News Flash

  • Home
  • Uncategorized
  • জেএনইউ ইস্যুতে রাজনীতির তপ্ত হাওয়া ত্রিপুরাতেও, বিজেপি-সিপিএমে তরজা
Image

জেএনইউ ইস্যুতে রাজনীতির তপ্ত হাওয়া ত্রিপুরাতেও, বিজেপি-সিপিএমে তরজা

BJP CPIMনিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৫ ফেব্রুয়ারি৷৷ জেএনইউ ইস্যুতে রাজ্যে সিপিএম ও বিজেপির মধ্যে তরজার লড়াই চরমে৷ অভিযোগ পাল্টা অভিযোগ তুলে উভয় দলই বিক্ষোভ মিছিল ও সভা সংগঠিত করেছে৷ তাতে অসহিষ্ণুতা নিয়ে জোর সওয়াল তুলেছে সিপিএম ও বিজেপি৷
সিপিএমের মতে, বিজেপির প্রত্যক্ষ ইন্ধনেই আরএসএস দিল্লিতে দলের কেন্দ্রীয় কমিটির মুখ্য কার্য্যালয়ে এ কে গোপালন ভবনে হামলা চালিয়েছে৷ অপরদিকে জেএনইউ’র ছাত্ররা দেশদ্রোহীতার স্লোগান তোলার পেছনে সিপিএমের প্রত্যক্ষ মদত রয়েছে বলে অভিযোগ বিজেপি রাজ্য কমিটির৷ এদিন, কর্ণেল চৌমুহনী এবং ত্রিপুরা কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়ে সিপিএমের বিরুদ্ধে বিক্ষোভ সভা সংগঠিত করেছে বিজেপি৷ অপরদিকে, প্যারাডাইস চৌমুহনী সহ বিভিন্ন স্থানে বিজেপি বিরোধী স্লোগান তুলে ক্ষোভ প্রকাশ করেছে সিপিএম রাজ্য কমিটি৷
মূলত, অসহিষ্ণুতা এদিন বিক্ষোভ সভায় মূল হাতিয়ার ছিল সিপিএম ও বিজেপির৷ জেএনইউ’র ছাত্র নেতার গ্রেপ্তারী নিয়ে বিজেপি অসহিষ্ণুতার পরিচয় দিয়েছে বলে কটাক্ষ করে সিপিএম৷ অপরদিকে, কংগ্রেসকে সাথে নিয়ে জেএনইউ ক্যাম্পাসে সিপিএম দেশদ্রোহীতার পক্ষে দাঁড়িয়েছে বলে মত বিজেপির৷ ফলে, একই ইস্যুতে সোমবার রাজ্য রাজনীতির পারদ ক্রমশ উর্দ্ধমুখী৷ এদিকে, জে এন ইউ কান্ডে সোমবার উত্তপ্ত হয়ে উঠে দিল্লীর পাটিয়ালা কোর্ট চত্বর৷ এদিন ছাত্র নেতা কানহাইয়া কুমারকে আদালতে তোলা হয়৷

Releated Posts

কর্ণাটক মন্ত্রিসভা সম্প্রসারণে কেউ ইস্তফা দেননি, দলে কোনও অসন্তোষ নেই: কংগ্রেস সভাপতি বি. কে. হরিপ্রসাদ

বেঙ্গালুরু, ৪ আগস্ট (আইএএনএস): কর্ণাটকে সাম্প্রতিক মন্ত্রিসভা সম্প্রসারণকে ঘিরে কংগ্রেসের অন্দরে ব্যাপক অসন্তোষের জল্পনা উড়িয়ে দিয়ে কর্ণাটক প্রদেশ…

ByByNews Desk Aug 4, 2026

সমঝোতার সম্ভাবনায় আপাতত ইরানে হামলা স্থগিত, দাবি ট্রাম্পের; হরমুজ প্রণালী খুলে দেওয়ার কথাও উল্লেখ

ওয়াশিংটন, ২ আগস্ট (আইএএনএস): যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, ইরান এবং মধ্যপ্রাচ্যের কয়েকটি দেশের অনুরোধে যুক্তরাষ্ট্র আপাতত…

ByByNews Desk Aug 2, 2026

সূর্য ঘরে এখন ১৫ মেগাওয়াটের শক্তি, বিদ্যুৎ ব্যবস্থায় নীরব বিপ্লব রাজ্যে

আগরতলা, ২৮ জুলাই:একটি বাড়ির ছাদে কয়েকটি সোলার প্যানেল। সেখান থেকেই তৈরি হচ্ছে বিদ্যুৎ। সেই বিদ্যুৎ যাচ্ছে বাড়ির আলো,…

ByByReshmi Debnath Jul 28, 2026

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026
Scroll to Top