News Flash

  • Home
  • Uncategorized
  • জলের ট্যাঙ্ক থেকে উদ্ধার ৬ বছরের পড়ুয়ার নিথর দেহ, স্কুল কর্তৃপক্ষের গাফিলতির অভিযোল আনল পরিবার
Image

জলের ট্যাঙ্ক থেকে উদ্ধার ৬ বছরের পড়ুয়ার নিথর দেহ, স্কুল কর্তৃপক্ষের গাফিলতির অভিযোল আনল পরিবার

নয়াদিল্লি, ৩১ জানুয়ারি (হি.স.) : দিল্লির বসন্তকুঞ্জ এলাকার একটি নামী স্কুলে ৬ বছরের পড়ুয়ার রহস্যমৃতু্য| জলের ট্যাঙ্ক থেকে উদ্ধার হয় তার নিথর দেহ| পরিবারের অভিযোগ, স্কুল কর্তৃপক্ষের গাফিলতিতেই এই ঘটনা| ঘটনার তদন্তের নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরীবাল|
দিল্লির রায়ান ইন্টারন্যাশনাল স্কুলের প্রথম শ্রেণির ওই শিশুর দেহ উদ্ধারের পর পরিবারের লোকেদের বিষয়টি ধামাচাপা দেওয়ার জন্য চাপ দেওয়া হয় বলেও অভিযোগ ওঠে| যদিও তা অস্বীকার করে উল্টে স্কুল কর্তৃপক্ষের দাবি, তারা সবসময় শিশুটির ওপর নজর রাখতেন, কিন্তু, সে খুবই চঞ্চল ছিল, এমনকী তার চিকিত্সাও চলছিল| তবে হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে, শিশুটিকে যখন হাসপাতালে আনা হয়েছিল তখন শিশুটি মৃত ছিল| এই নিয়েই তৈরি হয়েছে ধোঁয়াশা|
পুলিশের ডেপুটি কমিশনার জানিয়েছেন, শিশুটির মৃতু্যর খবর তাঁরা বহু দেরিতে পায়| ঘটনার তদন্ত শুরু হয়েছে| ঘটনায় স্কুল কর্তৃপক্ষকেই দায়ি করেছেন শিশুটির বাবা আর কে মিনা| তিনি এক সরকারি হাসপাতালের সঙ্গে যুক্ত| তিনি বলেন, প্রিন্সিপালকে এবিষয়ে প্রশ্ন করলে, তিনি ব্যাপারটি চেপে যেতে বলেন| যদিও মিনার এই অভিযোগ অস্বীকার করেছেন প্রিন্সিপাল| স্কুল কর্তৃপক্ষ জানিয়েছে, বহুক্ষণ ধরে শিশুটিকে খুঁজে পাওয়া যাচ্ছিল না| পরে জলের ট্যাঙ্ক থেকে উদ্ধার হয় তার দেহ| কী ভাবে সেখানে ডুবে গিয়েছে শিশুটি, সেব্যাপারে ধোঁয়াশা তৈরি হয়েছে| এই নিয়ে চলতি সপ্তাহে একইরকমের দুটি ঘটনা ঘটল| গত ২৭ জানুয়ারি কর্পোরেশন পরিচালিত একটি স্কুলের সেপটিক ট্যাঙ্কে পড়ে মৃতু্য হয় এক পাঁচ বছরের শিশুর| ঘটনায় কঠোর ব্যবস্থা নেওয়ার প্রতিশ্রুতি দিয়েছেন ডেপুটি মুখ্যমন্ত্রী মনীশ সিসোদিয়া|

Releated Posts

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026
Scroll to Top