ডুকলিতে জোড়া খুনের রহস্য ভেদ হয়নি, ধৃত আরও চার

muder photoনিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১০ ফেব্রুয়ারি৷৷ পূর্ব ডুকলিতে চাঞ্চল্যকর জোড়া খুনের মামলায় সন্দেহভাজন আরো চারজনকে আটক করেছে পুলিশ৷ মঙ্গলবার সকালে পূর্ব ডুকলিতে মা ও ছেলের মৃতদেহ উদ্ধার হয়৷ এই ঘটনায় গতকালই একজনকে আটক করে জিজ্ঞাসাবাদ চালিয়েছে পূর্ব থানার পুলিশ৷ বুধবার আরো চারজনকে এই ঘটনার জড়িত সন্দেহে আটক করেছে পুলিশ৷ পুলিশ জানিয়েছে, মোবাইলের সূত্র ধরে গতকাল একজনকে আটক করা হয়েছিল৷ আজ যে চারজনকে আটক করা হয়েছে তারা নিহত দেবব্রত চক্রবর্তীর সাথে চলাফেরা করত৷ তাদের কাছ থেকে হত্যা সংক্রান্ত বিষয়ে জিজ্ঞাসাবাদে অসংলগ্ণতা ফুটে উঠেছে বলে পুলিশ জানিয়েছে৷ সূত্র অনুসারে জানা গেছে, আরো কয়েকজনকে আটক করার ছক কষতে শুরু করেছে পুলিশ৷
[vsw id=”UFAndsYYqNk” source=”youtube” width=”425″ height=”344″ autoplay=”yes”]উল্লেখ্য, মঙ্গলবার সকালে রাজধানী আগরতলা শহর সংলগ্ণ পূর্ব ডুকলি এলাকায় মা ও ছেলের মৃতদেহ উদ্ধার হয়৷ আগরতলা লক্ষ্মীনারায়ণ মন্দিরে পুরোহিত দুলাল চক্রবর্তীর স্ত্রী গৌরী চক্রবর্তী এবং তাদের ছেলে দেবব্রত চক্রবর্তীকে নৃশংসভাবে খুন করা হয়েছে বলে পুলিশ জানিয়েছে৷ এদিন, সকালে বাড়িতেই দুলাল চক্রবর্তীর স্ত্রীর মৃতদেহ উদ্ধার হয়৷ এরপর বাড়ির অনতিদূরে তল্লাশি চালিয়ে তার ছেলে দেবব্রত চক্রবর্তীর মৃতদেহ পুুকুর থেকে উদ্ধার হয়৷
তবে, এখনো পর্যন্ত এই হত্যাকান্ডের পেছনে রহস্য উদঘাটন করতে পারেনি পুলিশ৷ এদিকে, পুলিশের ধারণা এই হত্যাকান্ডের সাথে জড়িত সন্দেহে যাদের আটক করা হয়েছে তাদের কাছ থেকে হত্যা সংক্রান্ত সমস্ত তথ্য উদ্ধার করা সম্ভব হবে৷
এদিকে এই হত্যাকান্ডের ঘটনাকে কেন্দ্র করে স্থানীয় জনমনে নানা প্রশ্ণ উঠতে শুরু করেছে৷ এই হত্যাকান্ডের রহস্য উন্মোচন করতে আদৌ পুলিশ সফল হবে কি? নাকি অন্য হত্যাকান্ডের মতো এই হত্যাকান্ডের রহস্যও জনসমক্ষে প্রকাশ পাবে না৷ এখন দেখার পুলিশ মামলার তদন্তের জাল কবে গুটিয়ে এনে রহস্য উন্মোচন করে৷