থেকে কোন ঋণ প্রদান করা হবে না বলে স্পষ্ট জানিয়ে দিয়েছে৷
উদয় স্কিম মূলত, বিদ্যুৎ বিক্রয় সংস্থাগুলির দেনামুক্ত হওয়ার জন্য রাজ্যগুলিকে স্বল্প সুদে ঋণ দেওয়া হয়৷ তাতে দেশের ১৯টি রাজ্যের পাশাপাশি উত্তরাখন্ড এবং জম্মু -কাশ্মীরকে এই স্কিমের আওতায় ঋণ দেওয়া হয়েছে৷ বিশেষ ক্যাটাগরির রাজ্য হিসেবে জম্মু-কাশ্মীর এবং উত্তরাখন্ড ঋণ পেয়েছে৷ ফলে, রাজ্য সরকারও বিশেষ ক্যাটাগরি রাজ্য হিসেবে ঋণের দাবি জানিয়েছে৷ যেহেতু এই দুই রাজ্য বিশেষ ক্যাটাগরির রাজ্য হিসেবে ঋণ পেয়েছে, ফলে রাজ্য সরকারও এই দাবি নিয়ে ইতিমধ্যে কেন্দ্রীয় সরকারকে চিঠি দিয়েছে৷ কেন্দ্রীয় সরকার যেহেতু আগে জানিয়ে দিয়েছে, এই স্কিমের আওতায় ত্রিপুরা সরকারকে ঋণ দেওয়া সম্ভব নয়৷ ফলে নতুন করে দাবি জানিয়ে পাঠানো চিঠির এখনো পর্যন্ত কোন জবাব আসেনি বলে সূত্র অনুসারে জানা গেছে৷
রাজ্য বিদ্যুৎ ক্ষেত্রে প্রায় ২২৮ কোটি টাকা দেনা৷ নেপকো এবং ওটিপিসিকে এই অর্থ দেনা বিদ্যুৎ নিগমের৷ নেপকোর তরফে বিদ্যুৎ নিগমকে দেনা মেটানোর জন্য চরম পত্র দেওয়া হয়েছে বলে সূত্র অনুসারে জানা গেছে৷ ওটিপিসিও দেনা মেটানোর জন্য বার বার নিগমের কাছে তদ্বির করছে৷ ফলে, এই বিরাট দেনার হাত থেকে মুক্তি পেতে উদয় স্কিমে সহায়তার আর্জি জানিয়েছে রাজ্য সরকার৷
কিন্তু প্রশ্ণ উঠেছে বিদ্যুৎ ক্ষেত্রে রাজ্য এতটা ঋণগ্রস্ত কি করে হল৷ ইতিমধ্যে বিদ্যুৎমন্ত্রী জানিয়েছিলেন, বহু গ্রাহক সময়মতো বিদ্যুৎ বিল মিটিয়ে দেন না৷ সাধারণ ভোক্তাদের মধ্যে ৪০ শতাংশ সময়মতো বকেয়া বিদ্যুয বিল মিটিয়ে দেন না৷ বেশ কিছু সরকারি দপ্তরেও বকেয়া বিদ্যুৎ বিল পড়ে রয়েছে৷ ফলে, বকেয়া বিদ্যুৎ বিল আদায় না করে কেন্দ্রের দরবারে দেনা মেটানোর জন্য ঋণের দাবি কতটা গ্রহণযোগ্য সেই প্রশ্ণ উঠছে৷

Releated Posts

কর্ণাটক মন্ত্রিসভা সম্প্রসারণে কেউ ইস্তফা দেননি, দলে কোনও অসন্তোষ নেই: কংগ্রেস সভাপতি বি. কে. হরিপ্রসাদ

বেঙ্গালুরু, ৪ আগস্ট (আইএএনএস): কর্ণাটকে সাম্প্রতিক মন্ত্রিসভা সম্প্রসারণকে ঘিরে কংগ্রেসের অন্দরে ব্যাপক অসন্তোষের জল্পনা উড়িয়ে দিয়ে কর্ণাটক প্রদেশ…

ByByNews Desk Aug 4, 2026

সমঝোতার সম্ভাবনায় আপাতত ইরানে হামলা স্থগিত, দাবি ট্রাম্পের; হরমুজ প্রণালী খুলে দেওয়ার কথাও উল্লেখ

ওয়াশিংটন, ২ আগস্ট (আইএএনএস): যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, ইরান এবং মধ্যপ্রাচ্যের কয়েকটি দেশের অনুরোধে যুক্তরাষ্ট্র আপাতত…

ByByNews Desk Aug 2, 2026

সূর্য ঘরে এখন ১৫ মেগাওয়াটের শক্তি, বিদ্যুৎ ব্যবস্থায় নীরব বিপ্লব রাজ্যে

আগরতলা, ২৮ জুলাই:একটি বাড়ির ছাদে কয়েকটি সোলার প্যানেল। সেখান থেকেই তৈরি হচ্ছে বিদ্যুৎ। সেই বিদ্যুৎ যাচ্ছে বাড়ির আলো,…

ByByReshmi Debnath Jul 28, 2026

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026
Scroll to Top