News Flash

  • Home
  • Uncategorized
  • ত্রিপুরা ভাগের প্রয়াস ব্যর্থতার দিকে, আইপিএফটিই দ্বিখন্ডিত
Image

ত্রিপুরা ভাগের প্রয়াস ব্যর্থতার দিকে, আইপিএফটিই দ্বিখন্ডিত

Tripura & IPFTনিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৭ জানুয়ারি৷৷ পৃথক রাজ্য গঠনের দাবিকে কেন্দ্র করে উপজাতি ভিত্তিক রাজনৈতিক দলগুলির মধ্যে বিরোধ চরম আকার ধারণ করেছে৷ এই ইস্যুতে আইপিএফটি ইতিমধ্যে দ্বিখন্ডিত হয়েছে৷ তিপ্রাল্যান্ডের দাবিতে জিগির তুলে পাহাড় থেকে সমতল পর্যন্ত প্রচারে নামার চেষ্টা করলেও ইতিমধ্যেই তাদের যাবতীয় প্রয়াস ব্যর্থতার দিকে ধাবিত হচ্ছে৷ কেননা উপজাতিদের মধ্যেই বিষয়টি তীব্র মতভেদ দেখা দিয়েছে৷ কারণ, স্বাধীন ত্রিপুরা এবং পৃথক রাজ্যের দাবি পরিপূরক বলেই মনে করছেন শান্তিকামী জাতি উপজাতি উভয় অংশের জনগণ৷ রাজনৈতিক মতাদর্শগত তফাৎ থাকলেও শান্তিকামী মানুষ এই দাবিকে কোনভাবেই মেনে নিতে পারছেন না৷ এরই বর্হিপ্রকাশ ঘটেছে এডিসির ভিলেজ কমিটির নির্বাচনের প্রাক্কালে৷ আইপিএফটি দল এই ইস্যুতে ভেঙ্গে টুকরো টুকরো হয়ে গেছে৷ ফলে, এই দাবিকে সামনে নিয়ে প্রচারে নেমে তেমন কোন প্রভাব ফেলতে পারবে না তিপ্রাল্যান্ডের দাবিদাররা৷ ত্রিপুরা ল্যান্ড স্টেট পার্টি ক্ষমতার মহড়া দিতে আগরতলা শহরে মিছিল ও রাজভবন অভিযানের যে উদ্যোগ গ্রহণ করেছে তাও যে মাঠে মার খাবে এর ইঙ্গিত ইতিমধ্যেই মিলেছে৷ রাজ্যের শান্তিকামী জনগণ এই দাবিকে নস্যাৎ করার জন্য চেষ্টা চালাচ্ছেন৷ সে কারণেই আইপিএফটি ভেঙ্গে টুকরো টুকরো হয়ে গেছে৷
পাহাড় দখলের লড়াইয়ে কোমর বেঁধে ময়দানে নেমেছে সদ্য গজিয়ে ওঠা তিপ্রাল্যান্ড স্টেট পার্টি৷ কিন্তু তাতে তেমন কোন সারা পাচ্ছেনা তারা৷ নিজেদের শক্তি পরীক্ষার জন্যই ১৮ জানুয়ারি তারা রাজপথে শক্তির মহড়া দেবে৷ মহড়ায় জনসমাগম বাড়ানোর লক্ষ্যে বিভিন্ন এলাকায় সভা সমাবেশ ও বাইকযোগে ব্যাপক প্রচারও সংগঠিত করা হচ্ছে৷ কিন্তু শান্তিকামী জাতি উপজাতি উভয় অংশের জনগণ তাতে কোন সাড়া দিচ্ছে না৷
উপজাতি ভিত্তিক আঞ্চলিক দলগুলি আসন্ন ভিলেজ কমিটি নির্বাচনে জয়ী হওয়ার লক্ষ্যে শাসক দল সিপিআইএমকে টেক্কা দিতে ব্যাপক প্রয়াস শুরু করেছে৷ কিছুদিন আগে মতাদর্শগত বিরোধের জেরে আইপিএফটি দ্বিখন্ডিত হয়ে টিএসপি নামে নতুন একটি সংগঠনের আত্মপ্রকাশ ঘটেছে৷ তারা ভিলেজ কমিটি নির্বাচনে প্রতিটি ওয়ার্ডে প্রার্থী দেওয়ার উদ্যোগ গ্রহণ করেছে৷ এই লক্ষ্যকে সামনে রেখে তারা ভিলেজ এলাকায় ব্যাপক প্রচারে সামিল হয়েছে৷ এই দল ত্রিপুরা স্বশাসিত জেলা পরিষদ এলাকাকে নিয়ে পৃথক তিপ্রাল্যান্ড গঠনের দাবিতে সোচ্চার হয়েছে৷ এই ইস্যুকে সামনে রেখেই তারা আন্দোলন শুরু করেছে৷ জনসমর্থন আদায়ের লক্ষ্যে তারা প্রতিটি উপজাতি পরিবারের সঙ্গে কথা বলে জনমত গঠনের চেষ্টা চালাচ্ছে৷ সোমবার তারা রাজভবন অভিযানেরও ডাক দিয়েছে৷ এরই অঙ্গ হিসেবে কল্যাণপুরের বড় ময়দান, রজনী সর্দার পাড়া, পশ্চিম কুঞ্জবন, বাশিকোবরা পাড়া, আমপুরা, ওয়ারেন্টু বাড়ি প্রভৃতি এলাকায় গাড়ি ও বাইক নিয়ে মিছিল ও প্রচার সংগঠিত করেছে৷ মিছিল শেষে বড় ময়দান বাজারে সভা অনুষ্ঠিত হয়৷ সভায় বক্তব্য রাখেন টিএসপির সভাপতি চিত্ত দেববর্মণ, সম্পাদক গুরুপদ দেববর্মা প্রমুখ৷টিএসপি দলের সভাপতি চিত্ত দেববর্মা বলেন, বাংলাদেশ থেকে ঐতিহাসিক কারণে শরণার্থী প্রবেশের ফলে রাজ্যের সংখ্যাগরিষ্ঠ উপজাতিরা সংখ্যালঘুতে পরিণত হয়েছে৷ সে কারণেই উপজাতিদের অস্তিত্ব রক্ষার প্রশ্ণেই এডিসি এলাকাকে নিয়ে পৃথক তিপ্রাল্যান্ড গঠনের দাবি জানানো হয়েছে৷ সমস্ত কিছুর পরও এরাজ্যের শান্তিকামী মানুষ এই নবগঠিত দলের উপর কতটা আস্থা রাখবে সেটা বলাই বাহুল্য৷

Releated Posts

প্রযুক্তিনির্ভর ট্রাফিক ব্যবস্থাপনা জোরদার করছে ত্রিপুরা, নজরদারিতে ৫১৫ সিসিটিভি

আগরতলা, ৩১ আগস্ট: ট্রাফিক আইন লঙ্ঘন ও সড়ক দুর্ঘটনা কমাতে প্রযুক্তিনির্ভর স্মার্ট ট্রাফিক ব্যবস্থাপনা আরও শক্তিশালী করছে ত্রিপুরা…

ByByTaniya Chakraborty Aug 31, 2026

ভেজাল ক্যান্সারের ওষুধকাণ্ডে সরব ত্রিপুরা কংগ্রেস, সরকারের ভূমিকা নিয়ে প্রশ্ন প্রবীর চক্রবর্তীর

আগরতলা, ৩০ আগস্ট: দিল্লিতে ভেজাল ক্যান্সারের ওষুধ উদ্ধারের ঘটনাকে কেন্দ্র করে কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে সরব হল ত্রিপুরা প্রদেশ…

ByByReshmi Debnath Aug 30, 2026

কোনো অনুমান নয়, প্রমাণের ভিত্তিতেই ডিজিপির মৃত্যুর আসল সত্য উদঘাটিত হবে: মুখ্যমন্ত্রী

আগরতলা, ২৭ আগস্ট : ডিজিপি (পুলিশ মহানির্দেশক) অনুরাগ ধ্যানকারের মৃত্যুর প্রতিটি দিক নিরপেক্ষভাবে তদন্ত করা হবে এবং সত্য…

ByBySandeep Biswas Aug 27, 2026

শিল্প গড়তে জমি ব্যবহারের নিয়মে বাছাই করা ছাড়ের ভাবনা, নতুন শিল্পনীতিতে বড় পরিবর্তনের ইঙ্গিত

কলকাতা, ২৬ আগস্ট (আইএএনএস): আগামী মাসের মাঝামাঝি পশ্চিমবঙ্গের নতুন শিল্পনীতি প্রকাশ করতে চলেছে রাজ্য সরকার। সেই নয়া শিল্পনীতিতে…

ByByNews Desk Aug 26, 2026
Scroll to Top