News Flash

  • Home
  • Uncategorized
  • কলমচৌরায় ফাঁসিতে আত্মঘাতী এক গৃহবধূ
Image

কলমচৌরায় ফাঁসিতে আত্মঘাতী এক গৃহবধূ

suicideনিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১ মার্চ৷৷ ফাঁসিতে আত্মঘাতী হয়েছেন এক গৃহবধূ৷ সংবাদ সূত্রে জানা গেছে, সোমবার সন্ধ্যা আনুমানিক সাড়ে আটটা নাগাদ সোনামুড়া মহকুমার কলমচৌরা থানার অধীন মানিক্য নগরে অঞ্জলি পাল(১৯) ফাঁসিতে আত্মহত্যা করেছেন৷ তবে, মৃতার বাপের বাড়ির সদস্যদের অভিযোগ তাকে হত্যা করে ফাঁসিতে ঝুলিয়ে রাখা হয়েছে৷ পণ সংক্রান্ত ব্যাপারেই অঞ্জলিকে হত্যা করা হয়েছে বলে অভিযোগ৷ পুলিশ জানিয়েছে, সোমবার সন্ধ্যায় মাণিক্যনগরে স্বামী রতন পালের বসতঘর থেকে অঞ্জলির ঝুলন্ত মৃতদেহ উদ্ধার করা হয়েছে৷ মৃতদেহ ময়নাতদন্তের পর আজ মৃতার পরিবারের হাতে তুলে দেওয়া হয়েছে৷ মৃতার পরিবারের তরফে জানিয়েছে, অঞ্জলির স্বামী ও শ্বশুরবাড়ির সদস্যদের বিরুদ্ধে আগামীকাল বিশালগড় মহিলা থানায় হত্যার মামলা দায়ের করা হবে৷
উল্লেখ্য, তের মাস আগে বিশালগড় রাউত খলা এলাকার অঞ্জলির সাথে সামাজিক প্রথায় বিয়ে হয় সোনামুড়ার মানিক্যনগর এলাকার রতন পালের সাথে৷ বিয়ের পর থেকেই পণ সংক্রান্ত বিষয়ে অঞ্জলির উপর নির্যাতন হত বলে অভিযোগ৷ তবে, এই অভিযোগ খারিজ করে দিয়ে অঞ্জলির স্বামী রতন পাল ও তার পরিবারের সদস্যরা জানিয়েছেন, গৃহবধূ আত্মহত্যা করেছেন৷ এই আত্মহত্যার পিছনে অন্য কোন কারণ রয়েছে বলে তাদের দাবি৷

Releated Posts

প্রযুক্তিনির্ভর ট্রাফিক ব্যবস্থাপনা জোরদার করছে ত্রিপুরা, নজরদারিতে ৫১৫ সিসিটিভি

আগরতলা, ৩১ আগস্ট: ট্রাফিক আইন লঙ্ঘন ও সড়ক দুর্ঘটনা কমাতে প্রযুক্তিনির্ভর স্মার্ট ট্রাফিক ব্যবস্থাপনা আরও শক্তিশালী করছে ত্রিপুরা…

ByByTaniya Chakraborty Aug 31, 2026

ভেজাল ক্যান্সারের ওষুধকাণ্ডে সরব ত্রিপুরা কংগ্রেস, সরকারের ভূমিকা নিয়ে প্রশ্ন প্রবীর চক্রবর্তীর

আগরতলা, ৩০ আগস্ট: দিল্লিতে ভেজাল ক্যান্সারের ওষুধ উদ্ধারের ঘটনাকে কেন্দ্র করে কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে সরব হল ত্রিপুরা প্রদেশ…

ByByReshmi Debnath Aug 30, 2026

কোনো অনুমান নয়, প্রমাণের ভিত্তিতেই ডিজিপির মৃত্যুর আসল সত্য উদঘাটিত হবে: মুখ্যমন্ত্রী

আগরতলা, ২৭ আগস্ট : ডিজিপি (পুলিশ মহানির্দেশক) অনুরাগ ধ্যানকারের মৃত্যুর প্রতিটি দিক নিরপেক্ষভাবে তদন্ত করা হবে এবং সত্য…

ByBySandeep Biswas Aug 27, 2026

শিল্প গড়তে জমি ব্যবহারের নিয়মে বাছাই করা ছাড়ের ভাবনা, নতুন শিল্পনীতিতে বড় পরিবর্তনের ইঙ্গিত

কলকাতা, ২৬ আগস্ট (আইএএনএস): আগামী মাসের মাঝামাঝি পশ্চিমবঙ্গের নতুন শিল্পনীতি প্রকাশ করতে চলেছে রাজ্য সরকার। সেই নয়া শিল্পনীতিতে…

ByByNews Desk Aug 26, 2026
Scroll to Top