News Flash

  • Home
  • Uncategorized
  • নিয়োগ প্রক্রিয়ায় ইন্টারভিউ তুলে দেওয়ার কেন্দ্রের প্রস্তাবে রাজি হয়নি রাজ্য সরকার
Image

নিয়োগ প্রক্রিয়ায় ইন্টারভিউ তুলে দেওয়ার কেন্দ্রের প্রস্তাবে রাজি হয়নি রাজ্য সরকার

employmentনিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৫ ফেব্রুয়ারি৷৷ সরকারি চাকুরিতে গ্রুপ সি এবং গ্রুপ ডি পদে নিয়োগের ক্ষেত্রে ইন্টারভিউ প্রথা তুলে দেওয়ার বিষয়ে বিভিন্ন রাজ্যকে সার্কুলার জারি করে জানিয়েছে কেন্দ্রীয় সরকার৷ প্রধানমন্ত্রীর দপ্তরের রাষ্ট্রমন্ত্রী ডাঃ জিতেন্দ্র সিং রাজ্যগুলিকে জানিয়েছে, অনলাইনে গ্রুপ সি এবং গ্রুপ ডি পদে নিয়োগের জন্য৷ এবিষয়ে মুখ্যসচিব যশপাল সিং বলেন, নিয়োগের ক্ষেত্রে রাজ্য সরকারের নির্দিষ্ট নীতি রয়েছে৷ তার বাইরে গিয়ে এখনই ঐ প্রথা চালু করা সম্ভব হচ্ছে না৷ তবে, বিভিন্ন রাজ্যের কাছে এবিষয়ে জানতে চাওয়া হয়েছে৷ তিনি জানান, ইতিমধ্যে পুডুচেরি সরকারি চাকুরিতে গ্রুপ সিং এবং গ্রুপ ডি পদে নিয়োগের ক্ষেত্রে ইন্টারভিউ প্রথা তুলে দিয়েছে৷ গুজরাট সরকারের অবশ্য অনেক আগে থেকেই নিয়োগের ক্ষেত্রে ইন্টারভিউ প্রথা ছিল না৷ মূলত, মেধার ভিত্তিতেই গুজরাটে সরকারি চাকুরিতে নিয়োগ করা হয় বলে জানান তিনি৷ এদিন মুখ্যসচিব বলেন, নিয়োগ সংক্রান্ত বিষয়ে রাজ্য সরকারের নীতির প্রসঙ্গটি কেন্দ্রীয় সরকারকে জানানো হবে৷ পাশাপাশি কি পদ্ধতিতে অনলাইনে নিয়োগ করা হবে সে বিষয়েও কেন্দ্রীয় সরকারের কাছে জানতে চাইবে রাজ্য সরকার৷
এদিন, মুখ্যসচিব জানান কিছু কিছু ক্ষেত্রে নিয়োগের বিষয়ে ইন্টারভিউ প্রথা তুলে দেওয়া খুব একটা সম্ভব নয়৷ উদাহরণ তুলে তিনি বলেন, স্টেনোগ্রাফার নিয়োগের ক্ষেত্রে কেবলমাত্র মেধার ভিত্তিতে প্রার্থী বাছাই করা খুবই মুশকিল৷ তবে, কেন্দ্রীয় সরকার গ্রুপ সি এবং গ্রুপ ডি পদে নিয়োগের ক্ষেত্রে অনলাইন পদ্ধতির বিষয়ে সঠিক দিশা দেখালে রাজ্য সরকার তা বিবেচনার মধ্যে রাখবে বলে জানান তিনি৷

Releated Posts

প্রযুক্তিনির্ভর ট্রাফিক ব্যবস্থাপনা জোরদার করছে ত্রিপুরা, নজরদারিতে ৫১৫ সিসিটিভি

আগরতলা, ৩১ আগস্ট: ট্রাফিক আইন লঙ্ঘন ও সড়ক দুর্ঘটনা কমাতে প্রযুক্তিনির্ভর স্মার্ট ট্রাফিক ব্যবস্থাপনা আরও শক্তিশালী করছে ত্রিপুরা…

ByByTaniya Chakraborty Aug 31, 2026

ভেজাল ক্যান্সারের ওষুধকাণ্ডে সরব ত্রিপুরা কংগ্রেস, সরকারের ভূমিকা নিয়ে প্রশ্ন প্রবীর চক্রবর্তীর

আগরতলা, ৩০ আগস্ট: দিল্লিতে ভেজাল ক্যান্সারের ওষুধ উদ্ধারের ঘটনাকে কেন্দ্র করে কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে সরব হল ত্রিপুরা প্রদেশ…

ByByReshmi Debnath Aug 30, 2026

কোনো অনুমান নয়, প্রমাণের ভিত্তিতেই ডিজিপির মৃত্যুর আসল সত্য উদঘাটিত হবে: মুখ্যমন্ত্রী

আগরতলা, ২৭ আগস্ট : ডিজিপি (পুলিশ মহানির্দেশক) অনুরাগ ধ্যানকারের মৃত্যুর প্রতিটি দিক নিরপেক্ষভাবে তদন্ত করা হবে এবং সত্য…

ByBySandeep Biswas Aug 27, 2026

শিল্প গড়তে জমি ব্যবহারের নিয়মে বাছাই করা ছাড়ের ভাবনা, নতুন শিল্পনীতিতে বড় পরিবর্তনের ইঙ্গিত

কলকাতা, ২৬ আগস্ট (আইএএনএস): আগামী মাসের মাঝামাঝি পশ্চিমবঙ্গের নতুন শিল্পনীতি প্রকাশ করতে চলেছে রাজ্য সরকার। সেই নয়া শিল্পনীতিতে…

ByByNews Desk Aug 26, 2026
Scroll to Top