News Flash

  • Home
  • Uncategorized
  • ৯ মার্চ পূর্ণগ্রাস সূর্য গ্রহণ
Image

৯ মার্চ পূর্ণগ্রাস সূর্য গ্রহণ

Sun Eclipseনয়াদিল্লি, ১ মার্চ ।। পূর্ণগ্রাস সূর্য গ্রহণ হবে ২০১৬-র ৯ মার্চ (১৯ ফাল্গুন, ১৯৫৩ শকাব্দ) তারিখে। ভারতে উত্তর পশ্চিম এবং পশ্চিম অংশ ব্যাতিত ভারতের অন্যান্য অধিকাংশ স্থান থেকে আংশিক গ্রহণ দৃশ্যমান হবে। ভারতের অধিকাংশ স্থানে সূর্যের এই আংশিক গ্রহণ শুরু হবে সূর্যোদয়ের আগে, অর্থাৎ আংশিক গ্রহণ লাগা সূর্যোদয় হবে। উত্তর-পূর্ব ভারতের প্রান্তভাগ থেকে আংশিক গ্রহণের পর্যায়ক্রম শুরু হবে সূর্যোদয়ের অব্যবহিত পরেই।

গ্রহণের সামগ্রিক পর্যায় শুরু হবে আন্তর্জাতিক মান্যতা সময় সকাল ৫ টা বেজে ৪৭ মিনিটে। এই গ্রহণের পূর্ণাঙ্গ পর্যায় শেষ হবে আন্তর্জাতিক মান্যতা সময় সকাল ১০টা বেজে ৫ মিনিটে।

পৃথিবীর উত্তর-পূর্ব গোলার্ধের একটি এক ফালি সরু এলাকা থেকে পূর্ণগ্রাস সূর্য গ্রহণ দৃশ্যমান হবে। সুমাত্রা, বোর্নিও, ইন্দোনেশিয়া এবং উত্তর প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের মাধ্যমে এই পূর্ণগ্রাস সূর্য গ্রহণের গতিপথ সীমাবদ্ধ থাকবে।

উত্তর-পূর্ব ও পূর্ব ভারতের আগরতলা, শিলচর এবং কলকাতা শহর থেকে আংশিক সূর্যগ্রহণ দৃশ্যমান হবে এবং গ্রহণের পর্যায় সমাপ্ত হবে যথাক্রমে সকাল ৫ টা ৪০ মিনিট ও ৬ টা ৫১ মিনিট; ৫ টা ৩৫ মিনিট ও ৬ টা ৫২ মিনিট ১ সেকেন্ড এবং ৫টা ৫১ মিনিট ও ৬টা ৫০ মিনিট ১ সেকেন্ড সময়ে। আগরতলা, শিলচর ও কলকাতা থেকে এই আংশিক গ্রহণে মহা-পর্যায়ের সময় শতাংশের হিসেবে দেখা যাবে যথাক্রমে ১৫.১, ১৩.২ এবং ১৮.৫ শতাংশ।

গ্রহণ লাগা সূর্যকে কখনওই, এমন কী অল্প সময়ের জন্য হলেও, খালি চোখে দেখা উচিত নয়। যখন সূর্যের বেশির ভাগ অংশকে চন্দ্র ঢেকে ফেলে, তখন গ্রহণ লাগা সূর্যের দিকে তাকালে স্থায়ীভাবে চোখের ক্ষতি হতে পারে, এমনকী অন্ধত্বও সৃষ্টি হতে পারে এর ফলে। সূর্য গ্রহণ দেখার নিরাপদ পদ্ধতি হল, অ্যালুমিনিয়াম লাগানো মায়লার, কালো পলিমার, ওয়েল্ডিং করার কাচের আবরণ (শেড নাম্বার ১৪) ব্যবহার করে অথবা টেলিস্কোপের সাহায্যে সাদা বোর্ডের উপর সূর্যের প্রতিবিম্ব সৃষ্টি করার মাধ্যমে।

Releated Posts

কানাডায় পালানোর চেষ্টার সময় গ্রেফতার পাঞ্জাবের গ্যাং-সন্দেহভাজন, দাবি এফবিআইয়ের

ওয়াশিংটন, ১৮ জুলাই (আইএএনএস): পাঞ্জাব-ভিত্তিক একটি আন্তর্জাতিক অপরাধচক্রের সন্দেহভাজন সদস্য নীতিশ কৌশল ওরফে ‘লালা’ কানাডায় পালানোর চেষ্টা করছিলেন…

ByByNews Desk Jul 18, 2026

রথকাণ্ডের তদন্ত রিপোর্ট জনসমক্ষে প্রকাশের দাবি প্রদেশ কংগ্রেসের

আগরতলা, ১৬ জুলাই: তিন বছর আগে কুমারঘাটে রথযাত্রার সময় ঘটে যাওয়া মর্মান্তিক দুর্ঘটনায় ১০ জন ভক্তের মৃত্যুর ঘটনায়…

ByByTaniya Chakraborty Jul 16, 2026

রামমন্দির ও শ্রীরাম নিয়ে কথা বলার অধিকার শুধু হিন্দুদেরই: আচার্য প্রমোদ কৃষ্ণম

মোরাদাবাদ, ১১ জুলাই (আইএএনএস): শ্রীরাম জন্মভূমি মন্দির এবং ভগবান শ্রীরামকে নিয়ে মন্তব্য করার অধিকার শুধু হিন্দুদেরই রয়েছে বলে…

ByByNews Desk Jul 11, 2026

বন্য দাতাল হাতির তাণ্ডবে অতিষ্ঠ কৃষ্ণপুর, ফসল-ঘরবাড়ি হারিয়ে সর্বস্বান্ত বহু পরিবার

তেলিয়ামুড়া, ৬ জুলাই: তেলিয়ামুড়া মহকুমার ২৯-কৃষ্ণপুর বিধানসভা কেন্দ্রের কৃষ্ণপুর ও সংলগ্ন এলাকায় বন্য দাতাল হাতির তাণ্ডবে চরম আতঙ্কে…

ByByTaniya Chakraborty Jul 6, 2026
Scroll to Top