News Flash

  • Home
  • Uncategorized
  • পদ্মপুরে অগ্ণিকান্ডে ভষ্মীভূত ১৭টি দোকান
Image

পদ্মপুরে অগ্ণিকান্ডে ভষ্মীভূত ১৭টি দোকান

fire phtoনিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৫ ফেব্রুয়ারি৷৷ উত্তর ত্রিপুরা জেলার ধর্মনগরের পদ্মপুরে ভোর রাতে বিধবংসী অগ্ণিকান্ডে ১৭টি দোকান সম্পূর্ণভাবে ভস্মীভূত হয়ে গেছে৷ ক্ষয়ক্ষতির পরিমাণ ৩৫ লক্ষাধিক টাকা৷ নেপথ্যে নাশকতার আশঙ্কা৷
উত্তর ত্রিপুরা জেলার ধর্মনগরের পদ্মপুরে ভোর রাতে বিধবংসী অগ্ণিকান্ডের ঘটনা সংগঠিত হয়েছে৷ অগ্ণিকান্ডে ১৭টি দোকান সম্পূর্ণভাবে ভস্মীভূত হয়ে গেছে৷ এছাড়া, আরো বেশ কিছু দোকান আংশিক ক্ষতিগ্রস্ত হয়েছে৷
পদ্মপুর ক্লাবের বিপরীত দিকে এই অগ্ণিকান্ডের ঘটনা ঘটেছে৷ আশঙ্কা করা হচ্ছে এটি একটি নাশকতামূলক ঘটনা৷ স্থানীয় এক ব্যক্তি জানান, ঘটনার কিছুক্ষণ আগে দ্রুতবেগে বাইক চালিয়ে কিছুক্ষণ আগে দ্রুতবেগে বাইক চালিয়ে গিয়েছে কে বা কারা৷ বাইকের আওয়াজ শুনেই তার মনে সন্দেহ হয়েছিল৷ শেষ পর্যন্ত তার আশঙ্কাই সত্য হয়েছে বলে তিনি উল্লেখ করেন৷ ঘটনার সুষ্ঠ তদন্ত ক্রমে উপযুক্ত ব্যবস্থা গ্রহণের দাবিজানিয়েছেন স্থানীয় জনগণ৷
অগ্ণিকান্ডের খবর পেয়ে ভোর রাতে তিনটা – পাঁচটা নাগাদ অগ্ণিকান্ডের খবর প ায় দমকল বাহিনী৷ খবর পেয়ে দ্রুত বেগে এসে আগুন নেভানোর চেষ্টা করেন দমকল বাহনীির জওয়ানরা৷
দমকল বাহিনী ঘটনাস্থলে পৌঁছার আগেই আগুন দোকানপাটে ছড়িয়ে পড়ে৷ দমকল বাহিনী এসে আগুন নিয়ন্ত্রণে আনে৷ আগুন কিভাবে লেগেছে সে সম্পর্কে দমকল বাহিনী কোন তথ্য জানাতে পারেনি৷ ধর্মনগরের পদ্মপুরে অগ্ণিকান্ডের ঘটনার তদন্ত শুরু হয়েছে৷ প্রাথমিক তথ্য অনুযায়ী অগ্ণিকান্ডে ১৭টি দোকান ভস্মীভূত হয়েছে৷ ক্ষয়ক্ষতির পরিমাণ কম করেও ৩৫ লক্ষ টাকা৷ এদিকে, ফায়ার সার্ভিসের কর্মীদের বিরুদ্ধে দায়িত্ব কর্তব্য পালনে গাফিলতি ও উদাসীনতার অভিযোগ মিলছে রাজ্যের বিভিন্ন মহকুমা সদরগুলি থেকে৷

Releated Posts

কানাডায় পালানোর চেষ্টার সময় গ্রেফতার পাঞ্জাবের গ্যাং-সন্দেহভাজন, দাবি এফবিআইয়ের

ওয়াশিংটন, ১৮ জুলাই (আইএএনএস): পাঞ্জাব-ভিত্তিক একটি আন্তর্জাতিক অপরাধচক্রের সন্দেহভাজন সদস্য নীতিশ কৌশল ওরফে ‘লালা’ কানাডায় পালানোর চেষ্টা করছিলেন…

ByByNews Desk Jul 18, 2026

রথকাণ্ডের তদন্ত রিপোর্ট জনসমক্ষে প্রকাশের দাবি প্রদেশ কংগ্রেসের

আগরতলা, ১৬ জুলাই: তিন বছর আগে কুমারঘাটে রথযাত্রার সময় ঘটে যাওয়া মর্মান্তিক দুর্ঘটনায় ১০ জন ভক্তের মৃত্যুর ঘটনায়…

ByByTaniya Chakraborty Jul 16, 2026

রামমন্দির ও শ্রীরাম নিয়ে কথা বলার অধিকার শুধু হিন্দুদেরই: আচার্য প্রমোদ কৃষ্ণম

মোরাদাবাদ, ১১ জুলাই (আইএএনএস): শ্রীরাম জন্মভূমি মন্দির এবং ভগবান শ্রীরামকে নিয়ে মন্তব্য করার অধিকার শুধু হিন্দুদেরই রয়েছে বলে…

ByByNews Desk Jul 11, 2026

বন্য দাতাল হাতির তাণ্ডবে অতিষ্ঠ কৃষ্ণপুর, ফসল-ঘরবাড়ি হারিয়ে সর্বস্বান্ত বহু পরিবার

তেলিয়ামুড়া, ৬ জুলাই: তেলিয়ামুড়া মহকুমার ২৯-কৃষ্ণপুর বিধানসভা কেন্দ্রের কৃষ্ণপুর ও সংলগ্ন এলাকায় বন্য দাতাল হাতির তাণ্ডবে চরম আতঙ্কে…

ByByTaniya Chakraborty Jul 6, 2026
Scroll to Top