News Flash

  • Home
  • Uncategorized
  • নারী ও পুরুষের মধ্যে কোনো রকম ভেদাভেদ রাখা চলবে না ঃ রাষ্ট্রপতি
Image

নারী ও পুরুষের মধ্যে কোনো রকম ভেদাভেদ রাখা চলবে না ঃ রাষ্ট্রপতি

Mahila৷৷ অভিজিৎ রায়চৌধুরী৷৷ নয়াদিল্লি, ৫ মার্চ৷৷ রাষ্ট্রপতি প্রণব মুখার্জি শনিবার মহিলা জনপ্রতিদিনধিদের নিয়ে নয়াদিল্লিতে মহিলা জনপ্রতিনিধি সক্ষম ভারতের নির্মাতা শীর্ষক প্রথম সম্মেলনের উদ্বোধন করেন৷
এই উপলক্ষে ভাষণ দিতে গিয়ে রাষ্ট্রপতি বলেন, ভারতের সংবিধানে নারী ও পুরুষের জন্য সমান অধিকারের সংস্থান রয়েছে৷ সংবিধানে একথাও মর্যাদার সঙ্গে উল্লেখ করা হয়েছে যে এই রাষ্ট্রে কোনো সরকারি দপ্তরে নিয়োগ অথবা কর্মসংস্থান সম্পর্কিত কোনো বিষয়ে নারী ও পুরুষের মধ্যে কোনো রকম ভেদাভেদ রাখা চলবে না৷ তিনি বলেন, মহিলাদের উন্নতি ও ক্ষমতায়নের প্রয়োজনীয়তার উপর গুরুত্ব দিয়ে ১৯৯৩-এর ভারতের সংবিধানে সংশোধনী আনা হয়৷ সংবিধানের অনুযায়ী প্রতিটি পঞ্চায়েত অথবা পুরসভায় মহিলাদের জন্য কম করেও এক তৃতীয়াংশ আসন সংরক্ষিত রাখার সংস্থান রাখা হয়েছে৷ এছাড়াও এই সংশোধনী ক্রমে পঞ্চায়েত অথবা পুরসভাগুলিতে চেয়ারম্যান পদ মহিলাদের মহিলাদের জন্য ৩৩ শতাংশ আসন সংরক্ষণের মাধ্যমে ইতিবাচক ব্যবস্থা৷ রূপায়নের দ্বারা মহিলা প্রতিনিধিদের হার উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পেয়েছে৷ বস্তুত, আজ দেশের পঞ্চায়েতগুলি মহিলাদের প্রতিনিধিত্বের হার ৫০ শতাংশ এরও বেশি৷ দেশের স্থানীয় প্রশাসনগুলিতে মহিলা প্রতিনিধিত্বের এই প্রাসঙ্গিক বৃদ্ধির বিষয়টি ভারতীয় সমাজে নারীর ক্ষমতায়নকে আরও এগিয়ে নিয়ে যাবে৷ তিনি প্রশ্ণ তুলে বলেন, প্রতিনিধিত্ব ছাড়া মহিলাদের কীভাবে ক্ষমতায়ন করা সম্ভব হবে৷
রাষ্ট্রপতি বেটি বাঁচাও পড়াও উদ্যোগ এবং মহিলাদের প্রকৃত ক্ষমতায়নের লক্ষ্যে তাঁর সুদৃঢ় প্রতিশ্রুতির জন্য প্রধামন্ত্রীকে অভিনন্দন জানান৷ তিনি বলেন, রাষ্ট্রসংঘ ২০১৬ সালের আন্তর্জাতিক নারী দিবস-এর থিম হিসেবে ২০৩০ সালের মধ্যে প্ল্যানেটি ৫০-৫০, স্টেপ ইট আপ ফর জেন্ডার ইক্যুইলিটি ঘোষণা করেছে৷ ৮ মার্চ আন্তর্জাতিক নারী দিবস উদযাপনের মাধ্যমে ২০৩০ এর এজেন্ডাসমূহ বা কার্যক্রমকে গতিদান করতে দেশ ও জাতির সম্মীলিত ইচ্ছার বিষয়টি প্রতিফলিত হবে৷ লিঙ্গ সমতা ও মহিলাদের ক্ষমতায়নের জন্য আন্তর্জাতিক সম্প্রদায়কে পুনরায় নজর দিতে হবে৷ লিঙ্গ সমতার মাধ্যমে সুস্থির বিকাশের লক্ষ্যে রাষ্ট্রসংঘের এজেন্ডা এগিয়ে নিয়ে যেতে যাওয়ার ক্ষেত্রে মহিলা জনপ্রতিনিধিদের জাতীয় সম্মেলন এর আয়োজন একটি সঠিক পদক্ষেপ৷ তিনি এই সম্মেলনের সার্বিক সাফল্য কামনা করেন৷

Releated Posts

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026
Scroll to Top