News Flash

  • Home
  • Uncategorized
  • তথ্য চুরি করেছে উত্তর কোরিয়া, অভিযোগ দক্ষিণ কোরিয়ার গোয়েন্দা সংস্থার
Image

তথ্য চুরি করেছে উত্তর কোরিয়া, অভিযোগ দক্ষিণ কোরিয়ার গোয়েন্দা সংস্থার

south koreaসিওল, ৮ মার্চ (হি.স.) : তথ্য চুরি করতে দক্ষিণ কোরিয়ার একাধিক বিশিষ্ট আধিকারিকদের ফোন হ্যাক করেছিল উত্তর কোরিয়া | এরজন্য বিশেষ ধরনের সফটওয়্যার ব্যবহার করে গত বছর এ কাণ্ড ঘটানো হয় বলে মঙ্গলবার জানিয়েছে দক্ষিণ কোরিয়ার জাতীয় গোয়েন্দা সংস্থা | গোয়েন্দা সংস্থাটির উল্লেখ করে দক্ষিণ কোরিয়ার সংবাদ সংস্থা ইয়োনহাপ জানিয়েছে, ফোন হ্যাক করতে উত্তর কোরিয়ার হ্যাকাররা গত বছরের ফেব্রুয়ারি থেকে মার্চ মাসের মধ্যে ম্যালওয়্যার সফটওয়ারের মাধ্যমে লিঙ্ক পাঠায় | প্রতি পাঁচটি ফোনের একটিতে ম্যালওয়্যার ডাউনলোড ধরা পড়ার পর বিষয়টি গোয়েন্দাদের নজরে পড়ে | ফোন হ্যাক করে হ্যাকাররা বিভিন্ন স্থানের তালিকা, কর্মকর্তাদের ফোন কল ও টেক্সট মেসেজ থেকে তথ্য চুরি করে | সেই সঙ্গে তারা ফোনে আড়িও পাতে বলে জানিয়েছেন সিউল কর্মকর্তারা | এর আগেও দক্ষিণ কোরিয়ার সাইবার সিস্টেমে ঢুকেছিল উত্তর| ২০১৩ সালের মার্চ মাসে দক্ষিণ কোরিয়ার ব্যাংকগুলোর কম্পিউটার সিস্টেম হ্যাক করেছিল পিয়ংইয়ংয়ের হ্যাকাররা |

Releated Posts

কানাডায় পালানোর চেষ্টার সময় গ্রেফতার পাঞ্জাবের গ্যাং-সন্দেহভাজন, দাবি এফবিআইয়ের

ওয়াশিংটন, ১৮ জুলাই (আইএএনএস): পাঞ্জাব-ভিত্তিক একটি আন্তর্জাতিক অপরাধচক্রের সন্দেহভাজন সদস্য নীতিশ কৌশল ওরফে ‘লালা’ কানাডায় পালানোর চেষ্টা করছিলেন…

ByByNews Desk Jul 18, 2026

রথকাণ্ডের তদন্ত রিপোর্ট জনসমক্ষে প্রকাশের দাবি প্রদেশ কংগ্রেসের

আগরতলা, ১৬ জুলাই: তিন বছর আগে কুমারঘাটে রথযাত্রার সময় ঘটে যাওয়া মর্মান্তিক দুর্ঘটনায় ১০ জন ভক্তের মৃত্যুর ঘটনায়…

ByByTaniya Chakraborty Jul 16, 2026

রামমন্দির ও শ্রীরাম নিয়ে কথা বলার অধিকার শুধু হিন্দুদেরই: আচার্য প্রমোদ কৃষ্ণম

মোরাদাবাদ, ১১ জুলাই (আইএএনএস): শ্রীরাম জন্মভূমি মন্দির এবং ভগবান শ্রীরামকে নিয়ে মন্তব্য করার অধিকার শুধু হিন্দুদেরই রয়েছে বলে…

ByByNews Desk Jul 11, 2026

বন্য দাতাল হাতির তাণ্ডবে অতিষ্ঠ কৃষ্ণপুর, ফসল-ঘরবাড়ি হারিয়ে সর্বস্বান্ত বহু পরিবার

তেলিয়ামুড়া, ৬ জুলাই: তেলিয়ামুড়া মহকুমার ২৯-কৃষ্ণপুর বিধানসভা কেন্দ্রের কৃষ্ণপুর ও সংলগ্ন এলাকায় বন্য দাতাল হাতির তাণ্ডবে চরম আতঙ্কে…

ByByTaniya Chakraborty Jul 6, 2026
Scroll to Top