News Flash

  • Home
  • Uncategorized
  • বিশালগড় ব্লকে ঘোটালা, মামলার অন্তবর্তীকালীন শুনানী শেষ
Image

বিশালগড় ব্লকে ঘোটালা, মামলার অন্তবর্তীকালীন শুনানী শেষ

Highcourt of Tripura Imageনিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৩০ জানুয়ারি৷৷ বিশালগড় ব্লকের বহু চর্চিত আর্থিক কেলেঙ্কারি মামলাটি আজও আদালতে শুনানির জন্য উঠে৷ কংগ্রেস নেতা অশোক কুমার সিনহা সহ দুজন বিষয়টি নিয়ে হাইকোর্টে জনস্বার্থ মামলা করেছিলেন৷ এই মামলাটির সঙ্গে আরো ৩২টি ব্লকের মামলা জড়িয়ে গেছে৷ গতকালও হাইকোর্টে এই মামলাটি শুনানির জন্য উঠেছিল৷ আজও শুনানির জন্য উঠে৷ প্রাথমিকভাবে অন্তবর্তীকালীন শুনানির কাজ আজ শেষ হয়েছে৷ উল্লেখ্য, রেগা প্রকল্পে কোটি কোটি টাকা নয়ছয় সহ ব্যাপক দুর্নীতির অভিযোগ রয়েছে এই মামলায়৷ বিশালগড় ব্লকের কেলেঙ্কারিতে বিডিও বিমল চক্রবর্তী সহ অন্যান্যরা জড়িত রয়েছেন৷ স্পর্শকাতর এই মামলাটির রায় জানতে অপেক্ষায় দিন গুনছেন সাধারণ মানুষও৷ কবে নাগাদ এই মামলাটির নিষ্পত্তি হবে সে সম্পর্কে নিশ্চিতভাবে কিছুই এখনো বলা যাচ্ছে না৷ সবকিছুই নির্ভর করবে আদালতের উপর৷

Releated Posts

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026

রোমানিয়ায় ভারতীয় সংস্কৃতি ও মূল্যবোধের প্রসারে প্রবাসীদের ভূয়সী প্রশংসা রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর

বুখারেস্ট, ২৫ জুলাই (আইএএনএস): ভারত ও রোমানিয়ার জনগণের মধ্যে ঘনিষ্ঠ সম্পর্কই দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্কের সবচেয়ে শক্তিশালী ভিত্তি…

ByByNews Desk Jul 25, 2026

ধর্মেন্দ্র প্রধানের ইস্তফা যুবসমাজ, সন্তানহারা পরিবার ও ঐক্যবদ্ধ বিরোধীদের জয়: মল্লিকার্জুন খাড়গে

নয়াদিল্লি, ২৫ জুলাই (আইএএনএস): কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের পর কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে শনিবার দাবি করেছেন, এটি…

ByByNews Desk Jul 25, 2026

সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজিকে অবমাননার অভিযোগ, প্রকাশ্যে ক্ষমা চাওয়ার দাবি ফরওয়ার্ড ব্লকের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৯ জুলাই:পশ্চিমবঙ্গ বিজেপির সভাপতি সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজি সুভাষচন্দ্র বসুকে নিয়ে অবমাননাকর মন্তব্য করার অভিযোগ…

ByByReshmi Debnath Jul 20, 2026
Scroll to Top