News Flash

  • Home
  • Uncategorized
  • রেল টিকিটে দালাল চক্র রুখতে অনলাইনে রেল টিকিট বুকিং কমানো হল
Image

রেল টিকিটে দালাল চক্র রুখতে অনলাইনে রেল টিকিট বুকিং কমানো হল

দিল্লি, ২৯ জানুয়ারি (হি.স.) : দূরপাল্লার রেল টিকিটে দালাল চক্র রুখতে এক অভিনব ব্যবস্থা চালু করছে ভারতীয় রেল| আগামী ১৫ ফেব্রুয়ারি থেকে একমাসে মোট ৬ বার অনলাইনে রেল টিকিট বুক করতে পারবেন যাত্রীরা| এক বিবৃতিতে রেল মন্ত্রকের তরফে একথা জানানো হয়েছে| রেলের আইআরসিটিসি -র ওয়েবসাইট থেকে বর্তমানে মাসে ১০ বার ই-টিকিট বুক করা যায়| কিন্তু আগামী মাস থেকে সেই সংখ্যা কমানোর সিদ্ধান্ত নিয়েছে রেল মন্ত্রক|
রেল সূত্রে জানা গেছে, অনলাইন বুকিংয়ের অপব্যবহার রুখতেই এই সিদ্ধান্ত| রেল মন্ত্রকের তরফে সংগঠিত এক সমীক্ষায় দেখা গেছে, একমাসে ৯০ শতাংশ যাত্রী ৬ বারের কম ই-টিকিট বুক করেন| কিন্তু ১০ শতাংশ ৬ বারের বেশি ই-টিকিট বুক করে থাকেন| রেল কর্তাদের মতে, এই ১০ শতাংশ কোনও দালালি চক্রের সঙ্গে যুক্ত| এই ধরনের প্রবৃত্তি রুখতেই মন্ত্রকের তরফে ই-টিকিট বুকিংয়ের সংখ্যা নির্দিষ্ট করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে|

Releated Posts

কানাডায় পালানোর চেষ্টার সময় গ্রেফতার পাঞ্জাবের গ্যাং-সন্দেহভাজন, দাবি এফবিআইয়ের

ওয়াশিংটন, ১৮ জুলাই (আইএএনএস): পাঞ্জাব-ভিত্তিক একটি আন্তর্জাতিক অপরাধচক্রের সন্দেহভাজন সদস্য নীতিশ কৌশল ওরফে ‘লালা’ কানাডায় পালানোর চেষ্টা করছিলেন…

ByByNews Desk Jul 18, 2026

রথকাণ্ডের তদন্ত রিপোর্ট জনসমক্ষে প্রকাশের দাবি প্রদেশ কংগ্রেসের

আগরতলা, ১৬ জুলাই: তিন বছর আগে কুমারঘাটে রথযাত্রার সময় ঘটে যাওয়া মর্মান্তিক দুর্ঘটনায় ১০ জন ভক্তের মৃত্যুর ঘটনায়…

ByByTaniya Chakraborty Jul 16, 2026

রামমন্দির ও শ্রীরাম নিয়ে কথা বলার অধিকার শুধু হিন্দুদেরই: আচার্য প্রমোদ কৃষ্ণম

মোরাদাবাদ, ১১ জুলাই (আইএএনএস): শ্রীরাম জন্মভূমি মন্দির এবং ভগবান শ্রীরামকে নিয়ে মন্তব্য করার অধিকার শুধু হিন্দুদেরই রয়েছে বলে…

ByByNews Desk Jul 11, 2026

বন্য দাতাল হাতির তাণ্ডবে অতিষ্ঠ কৃষ্ণপুর, ফসল-ঘরবাড়ি হারিয়ে সর্বস্বান্ত বহু পরিবার

তেলিয়ামুড়া, ৬ জুলাই: তেলিয়ামুড়া মহকুমার ২৯-কৃষ্ণপুর বিধানসভা কেন্দ্রের কৃষ্ণপুর ও সংলগ্ন এলাকায় বন্য দাতাল হাতির তাণ্ডবে চরম আতঙ্কে…

ByByTaniya Chakraborty Jul 6, 2026
Scroll to Top