News Flash

  • Home
  • Uncategorized
  • পরিমল সাহা হত্যা মামলায় প্রয়াতের পক্ষে সাক্ষ্য গ্রহণ শেষ
Image

পরিমল সাহা হত্যা মামলায় প্রয়াতের পক্ষে সাক্ষ্য গ্রহণ শেষ

hammerনিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১১ মার্চ৷৷ বিধায়ক পরিমল সাহা হত্যা মামলায় পরপর তিনদিন প্রয়াতের পক্ষে সাক্ষ্যগ্রহণ শুক্রবার শেষ হয়েছে৷ আগামী ২১ মার্চ থেকে শুরু হবে বিবাদি পক্ষের সাক্ষ্যগ্রহণ৷
প্রাক্তন বিধায়ক পরিমল সাহা চাঞ্চল্যকর হত্যা মামলার পরবর্তী শুনানির দিন ধার্য হয়েছে আগামী ২১ মার্চ৷ পরপর তিনদিন বাদীপক্ষের সাক্ষ্যগ্রহণ শুক্রবার শেষ হয়েছে৷ প্রত্যক্ষদর্শী তিনজন সহ মোট ৪৬ জন এখনো পর্যন্ত এই মামলার সাক্ষী দিয়েছেন৷ ১৯৮৩ সালের ৭ এপ্রিল প্রকাশ্য দিবালোকে এই হত্যাকান্ড সংগঠিত হয়েছিল৷ হত্যাকান্ডের ২১ দিনের মাথায় ২৮ শে এপ্রিল মামলার তদন্তকারী পুলিশ অফিসার বিশালগড় থানার তৎকালীন সাব ইন্সপেক্টর রামনারায়ণ চক্রবর্তী আদালতে চার্জশিট জমা দিয়েছিলেন৷ অবশ্য তদন্তকারী পুলিশ অফিসার ইতিমধ্যেই প্রয়াত হয়েছেন৷ বাদী পক্ষের আইনজীবী সম্রাটকর ভৌমিক জানান, ঘটনার দিন পরিমল সাহার ব্যক্তিগত দেহরক্ষী রঞ্জিৎ দাস গ্রহণযোগ্য কোন কারণ না দেখিয়ে অনুপস্থিত ছিলেন৷ আইনজীবী বলেন, ব্যক্তিগত দেহরক্ষী জানতেন এই ঘটনা ঘটতে চলেছে৷ সে কারণেই উদ্দেশ্য প্রণোদিতভাবে ও ষড়যন্ত্র মূলকভাবে তিনি অনুপস্থিত ছিলেন৷ বিষয়টি বাদীপক্ষ থেকে আদালতে তুলে ধরা হয়েছে৷ আইনজীবী আরো বলেন, ১৯৭৮ সালের ডিসেম্বর মাসেই বিধায়ক পরিমল সাহা জীবন সংশয়ের বিষয়ে বিশালগড় থানাকে লিখিতভাবে জানিয়ে ছিলেন৷ কারা কারা জীবন সংশয়ের কারণ হতে পারে তাও সবিস্তারে জানিয়েছিলেন৷ আইনজীবী জানান, মামলাটি আগামী ২১ মার্চ পরবর্তী শুনানির জন্য উঠবে৷ সেদিন থেকে বিবাদিপক্ষের সাক্ষ্যগ্রহণ শুরু হবে৷ দীর্ঘ ৩২ বছর ধরে বিধায়ক হত্যা মামলা নিষ্পত্তি না হওয়ায় ত্রিপুরা হাইকোর্টও বিস্ময় প্রকাশ করে৷ এমনকি এবিষয়ে হাইকোর্টে জনস্বার্থ মামলা গৃহীত হয়৷ হাইকোর্টের মাননীয় মুখ্য বিচারপতি দীপক কুমার গুপ্তা ৩১ মার্চের মধ্যে মামলাটির নিষ্পত্তি করতে অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতকে নির্দেশ দেন৷ হাইকোর্টের নির্দেশেই অতিরিক্ত জেলা ও দায়রা জজ সত্যব্রত দত্তের এজলাসে মামলাটির শুনানি চলছে৷

Releated Posts

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026
Scroll to Top