News Flash

  • Home
  • Uncategorized
  • মন্ত্রিসভায় রদবদল, অর্থে তপন, খাদ্যে মানিক, তথ্যে রতন
Image

মন্ত্রিসভায় রদবদল, অর্থে তপন, খাদ্যে মানিক, তথ্যে রতন

TAPAN MANIK RATANনিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২ মার্চ৷৷ রাজ্য মন্ত্রিসভায় রদবদল করা হয়েছে৷ অর্থ দপ্তরের দায়িত্ব দেওয়া হয়েছে তপন চক্রবর্তীকে৷ এরই পাশাপাশি খাদ্য দপ্তরের দায়িত্ব মানিক দে-কে এবং তথ্য ও সংসৃকতি দপ্তরের দায়িত্ব রতন ভৌমিককে দেওয়া হয়েছে৷ বৃহস্পতিবার রাজ্য সরকারের সাধারণ প্রশাসনের বিজ্ঞপ্তি জারি করে এই সিদ্ধান্ত কার্যকরের জন্য জানানো হয়৷ মূলত আগামী বাজেট অধিবেশনকে লক্ষ্য রেখেই এই রদবদল বলে জানা গেছে৷ তবে, এই রদবদলের পেছনে আরেকটি কারণ হল রাজ্য মন্ত্রিসভার অন্যতম গুরুত্বপূর্ণ সদস্য ভানুলাল সাহার শারীরিক অসুস্থতা৷ এই তিনটি দপ্তরই বর্তমানে ছিল ভানুলাল সাহার হাতে৷ ফলে, রাজ্য মন্ত্রিসভায় রদবদল হওয়ায় ভানুলাল সাহা দপ্তরবিহীন মন্ত্রী হিসেবে থাকবেন৷ মূলতঃ ভানুলাল সাহার শারীরিক অসুস্থতার কারণেই তাঁর দপ্তরগুলি অন্য তিন মন্ত্রিকে দায়িত্ব দেওয়া হচ্ছে৷ ভানুবাবু সুস্থ হয়ে ফিরলে পুণরায় তাঁর হাতে দপ্তরগুলির দায়িত্ব তুলে দেওয়া হবে৷
উল্লেখ্য, গত মঙ্গলবার বাজেট অধিবেশনের দিনক্ষণ ঘোষণা হওয়ার পর থেকেই অর্থমন্ত্রীর দায়িত্ব কার হাতে ন্যাস্ত করা হবে এনিয়ে জল্পনা চলছিল৷ মহাকরণ সূত্রে জানা গিয়েছে, প্রাক্তন অর্থমন্ত্রী বাদল চৌধুরী এবং শিক্ষামন্ত্রী তপন চক্রবর্তী এই দুই জনের মধ্যে কাকে অর্থমন্ত্রীর দায়িত্ব দেওয়া যেতে পারে সেই বিষয়ে চুলচেরা বিশ্লেষণ হয়েছে৷ বুধবারও এনিয়ে মহাকরণে আলোচনা হয়৷ বর্তমানে অর্থমন্ত্রী ভানুলাল সাহা দুরারোগ্য ব্যাধি ক্যান্সারে আক্রান্ত হয়ে দিল্লীতে এইমস-এ চিকিৎসাধীন৷ যতদূর জানা গিয়েছে, আপাতত তাঁর সার্জারি হবে না৷ কেমোথেরাপী চলবে৷ ফলে, আগামী বেশ কয়েকদিন মন্ত্রীত্বের দায়িত্ব বহন করা শারীরিকভাবে সম্ভব হবে না ভানুলাল সাহার৷ এমনটাই মত চিকিৎসকদের৷ ফলে, বাজেট অধিবেশনকে লক্ষ্য রেখে অর্থমন্ত্রীর দায়িত্ব অন্য কোন এক মন্ত্রীকে দেওয়া জরুরী হয়ে পড়ে৷ সে মোতাবেক মন্ত্রিসভায় রদবদল করা হয়৷

Releated Posts

কর্ণাটক মন্ত্রিসভা সম্প্রসারণে কেউ ইস্তফা দেননি, দলে কোনও অসন্তোষ নেই: কংগ্রেস সভাপতি বি. কে. হরিপ্রসাদ

বেঙ্গালুরু, ৪ আগস্ট (আইএএনএস): কর্ণাটকে সাম্প্রতিক মন্ত্রিসভা সম্প্রসারণকে ঘিরে কংগ্রেসের অন্দরে ব্যাপক অসন্তোষের জল্পনা উড়িয়ে দিয়ে কর্ণাটক প্রদেশ…

ByByNews Desk Aug 4, 2026

সমঝোতার সম্ভাবনায় আপাতত ইরানে হামলা স্থগিত, দাবি ট্রাম্পের; হরমুজ প্রণালী খুলে দেওয়ার কথাও উল্লেখ

ওয়াশিংটন, ২ আগস্ট (আইএএনএস): যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, ইরান এবং মধ্যপ্রাচ্যের কয়েকটি দেশের অনুরোধে যুক্তরাষ্ট্র আপাতত…

ByByNews Desk Aug 2, 2026

সূর্য ঘরে এখন ১৫ মেগাওয়াটের শক্তি, বিদ্যুৎ ব্যবস্থায় নীরব বিপ্লব রাজ্যে

আগরতলা, ২৮ জুলাই:একটি বাড়ির ছাদে কয়েকটি সোলার প্যানেল। সেখান থেকেই তৈরি হচ্ছে বিদ্যুৎ। সেই বিদ্যুৎ যাচ্ছে বাড়ির আলো,…

ByByReshmi Debnath Jul 28, 2026

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026
Scroll to Top