News Flash

  • Home
  • Uncategorized
  • খোয়াইয়ে উপজাতি যুব ফেডারেশনের কেন্দ্রীয় সম্মেলন শুরু ১১ই

খোয়াইয়ে উপজাতি যুব ফেডারেশনের কেন্দ্রীয় সম্মেলন শুরু ১১ই

tyfনিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২ জানুয়ারী৷৷ উপজাতি যুব ফেডারেশনের তিনদিনের ১৫তম কেন্দ্রীয় সম্মেলন আগামী ১১ জানুয়ারী থেকে খোয়াইতে অনুষ্ঠিত হবে৷ এই সম্মেলনে সংগঠনের প্রায় ৬১০ জন প্রতিনিধি এবং ২ লক্ষ ২৫ হাজার ৪২৪ জন সদস্য অংশ নেবেন৷ ১১ জানুয়ারী খোয়াই দ্বাদশ শ্রেণী সুকল মাঠে দুপুর দুইটায় মুখ্যমন্ত্রী মানিক সরকার সম্মেলনের উদ্বোধন করবেন৷ উদ্বোধনী মঞ্চে সারা ভারত উপজাতি যুব ফেডারেশনের সভাপতি এম বি রাজেশ সহ ডিওয়াইএফআই এবং টিওয়াইএফ’র রাজ্য নেতৃত্বরাও উপস্থিত থাকবেন৷ সোমবার সাংবাদিক সম্মেলনে একথা জানান ফেডারেশনের সাধারণ সম্পাদক অমলেন্দু দেববর্মা৷ এদিন তিনি আরো জানিয়েছেন, প্রতিনিধিদের মধ্যে ১২৪ জন মহিলা রয়েছেন৷
তিনি আরো জানিয়েছেন, ১২ জানুয়ারী গ্রামোন্নয়ন মন্ত্রী নরেশ জমাতিয়া এবং ১৩ জানুয়ারী এডিসি’র মুখ্য কার্যনির্বাহী সদস্য রাধাচরণ দেববর্মা অংশ নেবেন৷ অমলেন্দুবাবু জানান, সম্মেলনের মূল উদ্দেশ্য হল সংগঠনের সাফল্য এবং ভুল-ত্রুটির পর্যালোচনা করা৷ সংগঠনকে আরো শক্তিশালি কিভাবে করা যাবে সেবিষয়েও সম্মেলনে আলোচনা হবে৷ সর্বোপরি রাজ্যের ঐক্য এবং শান্তি রক্ষায় সংগঠন যাতে আরো বলিষ্ঠ ভূমিকা নিতে পারে সেবিষয়েও সম্মেলনে আলোকপাত হবে৷

Releated Posts

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026
Scroll to Top