News Flash

  • Home
  • Uncategorized
  • কাজের নিরিখে পরিচিতি, জাতপাতের ভিত্তিতে মূল্যায়ন না করার আওয়াজ উঠল দক্ষতা বিকাশের কর্মশালায়
Image

কাজের নিরিখে পরিচিতি, জাতপাতের ভিত্তিতে মূল্যায়ন না করার আওয়াজ উঠল দক্ষতা বিকাশের কর্মশালায়

Skill Devনিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১১ মার্চ৷৷ কাজের নিরিখে পরিচিতি, জাতপাতের ভিত্তিতে মূল্যায়ন করলে চলবে না৷ কোন কাজই ছোট নয়৷ শুক্রবার প্রজ্ঞাভবনে দক্ষতা বিকাশ শীর্ষক কর্মশালায় এই চিন্তাধারা নিয়ে আলোচনায় বিশেষভাবে প্রাধান্য পেয়েছে৷ দেশের প্রখ্যাত হেয়ার ড্রেসার জাভেদ হাবিব থেকে শুরু করে রাজ্যের শিল্প ও বাণিজ্য দপ্তরের মন্ত্রী তপন চক্রবর্তীও একই সুরে সওয়াল করেন৷
ক্ষৌরকার মূলত নির্দিষ্ট জাতির হবেন সেই চিন্তাধারাই বদলাতে হবে৷ এবিষয়ে প্রখ্যাত হেয়ার ড্রেসার জাভেদ হাবিব নিজের জীবনের অভিজ্ঞতা তুলে ধরে বলেন, কেশবিন্যাস মানুষের সাথে সকাল থেকে রাত পর্যন্ত জুড়ে রয়েছে৷ অথচ ক্ষোরকারদের অনেকেই নির্দিষ্ট জাতির বলে তাঁদের হেয় করা হয়৷ এই চিন্তাধারার বদল ঘটাতে হবে৷ আজ সারা বিশ্বে ক্ষোরকারদের বিরাট চাহিদা৷ কেশবিন্যাস নিয়ে ব্যবসারও রমরমা৷ চোখ ঝলসানো কেশবিন্যাস আজ আধুনিক সমাজের মূল আকর্ষণের বিষয় হয়ে দাঁড়িয়েছে৷ সেক্ষেত্রে মানুষ এখন আর অর্থের চিন্তা করেন না৷ ফলে অনেক সম্ভ্রান্ত ঘরের ছেলে মেয়েরা এখন এই শিল্পের সাথে নিজেদের যুক্ত করছেন৷ তাতে অর্থ উপার্জনও হচ্ছে৷ তিনি বলেন, এরাজ্যে দক্ষতা বিকাশ কর্মসূচীর অঙ্গ হিসেবে এই শিল্পের সাথে যারা যুক্ত হতে চাইবেন তাঁদের সমস্ত সহযোগিতা করবেন৷ তবে, তিনি আক্ষেপ করে বলেন, ক্ষোরকারদের আমাদের সমাজ ছোট করে রেখেছে৷ কিন্তু বর্তমান সময়ে বৃহত্তর পৃথিবী তাদের জন্য অপেক্ষা করছে বলে এদিনের কর্মশালায় উপস্থিত সকলের উদ্দেশ্যে তিনি বার্তা দেন৷
এদিন রাজ্যের শিল্প ও বাণিজ্য দপ্তরের মন্ত্রী তপন চক্রবর্তীও জাভেদ হাবিবের সুরে সুর মিলিয়ে বলেন, কোন কাজই ছোট নয়৷ পুথিগত বিদ্যার বাইরে প্রয়োজন দক্ষতা বিকাশের৷ ফলে, দক্ষতা বিকাশ ঘটলে যে কাজই হোক সাফলতা মিলবেই৷ এদিন তিনি কেবল সরকারী চাকুরী অপেক্ষায় বসে না থেকে স্বরোজগারী হবার জন্য পরামর্শ দেন৷ তবে এর জন্য প্রয়োজন দক্ষতা বিকাশের৷ সেই উদ্দেশ্যে কেন্দ্রীয় প্রকল্পের বাস্তবায়ণে রাজ্যেও দক্ষতা বিকাশের কর্মসূচী হাতে নেওয়া হয়েছে৷ এবিষয়ে শিল্প ও বাণিজ্য মন্ত্রী জানান, সারা রাজ্য থেকে ১৯২৪ জনকে বাছাই করে দক্ষতা বিকাশের প্রশিক্ষণ দেওয়া হবে৷ তাতে প্রত্যেক জেলা থেকে প্রায় ২০০ জনকে বাছাই করা হয়েছে৷ এদিন তিনি জানান, দক্ষতা বিকাশ ডিরেক্টরেটের নতুন অফিসের আজ উদ্বোধন হয়ে গেছে৷ গতবছর কাগজে পত্রে শুরু হয়েছিল৷ গত দু’মাস আগে পরিকাঠামোও গড়ে তোলা হয়ে গেছে৷ আজ এরই অঙ্গ হিসেবে দক্ষতা বিকাশের প্রশিক্ষণের জন্য বাছাইকৃতদের নিয়ে কর্মশালারও আয়োজন করা হয়েছে৷ মূলতঃ যুবক যুবতীদের দক্ষতা বৃদ্ধির উদ্যোগ গ্রহণের ক্ষেত্রে রাজ্য সরকারের দিক থেকে কোন ঘাটতি নেই বলে এদিন শিল্প ও বাণিজ্য মন্ত্রীর দাবি৷ ফলে, এই কর্মশালার সুযোগ নেওয়ার জন্য তিনি সকলের উদ্দেশ্যে আহ্বান জানান৷ এদিকে, শিল্প ও বাণিজ্য দপ্তরের প্রধান সচিব এম নাগারাজুও যে কোন কাজকে সম্মান করার পক্ষে সওয়াল করেন৷ তাঁর মতে, কাজ করার ক্ষেত্রে দক্ষতাই মূল৷ তাতে যে কাজই হউক, তাকে সম্মান করা উচিত৷
এদিনের কর্মশালায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, এনএসডিসি এডভাইজার মৃদুল কুমার ধানিওয়াল, এসএসসি’র এ রমেশ, ইন্ডাসের অধিকর্তা কুশল মিত্র এবং এসএইটি(এনইআর)’র এডভাইজার অসিম কৃষ্ণ দাস৷ এছাড়াও ছিলেন, টাটা মোটর্সের ডিরেক্টর বিনোদ কুলকার্নি এবং ঊষা ইন্ড্রাস্ট্রিজ এর ডিরেক্টর প্রিয়া সুমিয়া৷ এদিন, দক্ষতা বিকাশ কর্মসূচীর অন্তর্গত আইআইআইএম লিমিটেডের সহযোগিতায় জাবেদ হাবিব একাডেমি, টাটা মোটর্স এবং ঊষা ইন্ড্রাস্ট্রিজ লিমিটেডে সাথে স্মারকপত্র চুক্তি স্বাক্ষরিত হয় রাজ্য সরকারের৷

Releated Posts

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026
Scroll to Top