মুম্বই, ২৯ জানুয়ারি (হি.স.): মুম্বইয়ের জুহুর সমুদ্রসৈকতে ভেসে এল প্রায় চার টন ওজনের ৩৫ ফুট দীর্ঘ একটি তিমির দেহ| বৃহস্পতিবার রাত ১০টা নাগাদ স্থানীয় বাসিন্দাদের চোখে পড়ে ব্রাইডস হোয়েল প্রজাতির তিমিটি| প্রাথমিক তদন্তের পর জানা গিয়েছে, ভেসে আসার এক থেকে দু’দিন আগে চার টনের তিমিটির মৃতু্য হয়েছে| শরীরের বাইরের অংশে কোনও আঘাতের চিহ্ন নেই| তবে কী কারণে এটি মারা গিয়েছে, তা পরিষ্কার নয়| মৃতু্যর কারণ খতিয়ে দেখা হচ্ছে| শুক্রবার সকালে সমুদ্রসৈকত থেকে মৃত তিমিটিকে সরাতে ক্রেন নিয়ে আসা হয়|
এর আগে গত ১৩ জানুয়ারি তুতিকোরিনের তিরুচেন্দর সমুদ্রতটে ৩৮টি বালিন হোয়েলের দেহ ভেসে এসেছিল| প্রায় ২৫০টি তিমিকে জীবন্ত অবস্থায় সমুদ্রে ফেরত পাঠানো হয়েছিল|
জুহুর সমুদ্রতটে ভেসে এল ৩৫ ফুট দীর্ঘ তিমির দেহ, মৃতু্যর কারণ খতিয়ে দেখা হচ্ছে
Releated Posts
কাবুলের হাসপাতালে পাকিস্তানি হামলার নিরপেক্ষ তদন্তের দাবি পুনর্ব্যক্ত রাষ্ট্রসংঘের বিশেষ দূতের
কাবুল, ২২ মে (আইএএনএস): আফগানিস্তানে মানবাধিকার পরিস্থিতি বিষয়ক রাষ্ট্রসংঘের বিশেষ দূত রিচার্ড বেনেট কাবুলের ওমিদ পুনর্বাসন হাসপাতালে পাকিস্তানের…
ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’ কর্মসূচির সূচনা, ধলাই জেলার ৩৫ জনের অভিযোগ শুনলেন মুখ্যমন্ত্রী
আগরতলা, ২০ মে : রাজ্যের সাধারণ মানুষের সঙ্গে সরকারের সরাসরি যোগাযোগ আরও সুদৃঢ় করতে ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’…
সুস্থ সমাজ গঠনে যুবসমাজকে এগিয়ে আসার আহ্বান সুদীপ রায় বর্মনের
আগরতলা, ১৭ মে: দেশের বর্তমান পরিস্থিতিতে সুস্থ সমাজ ও শক্তিশালী দেশ গঠনে কাজে যুবসমাজকে এগিয়ে আসার আহ্বান জানালেন…
ত্রিপুরায় নতুন ইন্ডিয়া রিজার্ভ (আই আর) ব্যাটালিয়ান গঠনের অনুমোদন দিল কেন্দ্র; মিলবে ৫০ কোটি টাকা
নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৫ মে: ত্রিপুরার নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদার করতে এবং কর্মসংস্থানের নতুন সুযোগ তৈরিতে বড় পদক্ষেপ…


















