News Flash

  • Home
  • Uncategorized
  • এডিসির ভিলেজ ভোট উপলক্ষ্যে সর্বদলীয় বৈঠক মহাকরণে
Image

এডিসির ভিলেজ ভোট উপলক্ষ্যে সর্বদলীয় বৈঠক মহাকরণে

Election Tripuraনিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২২ জানুয়ারি৷৷ ভিলেজ কমিটি নির্বাচন উপলক্ষ্যে শুক্রবার মহাকরণে রাজ্য নির্বাচন কমিশনের পৌরহিত্যে এক সর্বদলীয় বৈঠক অনুষ্ঠিত হয়েছে৷ তাতে নির্বাচন সংক্রান্ত বিভিন্ন বিষয়ে আলোচনার পাশাপাশি দাবিদাওয়া পেশ করেছে রাজনৈতিক দলগুলি৷ এদিন, বৈঠক শেষে আইপিএফটির সভাপতি এনসি দেববর্মা জানিয়েছেন, ভিলেজ কমিটির নির্বাচনে কেন্দ্রীয় আধা সামরিক বাহিনীর দাবি জানানো হয়েছে৷ পাশাপাশি সমস্ত বুথে সিসি টিভি কিংবা ক্যামেরার ব্যবস্থা রাখার দাবি জানানো হয়েছে৷ ইভিএম মেশিনে ভোট করানোর দাবি জানানো হয়েছিল৷ কিন্তু ভিলেজ নির্বাচনে এই ব্যবস্থা সম্ভব নয়, সেক্ষেত্রে ব্যালেট পেপারেই ভোট হবে বলে রাজ্য নির্বাচন কমিশনার জানিয়েছেন৷ এদিকে, সিপিএম আইপিএফটির সমস্ত দাবি নৈতিকভাবে সমর্থন করেছে৷ পাশাপাশি ভিলেজ কমিটির নির্বাচনে অসহিষ্ণুতা কিংবা বৈরীতার পরিবেশ যাতে সৃষ্টি না হয় সেদিকে নজর রাখার জন্য রাজ্য নির্বাচন কমিশনকে অনুরোধ জানিয়েছে৷

Releated Posts

কানাডায় পালানোর চেষ্টার সময় গ্রেফতার পাঞ্জাবের গ্যাং-সন্দেহভাজন, দাবি এফবিআইয়ের

ওয়াশিংটন, ১৮ জুলাই (আইএএনএস): পাঞ্জাব-ভিত্তিক একটি আন্তর্জাতিক অপরাধচক্রের সন্দেহভাজন সদস্য নীতিশ কৌশল ওরফে ‘লালা’ কানাডায় পালানোর চেষ্টা করছিলেন…

ByByNews Desk Jul 18, 2026

রথকাণ্ডের তদন্ত রিপোর্ট জনসমক্ষে প্রকাশের দাবি প্রদেশ কংগ্রেসের

আগরতলা, ১৬ জুলাই: তিন বছর আগে কুমারঘাটে রথযাত্রার সময় ঘটে যাওয়া মর্মান্তিক দুর্ঘটনায় ১০ জন ভক্তের মৃত্যুর ঘটনায়…

ByByTaniya Chakraborty Jul 16, 2026

রামমন্দির ও শ্রীরাম নিয়ে কথা বলার অধিকার শুধু হিন্দুদেরই: আচার্য প্রমোদ কৃষ্ণম

মোরাদাবাদ, ১১ জুলাই (আইএএনএস): শ্রীরাম জন্মভূমি মন্দির এবং ভগবান শ্রীরামকে নিয়ে মন্তব্য করার অধিকার শুধু হিন্দুদেরই রয়েছে বলে…

ByByNews Desk Jul 11, 2026

বন্য দাতাল হাতির তাণ্ডবে অতিষ্ঠ কৃষ্ণপুর, ফসল-ঘরবাড়ি হারিয়ে সর্বস্বান্ত বহু পরিবার

তেলিয়ামুড়া, ৬ জুলাই: তেলিয়ামুড়া মহকুমার ২৯-কৃষ্ণপুর বিধানসভা কেন্দ্রের কৃষ্ণপুর ও সংলগ্ন এলাকায় বন্য দাতাল হাতির তাণ্ডবে চরম আতঙ্কে…

ByByTaniya Chakraborty Jul 6, 2026
Scroll to Top