News Flash

  • Home
  • ত্রিপুরা
  • চেকড্যামে আটকে পড়া গাউরকে উদ্ধার, তৃষ্ণা অভয়ারণ্যে তৎপর বনদপ্তর
Image

চেকড্যামে আটকে পড়া গাউরকে উদ্ধার, তৃষ্ণা অভয়ারণ্যে তৎপর বনদপ্তর

বিলোনিয়া, ২৯ শে মার্চ : আজ সকাল প্রায় ১০টা নাগাদ তৃষ্ণা অভয়ারণ্যের বন্যপ্রাণী সংরক্ষক বিমল দাসের কাছে খবর আসে যে, রাঙ্গামুড়া স্টিল টাওয়ারের নিকটবর্তী একটি চেকড্যামের মধ্যে একটি গাউর (বাইসন) আটকে রয়েছে।

খবর পেয়ে সঙ্গে সঙ্গে বন্যপ্রাণী সংরক্ষক বিমল দাস, সহকারী বন্যপ্রাণী সংরক্ষক (রাজনগর) সুকান্ত সরকার, সহকারী বন্যপ্রাণী সংরক্ষক (রাঙ্গামুড়া) দুলাল দাস সহ বনদপ্তরের অন্যান্য কর্মী এবং স্থানীয় গ্রামবাসীদের নিয়ে ঘটনাস্থলে পৌঁছান।

এরপর সকলের সম্মিলিত প্রচেষ্টায় আটকে পড়া গাউরটিকে সফলভাবে উদ্ধার করা হয়। সৌভাগ্যবশত, প্রাণীটির শরীরে কোনো ধরনের আঘাতের চিহ্ন পাওয়া যায়নি।

উদ্ধারের পর প্রাপ্তবয়স্ক স্ত্রী গাউরটি নিরাপদে পুনরায় বাইসন ন্যাশনাল পার্ক এলাকায় ফিরে যায়।

Releated Posts

নিট দুর্নীতি ইস্যুতে ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগ, সার্কিট হাউসে ছাত্র-ছাত্রীদের উল্লাস

আগরতলা, ২৫ জুলাই: নিট পরীক্ষায় অনিয়ম ও দুর্নীতির অভিযোগকে ঘিরে দেশজুড়ে চলা ছাত্র আন্দোলনের জেরে কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র…

ByByTaniya Chakraborty Jul 25, 2026

খার্চি পূজা উপলক্ষে ২৯ বছর ধরে কুমার পূজার আয়োজন শান্তি কালী সেবাশ্রমের

আগরতলা, ২৫ জুলাই: ত্রিপুরার ঐতিহ্যবাহী সাত দিনব্যাপী খার্চি পূজা উপলক্ষে প্রতি বছরের মতো এবছরও কুমার পূজার আয়োজন করল…

ByByTaniya Chakraborty Jul 25, 2026

চাম্পকনগরে এনএইচ০৮-এ আট ঘণ্টার যানজট, বেহাল রাস্তা নিয়ে ক্ষোভ যাত্রীদের

চাম্পকনগর: অসম-আগরতলা জাতীয় সড়ক-এর নির্মাণাধীন অংশের বেহাল দশার কারণে শনিবার চাম্পকনগরের জামপুই চৌমুহনী এলাকায় চরম যানজটের সৃষ্টি হয়।…

ByByTaniya Chakraborty Jul 25, 2026

নীট প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে বিলোনিয়ায় কংগ্রেসের বিক্ষোভ, মোদি-অমিত শাহ-ধর্মেন্দ্র প্রধানের কুশপুত্তলিকা দাহ

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ২৫ জুলাই:সর্বভারতীয় নীট পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের অভিযোগে কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে সরব হলো কংগ্রেস। শনিবার বিলোনিয়া…

ByByTaniya Chakraborty Jul 25, 2026
Scroll to Top