News Flash

  • Home
  • Uncategorized
  • কৈলাসহরে চিকিৎসা পরিষেবা তলানিতে, হয়রানির শিকার জনগণ
Image

কৈলাসহরে চিকিৎসা পরিষেবা তলানিতে, হয়রানির শিকার জনগণ

Healthনিজস্ব প্রতিনিধি, কৈলাসহর, ২২ জানুয়ারি ৷৷ কৈলাসহর মহকুমায় একের পর এক হাসপাতাল উদ্বোধন হচ্ছে কিন্তু পরিষেবা পেতে নাজেহাল জনসাধারন৷ প্রায় ৪০-৫০ বৎসরের পুরানো আর জি এম জেলা হাসপাতাল শহর থেকে স্থানান্তরিত হচ্ছে, সেটা মোটা মোটি পাকা৷ বর্তমানে সেখানে জেলা হাসপাতাল স্থাপন হয়েছে সেই হাসপাতাল মুখ্যমন্ত্রী মানিক সরকার উদ্বোধন করেছিলেন প্রায় চার৪-৫ বৎসর পূর্বে৷ কিন্তু আজও পরিষেবা কোথায় এমনি প্রশ্ণ জনগণের৷ জেলা হাসপাতালে সব বিভাগের চিকিৎসা পেতে নাজেহান রোগীরা৷ এর কারন হল প্রতিটা বিভাগের বিশেষজ্ঞ চিকিৎসক রয়েছেন এক জন৷ আবার কোন কোন বিভাগের বিশেষজ্ঞ নেইও৷ এমন অবস্থায় যদি কোন চিকিৎসক সরকারী কাজে বা ছুটি নিয়ে বাইরে যান সেই সময় নাজেহাল হন রোগীরা তা নজরে আসে৷ পরিষেবা নেই এর পর দেখা যায় উদ্বোধন হচ্ছে হাসপাতালের প্রায় ৭-৮ বৎসর পূর্বে সংখ্যালঘু অধ্যুষিত ইরানিতে ১০ কক্ষ বিশিষ্ট হাসপাতাল উদ্বোধন করেছিলেন রাজ্যের তৎকালীন স্বাস্থ্যমন্ত্রী তপন চক্রবর্তী৷ আজ এত বৎসর অতিবাহিত হয়ে যাবার পর আজ সেখানে পরিষেবা নেই৷ ঐ সময় আর একটি হাসপাতাল উদ্বোধন করেছিলেন স্বাস্থ্যমন্ত্রী সেখানেও পারিষেবা নেই৷ সেই হাসপাতালটি কৈলাসহরের একজন সনামধন্য ব্যাক্তির নামে হালইপারের এই হাসপাতালে সঠিক ভাবে পরিষেবা নেই৷

Releated Posts

প্রযুক্তিনির্ভর ট্রাফিক ব্যবস্থাপনা জোরদার করছে ত্রিপুরা, নজরদারিতে ৫১৫ সিসিটিভি

আগরতলা, ৩১ আগস্ট: ট্রাফিক আইন লঙ্ঘন ও সড়ক দুর্ঘটনা কমাতে প্রযুক্তিনির্ভর স্মার্ট ট্রাফিক ব্যবস্থাপনা আরও শক্তিশালী করছে ত্রিপুরা…

ByByTaniya Chakraborty Aug 31, 2026

ভেজাল ক্যান্সারের ওষুধকাণ্ডে সরব ত্রিপুরা কংগ্রেস, সরকারের ভূমিকা নিয়ে প্রশ্ন প্রবীর চক্রবর্তীর

আগরতলা, ৩০ আগস্ট: দিল্লিতে ভেজাল ক্যান্সারের ওষুধ উদ্ধারের ঘটনাকে কেন্দ্র করে কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে সরব হল ত্রিপুরা প্রদেশ…

ByByReshmi Debnath Aug 30, 2026

কোনো অনুমান নয়, প্রমাণের ভিত্তিতেই ডিজিপির মৃত্যুর আসল সত্য উদঘাটিত হবে: মুখ্যমন্ত্রী

আগরতলা, ২৭ আগস্ট : ডিজিপি (পুলিশ মহানির্দেশক) অনুরাগ ধ্যানকারের মৃত্যুর প্রতিটি দিক নিরপেক্ষভাবে তদন্ত করা হবে এবং সত্য…

ByBySandeep Biswas Aug 27, 2026

শিল্প গড়তে জমি ব্যবহারের নিয়মে বাছাই করা ছাড়ের ভাবনা, নতুন শিল্পনীতিতে বড় পরিবর্তনের ইঙ্গিত

কলকাতা, ২৬ আগস্ট (আইএএনএস): আগামী মাসের মাঝামাঝি পশ্চিমবঙ্গের নতুন শিল্পনীতি প্রকাশ করতে চলেছে রাজ্য সরকার। সেই নয়া শিল্পনীতিতে…

ByByNews Desk Aug 26, 2026
Scroll to Top