News Flash

  • Home
  • Uncategorized
  • হামাগুড়ি দিয়ে বিমানে উঠতে বাধ্য প্রতিবন্ধী যাত্রী ! অভিযুক্ত এয়ার ইন্ডিয়া
Image

হামাগুড়ি দিয়ে বিমানে উঠতে বাধ্য প্রতিবন্ধী যাত্রী ! অভিযুক্ত এয়ার ইন্ডিয়া

airindiaনয়াদিল্লি, ৩১ জানুয়ারি (হি.স.) : ফের অমানবিকতার অভিযোগ উঠল এয়ার ইন্ডিয়ার বিরুদ্ধে | নিরাপত্তার কারণে হুইল চেয়ারের ব্যবস্থা করা সম্ভব হয়নি| তাই এয়ার ইন্ডিয়ার বিমান থেকে নামিয়ে দেওয়ার পাশাপাশি হামাগুড়ি দিয়ে তাঁকে প্যাসেঞ্জার কোচে উঠতে বাধ্য করানো হয় |
অনিতা ঘাই নামের ওই প্রতিবন্ধী অধ্যাপিকা জানান, তিনি তাঁর বন্ধুর সঙ্গে বসে হুইল চেয়ারের জন্য অপেক্ষা করছিলেন | কিন্তু শেষমেশ কোনও হুইল চেয়ার এসে পৌঁছায়নি| অনেকক্ষণ পর্যন্ত অপেক্ষা করার পরও হুইল চেয়ার না আসায় পুরো রাস্তাটাই তাঁকে হামাগুড়ি দিয়ে আসতে হয় | অ্যারাইভাল হলে ঢোকার পর তিনি হুইল চেয়ার পেয়েছেন কিন্তু যে সময় তাঁর সবথেকে বেশি দরকার ছিল সেইসময় তিনি পাননি বলেই অভিযোগ অধ্যাপিকার|
তিনি আরও জানিয়েছেন, পুরো বিষয়টি নিয়ে তিনি ঊর্ধ্বতন কর্তৃপক্ষের দ্বারস্থ হবেন| যদিও এয়ার ইন্ডিয়া কর্তৃপক্ষের দাবি তারা বিমানের দরজা পর্যন্ত হুইল চেয়ারে নিয়ে যাওয়ার ব্যবস্থা করেছিল| ২৯ জানুয়ারি একটি বিমান দেরাদুন থেকে দিল্লি আসে| একটু দূরে দাঁড়িয়েছিল বিমানটি| যাত্রীরা বিমান থেকে নামার সময়ই তাঁকে সাহায্যের জন্য কর্মীরা এগিয়ে যান বলে জানিয়েছে কর্তৃপক্ষ| সেইসময় হুইল চেয়ারও এগিয়ে দেওয়া হয় বলে দাবি এয়ার ইন্ডিয়ার|

Releated Posts

প্রযুক্তিনির্ভর ট্রাফিক ব্যবস্থাপনা জোরদার করছে ত্রিপুরা, নজরদারিতে ৫১৫ সিসিটিভি

আগরতলা, ৩১ আগস্ট: ট্রাফিক আইন লঙ্ঘন ও সড়ক দুর্ঘটনা কমাতে প্রযুক্তিনির্ভর স্মার্ট ট্রাফিক ব্যবস্থাপনা আরও শক্তিশালী করছে ত্রিপুরা…

ByByTaniya Chakraborty Aug 31, 2026

ভেজাল ক্যান্সারের ওষুধকাণ্ডে সরব ত্রিপুরা কংগ্রেস, সরকারের ভূমিকা নিয়ে প্রশ্ন প্রবীর চক্রবর্তীর

আগরতলা, ৩০ আগস্ট: দিল্লিতে ভেজাল ক্যান্সারের ওষুধ উদ্ধারের ঘটনাকে কেন্দ্র করে কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে সরব হল ত্রিপুরা প্রদেশ…

ByByReshmi Debnath Aug 30, 2026

কোনো অনুমান নয়, প্রমাণের ভিত্তিতেই ডিজিপির মৃত্যুর আসল সত্য উদঘাটিত হবে: মুখ্যমন্ত্রী

আগরতলা, ২৭ আগস্ট : ডিজিপি (পুলিশ মহানির্দেশক) অনুরাগ ধ্যানকারের মৃত্যুর প্রতিটি দিক নিরপেক্ষভাবে তদন্ত করা হবে এবং সত্য…

ByBySandeep Biswas Aug 27, 2026

শিল্প গড়তে জমি ব্যবহারের নিয়মে বাছাই করা ছাড়ের ভাবনা, নতুন শিল্পনীতিতে বড় পরিবর্তনের ইঙ্গিত

কলকাতা, ২৬ আগস্ট (আইএএনএস): আগামী মাসের মাঝামাঝি পশ্চিমবঙ্গের নতুন শিল্পনীতি প্রকাশ করতে চলেছে রাজ্য সরকার। সেই নয়া শিল্পনীতিতে…

ByByNews Desk Aug 26, 2026
Scroll to Top