News Flash

  • Home
  • Uncategorized
  • আমি জনপ্রিয়, প্রভাবশালী নই ঃ মদন মিত্র
Image

আমি জনপ্রিয়, প্রভাবশালী নই ঃ মদন মিত্র

madan mitraকলকাতা, ৯ মার্চ (হি.স.): আমি জনপ্রিয়, প্রভাবশালী নই| বুধবার আলিপুর আদালত চত্বরে এমনই মন্তব্য করলেন সারদা কেলেঙ্কারি মামলায় ধৃত প্রাক্তন মন্ত্রী মদন মিত্র| আসন্ন বিধানসভা নির্বাচনে কামারহাটি থেকে তৃণমূলের হয়ে লড়ছেন মদন মিত্র| এদিন তিনি জানিয়েছেন, মমতা বন্দ্যোপাধ্যায় তাঁর ওপর আস্থা রেখেছেন, তিনি সেই আস্থা রাখার চেষ্টা করবেন|
এদিন সারদা মামলার শুনানিতে মদনকে আদালতে তোলা হয়| আদালতে ঢোকার আগে তিনি বলেছেন, `আমি জনপ্রিয়, আর সেই কারণে নিজের প্রচারের প্রয়োজন নেই|’ তবে তিনি জনপ্রিয় হলেও প্রভাবশালী নন বলেই জানিয়েছেন|
সারদা মামলায় ধৃত মদন মিত্র এখন রয়েছেন জেলে| গত কয়েকমাসে বারবার জামিনের আবেদন করেছেন তিনি| কিন্তু, প্রত্যেকবারই সিবিআই-এর আইনজীবী প্রাক্তন মন্ত্রীর জামিনের বিরোধিতা করে বিচারককে বলেছেন, মদন মিত্রর অনেক পরিচিতি| তিনি অত্যন্ত প্রভাবশালী, তাই জামিনে মুক্তি পেলে তিনি সাক্ষ্য-প্রমাণ লোপাটের চেষ্টা করতে পারেন| সিবিআই আইনজীবীদের বক্তব্যকে গুরুত্ব দিয়ে বিচারক প্রত্যেকবারই মদন মিত্রের জামিনের আবেদন খারিজ করেছেন| এবার মদন মিত্র নিজেই জানালেন যে, তিনি জনপ্রিয়, প্রভাবশালী নন|

Releated Posts

কানাডায় পালানোর চেষ্টার সময় গ্রেফতার পাঞ্জাবের গ্যাং-সন্দেহভাজন, দাবি এফবিআইয়ের

ওয়াশিংটন, ১৮ জুলাই (আইএএনএস): পাঞ্জাব-ভিত্তিক একটি আন্তর্জাতিক অপরাধচক্রের সন্দেহভাজন সদস্য নীতিশ কৌশল ওরফে ‘লালা’ কানাডায় পালানোর চেষ্টা করছিলেন…

ByByNews Desk Jul 18, 2026

রথকাণ্ডের তদন্ত রিপোর্ট জনসমক্ষে প্রকাশের দাবি প্রদেশ কংগ্রেসের

আগরতলা, ১৬ জুলাই: তিন বছর আগে কুমারঘাটে রথযাত্রার সময় ঘটে যাওয়া মর্মান্তিক দুর্ঘটনায় ১০ জন ভক্তের মৃত্যুর ঘটনায়…

ByByTaniya Chakraborty Jul 16, 2026

রামমন্দির ও শ্রীরাম নিয়ে কথা বলার অধিকার শুধু হিন্দুদেরই: আচার্য প্রমোদ কৃষ্ণম

মোরাদাবাদ, ১১ জুলাই (আইএএনএস): শ্রীরাম জন্মভূমি মন্দির এবং ভগবান শ্রীরামকে নিয়ে মন্তব্য করার অধিকার শুধু হিন্দুদেরই রয়েছে বলে…

ByByNews Desk Jul 11, 2026

বন্য দাতাল হাতির তাণ্ডবে অতিষ্ঠ কৃষ্ণপুর, ফসল-ঘরবাড়ি হারিয়ে সর্বস্বান্ত বহু পরিবার

তেলিয়ামুড়া, ৬ জুলাই: তেলিয়ামুড়া মহকুমার ২৯-কৃষ্ণপুর বিধানসভা কেন্দ্রের কৃষ্ণপুর ও সংলগ্ন এলাকায় বন্য দাতাল হাতির তাণ্ডবে চরম আতঙ্কে…

ByByTaniya Chakraborty Jul 6, 2026
Scroll to Top