News Flash

  • Home
  • Uncategorized
  • অটোওয়ালাদের রক্তচক্ষুতে আতঙ্কিত টমটম চালকরা, হামলার দায়ে ১৩ জনকে কোর্টে চালান
Image

অটোওয়ালাদের রক্তচক্ষুতে আতঙ্কিত টমটম চালকরা, হামলার দায়ে ১৩ জনকে কোর্টে চালান

TOMTOMনিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৩ ফেব্রুয়ারি৷৷ রাজধানী আগরতলা শহরে অটো ও টমটম চালকদের মধ্যে সংঘর্ষের ঘটনাকে কেন্দ্র করে মামলা ও পাল্টা মামলা চিহ্ণিত হয়েছে৷ পুলিশ এই ঘটনায় এখনো পর্যন্ত ১৩জনকে আটক করেছে৷ তাদেরকে মঙ্গলবার আদালতে সোপর্দ করা হয়৷ আদালত থেকে তাদেরকে অন্তবর্তীকালীন জামিন মঞ্জুর করা হয়৷ উল্লেখ্য, গতকাল অটো চালক ও টমটম চালকদের মধ্যে রাজধানী আগরতলা শহরে দফায় দফায় সংঘর্ষ হয়৷ বেশ কয়েকটি অটো রিক্সা ভেঙ্গে চুরমার করে দেওয়া হয়৷ টমটম চালকরাও অটো রিক্সা আটক করে সেগুলি ভাঙচুর করেছে এবং একজনকে পিটিয়ে জিবি হাসপাতালে পাঠিয়েছে৷ এসব ঘটনাকে কেন্দ্র করে পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠেছে৷ বিষয়টি আদালত পর্যন্ত গড়িয়েছে৷ অটো এবং টমটম শ্রমিকরা সিট্যুর অন্তর্ভুক্ত৷ কিন্তু সুিট্য নেতাদের নির্দেশও তারা অমান্য করে চলেছে৷ সে কারণেই সুরাহার কোন পথ প্রশস্থ হয়নি৷ আইন আইনের পথেই চলবে বলে নেতারা জানিয়ে দিয়েছেন৷ এর ফলে কার্যত আগরতলা শহর এলাকায় অটো চালক ও টমটম চালকদের মধ্যে বিবাদ আরো চরম আকার ধারণ করার সম্ভাবনা রয়েছে৷ উল্লেখ্য, আগরতলা শহরে গত বছরখানেকের মধ্যে টমটমের সংখ্যা ব্যাপক হারে বৃদ্ধি পেয়ে চলেছে৷ ব্যাটারি চালিত টমটম চালকরা ভালো রোজগারও করে চলেছে৷ এরই মধ্যে অটো চালকদের জন্য বেশ কিছু বিধিনিষেধ আরোপ করা হয়েছে৷ অটোতে তিনজনের বেশি যাত্রী পরিবহন করতে দেওয়া হচ্ছে না৷ যাত্রী ভাড়াও তেমন বৃদ্ধি করা হয়নি৷ ফলে, আর্থিক দিক দিয়ে ক্ষতিগ্রস্ত হচ্ছেন অটো চালকরা৷ এরই মধ্যে ভাগ বসিয়েছে টমটম চালকরা৷ এনিয়ে বিরোধ ক্রমশ তুঙ্গে উঠতে শুরু করেছে৷ প্রশাসন এবিষয়ে কঠোর পদক্ষেপ গ্রহণ না করলে এর জল আরো বহুদূর পর্যন্ত গড়ানোর সম্ভাবনা প্রবল৷

Releated Posts

ডেপুটেশন ঘিরে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের সংঘাত, অধ্যক্ষকে ঘেরাও করে বিক্ষোভ

কৈলাসহর, ২ সেপ্টেম্বর: ডেপুটেশন দেওয়াকে কেন্দ্র করে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ত্রিপ্রা ইন্ডিজিনিয়াস…

ByByReshmi Debnath Sep 2, 2026

ভিলেজ কাউন্সিল নির্বাচনে বিলোনিয়ায় সিপিআই(এম)-এর ২১ প্রার্থীর মনোনয়ন জমা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ২ সেপ্টেম্বর: আসন্ন ভিলেজ কাউন্সিল নির্বাচনকে সামনে রেখে দক্ষিণ ত্রিপুরার তিনটি ব্লকে মোট ২১টি আসনে…

ByByReshmi Debnath Sep 2, 2026

প্রযুক্তিনির্ভর ট্রাফিক ব্যবস্থাপনা জোরদার করছে ত্রিপুরা, নজরদারিতে ৫১৫ সিসিটিভি

আগরতলা, ৩১ আগস্ট: ট্রাফিক আইন লঙ্ঘন ও সড়ক দুর্ঘটনা কমাতে প্রযুক্তিনির্ভর স্মার্ট ট্রাফিক ব্যবস্থাপনা আরও শক্তিশালী করছে ত্রিপুরা…

ByByTaniya Chakraborty Aug 31, 2026

ভেজাল ক্যান্সারের ওষুধকাণ্ডে সরব ত্রিপুরা কংগ্রেস, সরকারের ভূমিকা নিয়ে প্রশ্ন প্রবীর চক্রবর্তীর

আগরতলা, ৩০ আগস্ট: দিল্লিতে ভেজাল ক্যান্সারের ওষুধ উদ্ধারের ঘটনাকে কেন্দ্র করে কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে সরব হল ত্রিপুরা প্রদেশ…

ByByReshmi Debnath Aug 30, 2026
Scroll to Top