News Flash

  • Home
  • Uncategorized
  • পদ্মবিল ব্লকে বিভিন্ন সরকারী প্রকল্পের টাকা হাপিজের অভিযোগ
Image

পদ্মবিল ব্লকে বিভিন্ন সরকারী প্রকল্পের টাকা হাপিজের অভিযোগ

scamনিজস্ব প্রতিনিধি, খোয়াই, ১৯ ফেব্রুয়ারি৷৷ ২০১৫-১৬ অর্থ বছরের রেগার টাকায় তিনশত মিটার পাকা ড্রেইন নির্মাণ করা হবে দেখিয়ে রতনপুর এডিসি ভিলেজে ঐ কাজের ওয়ার্কর্ডার এর পুরো অর্থই নিয়ে গিয়েছে পঞ্চায়েতের নেতা সহ অঞ্চল নেতারা৷ অভিযোগ তুলছেন আইপিএফটির খোয়াই বিভাগীয় সম্পাদক প্রশান্ত দেববর্মা এবং রতনপুর অঞ্চল সম্পাদক হরিপদ দেববর্মা৷ আইপিএফটি নেতারা অভিযোগ তুলেন মুক্তি তুইসা এলাকার পদ্ম দেববর্মার বাড়ি থেকে প্রভাত দেববর্মার বাড়ি পর্যন্ত প্রায় তিনশত মিটার জায়গায় পাকা ড্রেইন এর জন্য অর্থ বরাদ্দ করা হয় ৭১ হাজার ৭০৭ টাকা৷ আইপিএফটি নেতারা জানান, রতনপুর এডিসি ভিলেজের স্থানীয় নেতৃত্বরা সব জেনে শুনেও নীরব ভূমিকায়৷ ভিলেজ কাউন্সিল নির্বাচন উপলক্ষ্যেই চলছে সরকারি অর্থ লুটপাট৷
এমনটাই অভিযোগ আইপিএফটি নেতাদের৷ নেতাদের অভিযোগ, পদ্মবিল ব্লকের প্রত্যেকটি এডিসি ভিলেজ এভাবে রেগার অর্থ সহ বিভিন্ন প্রকল্পের অর্থ ভূয়ো এডজাস্টমান্ট দিয়ে লুটপাট চলছে৷ ২৪ ফেব্রুয়ারি ঐসব লুটপাটের বিরুদ্ধে সাধারণ মানুষ তাদের ভোটাধিকার প্রয়োগ করে পদ্মবিল ব্লকের ছয়টি এডিসি ভিলেজ থেকে সিপিএমের দখল চিরতরে মুছে ফেলবে বলে আইপিএফটি বিভাগীয় সম্পাদক প্রশান্ত দেববর্মা জানান৷ রতনপুর এডিসি ভিলেজের ড্রেইন তৈরির ওয়ার্ক অর্ডার এর অর্থ গিলে নেওয়ার বিষয়ে প্রশান্ত দেববর্মা জানান নির্বাচন শেষ হওয়ার পরই এবিষয়টি নিয়ে পঞ্চায়েত ঘেরাও ব্লক ঘেরাও এ নামছে আইপিএফটি দল৷

Releated Posts

রথকাণ্ডের তদন্ত রিপোর্ট জনসমক্ষে প্রকাশের দাবি প্রদেশ কংগ্রেসের

আগরতলা, ১৬ জুলাই: তিন বছর আগে কুমারঘাটে রথযাত্রার সময় ঘটে যাওয়া মর্মান্তিক দুর্ঘটনায় ১০ জন ভক্তের মৃত্যুর ঘটনায়…

ByByTaniya Chakraborty Jul 16, 2026

রামমন্দির ও শ্রীরাম নিয়ে কথা বলার অধিকার শুধু হিন্দুদেরই: আচার্য প্রমোদ কৃষ্ণম

মোরাদাবাদ, ১১ জুলাই (আইএএনএস): শ্রীরাম জন্মভূমি মন্দির এবং ভগবান শ্রীরামকে নিয়ে মন্তব্য করার অধিকার শুধু হিন্দুদেরই রয়েছে বলে…

ByByNews Desk Jul 11, 2026

বন্য দাতাল হাতির তাণ্ডবে অতিষ্ঠ কৃষ্ণপুর, ফসল-ঘরবাড়ি হারিয়ে সর্বস্বান্ত বহু পরিবার

তেলিয়ামুড়া, ৬ জুলাই: তেলিয়ামুড়া মহকুমার ২৯-কৃষ্ণপুর বিধানসভা কেন্দ্রের কৃষ্ণপুর ও সংলগ্ন এলাকায় বন্য দাতাল হাতির তাণ্ডবে চরম আতঙ্কে…

ByByTaniya Chakraborty Jul 6, 2026

রাজনীতিতে সাফল্য এলেই হিংসা তৈরি হয়, প্রতিকূলতার সামনে হার মানলে চলবে না: মোহন ভাগবত

নাগপুর, ২ জুলাই (আইএএনএস): রাজনীতিতে কারও সাফল্য অনেক সময়ই অন্যদের মধ্যে হিংসার জন্ম দেয় বলে মন্তব্য করলেন মোহন…

ByByNews Desk Jul 2, 2026
Scroll to Top