News Flash

  • Home
  • ত্রিপুরা

দুইদিন ধরে নিখোঁজ এক নাবালক , ঘটনা ধর্মনগরে

আগরতলা,১০ আগস্ট: দুইদিন ধরে নিখোঁজ এক যুবক। ধর্মনগর হোলি ক্রস কনভেন্ট স্কুলের অষ্টম শ্রেণীর ছাত্র আদিত্য থাপা হঠাৎ করে বুধবার ভোর থেকে  নিখোঁজ হওয়ায় জনমনে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। ঘটনার বিবরণে জানা যায় অন্যান্য দিনের মতো ভোর চারটায় সে প্রাতঃকর্ম করার জন্য বুধবার দিন ঘুম থেকে উঠে। তার মা কেয়া থাপা ছেলেকে নিয়ে পড়াশোনার জন্য ধর্মনগরের থানা রোডের আম্বেদকর সরণিতে ভাড়া থাকেন। তার বাবা পেশায় একজন শিক্ষক তিনি শিক্ষকতার জন্য শনি ছড়াতে থাকেন। ছেলের পড়াশোনার জন্য মা ছেলেকে নিয়ে ধর্মনগর থাকেন। তাদের বড় ছেলে পার্শ্ববর্তী রাজ্য আসামে পড়াশোনা করে। বুধবার সকালে প্রাতঃকর্ম সেরে আদিত্য কখন ঘরে এসেছে কিনা তার মা কেয়া তা বলতে পারেনি। যখন কেয়া থাপার ঘুম ভাঙ্গে তখন প্রায় সকাল আটটা বাজে। উঠে ছেলেকে না পেয়ে খোঁজাখুঁজি করতে থাকেন তিনি। খোঁজাখুঁজি করতে করতে বিবিআই মাঠের কাছে যেখানে স্বাধীনতা দিবসের  জন্য সবাই প্রশিক্ষণ নিচ্ছে সেখানেও যান। কিন্তু ছেলের কোনও হদিশ পাননি। ছেলেকে না পেয়ে পাগল পাগল হয়ে তার বাবার সাথে যোগাযোগ করে। বাবা-মা দুজনে চিন্তা করে অবশেষে ধর্মনগর থানায় একটি নিখোঁজ ডায়েরি করে। দুইদিন অতিক্রান্ত হয়ে যাওয়ার পর কোন খোঁজখবর না পাওয়ায় অবশেষে সাংবাদিকদের দ্বারস্থ নিখোঁজ ছেলে ফিরে পাওয়ার জন্য। এখন দেখার প্রশাসনিক সাহায্যে তিনি ছেলেকে খুঁজে…

ByByadmin Aug 10, 2023

কুকুরের আক্রমণে ক্ষতিগ্রস্থ মোরগের খামার 

আগরতলা,১০ আগস্ট: লেফুঙ্গা থানাধীন কালীবাজার সংলগ্ন সুব্রত বিশ্বাসের মোরগের খামারে সঙ্ঘবদ্ধ কুকুরের আক্রমণে ব্যাপক ক্ষতি সংগঠিত হয়েছে। মঙ্গলবার গভীর রাতে প্রতিবেশীর কুকুরের আক্রমণে প্রায় ২৫ থেকে ৩০ হাজার টাকার মোরগের মৃত্যু হয়েছে বলে জানায় সুব্রত।  কালীবাজার সংলগ্ন রাঙ্গুটিয়া এলাকার সুব্রত বিশ্বাস ঋণ নিয়ে একটি মোরগের খামার তৈরি করেছে। প্রতিবেশীদের প্রায় চার থেকে পাঁচটি কুকুর প্রতিনিয়ত এই মোরগের খামারে আক্রমণ করার উদ্দেশ্যে ইতিপূর্বেও হামলা করেছিল। এই বিষয়টি  কুকুর মালিকদের পূর্বেই জানানো হয়েছে বলে জানায় সুব্রত। কিন্তু তাতে কুকুর মালিকরা কোন ধরনের কর্ণপাত করেনি। অবশেষে মঙ্গলবার গভীর রাতে কুকুর গুলো সঙ্গবদ্ধ আক্রমণ চালায় মোরগের খামারে। বেড়া ভেঙ্গে মোরগ খাওয়ার পাশাপাশি শতাধিক মোরগ মেরে ফেলে কুকুরের দল। বুধবার সকালে এই ঘটনা সাক্ষুষ করার পর মাথায় হাত পড়ে সুব্রত বিশ্বাসের। বিষয়টি জানানো হয় বামুটিয়া পুলিশ ফাঁড়িতে। এই ঘটনায় ঋণ নিয়ে খামার তৈরি করার পর আর্থিকভাবে ব্যাপক সমস্যার সম্মুখীন হতে চলেছেন বলে অভিমত ব্যক্ত করলেন সুব্রত বিশ্বাস।

ByByadmin Aug 10, 2023

জম্পুই পাহাড় জুড়ে আতঙ্ক, বড় বড় ফাটলের মিলছে না সুরাহা, গ্রামবাসীদের নিরাপদ স্থানে সরে হওয়ার আদেশ মহকুমা প্রশাসনের

জিওলজিক্যাল সার্ভের প্রযুক্তিবিদরা ব্যার্থ। জম্পুই পাহাড়ের ত্লাক্সি গ্রামের বিভিন্ন স্থানে বিশাল ফাটলের মিলছে না কোন সুরাহা  । ভয়াবহ পরিস্থিতিতে গোটা জম্পুই পাহাড়  জুড়ে আতঙ্ক ছড়িয়ে পড়েছে । পরিস্থিতি বেগতিক দেখে বুধবার ক্ষতিগ্রস্ত পরিবারগুলিকে মহকুমা শাসকের তরফ থেকে পঞ্চাশ হাজার টাকা দেওয়া হয়েছে । ক্ষতিগ্ৰস্থ গ্রামবাসিরা ভয়ে নিরাপদ স্থানে চলে গিয়েছে । এদিকে বুধবার জম্পুই পাহাড়ে সেচ্ছাসেবক টিম পাঠানো হয়েছে। ল্যন্ডসলাইটের কারণে কোন ধরণের দুর্ঘটনা ঘটলে তড়িঘড়ি উদ্ধার কাজ চালানোর জন্যই আগে থেকেই সেচ্ছাসেবক দলকে তৈরি রাখা হয়েছে। অপরদিকে কাঞ্চনপুর থেকে জম্পুই যাওয়ার রাস্তা মরন ফাঁদে পরিণত হয়েছে। যে কোন সময় জম্পুই যাওয়ার পথে পাহাড়ের উপর থেকে ধস পড়তে পারে বলে আশংকা দেখা দিয়েছে। ইতিমধ্যেই ত্লাক্সি গ্রামের ক্ষতিগ্ৰস্থ পরিবার গুলি বুধবার এলাকা ছেড়ে চলে গেছে । এই ঘটনায় গোটা জম্পুই জুড়ে এখন আতংক বিরাজ করছে । এদিকে ভারত সরকারের নির্মাণ সংস্থা এন এইচ আই সি ডি এলের স্থানীয় প্রকৈশলীরা জানায় পাহাড়ের মাটি লুস মাটির   জন্য  এই অবস্থা হচ্ছে বলে তারা মনে করছে ।  এন এইচ এস আই ডি সি এলের রিপোর্ট  অনুযায়ী জানা যায় প্রযুক্তিবিদরা এসে ফাটল সম্পর্কে কোন সুরাহা করতে পারছে না।  অপরদিকে জম্পুই পাহাড়ের ফাটল ক্রমশ বেড়েই চলছে ।  এখন পর্যন্ত আটটি পরিবার পুরোপুরি সর্বস্বান্ত হয়ে গেছে । ঘরের ওয়াল ভেঙ্গে সম্পুর্ন বসত বাড়িই তলিয়ে যাচ্ছে। এভাবে চৌদ্দপুরুষের বসবাস করা বাড়ি তলিয়ে যেতে দেখে কান্নায় ভেঙ্গে পড়ছেন গ্ৰামবাসী। কিন্তু প্রকৃতির নিষ্ঠুরতা চোখের সামনে সবই নীরবে সহ্য করতে হচ্ছে ত্যালকসী বাসীকে।

ByByadmin Aug 10, 2023

আমার মাটি আমার দেশ কর্মসূচি থেকে বনসংরক্ষনের নির্দেশ ছাত্রছাত্রীদের, সাতচাঁদব্লকেগার্দাং দ্বাদশ শ্রেনী বিদ্যালয়ে হয় অনুষ্ঠান

আমার মাটি আমার দেশ কর্মসূচির অঙ্গ হিসাবে  সাতচাঁদ ব্লকের  অন্তর্গত  গার্দাং দ্বাদশ শ্রেনী বিদ্যালয়ে জাতীয় সেবা প্রকল্পের উদ্যোগে ও মনুবাজার বন দপ্তরের সহায়তায় অনুষ্ঠিত হয় এক বৃক্ষ রোপণ অনুষ্ঠান। এই বৃক্ষ রোপণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিধায়ক মাইলাফ্রু মগ, দক্ষিণ জেলার জেলা সভাধিপতি কাকলী দাস দত্ত, বিদ্যালয়ের প্রধান শিক্ষক দুলাল বিশ্বাস,  এস এম সি কমিটির চেয়ারম্যান কমল কৃষ্ণ সেন ও এলাকার অবসরপ্রাপ্ত দুই সেনা জোয়ান।  উপস্থিত ছিলেন বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকা সহ ছাত্র ছাত্রী ও এস এম সি কমিটির সদস্য সদস্যরা। অনুষ্ঠানে উপস্থিত অতিথিদের হাত ধরে  উদ্ভোধনের পর অনুষ্ঠানে স্বাগত ভাষন রাখেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক দুলাল বিশ্বাস। এরপর অনুষ্ঠানে বক্তব্য রাখেন দক্ষিণ জেলার জেলা সভাধিপতি কাকলী দাস দত্ত ও বিধায়ক মাইলাফ্রু মগ। বিধায়ক তার ভাষনে বলেন বন ধ্বংসের কারণে পৃথিবী আজ এক কঠিন পরিস্থিতির মুখে দাড়িয়ে। আমরা আমাদের প্রয়োজনে অনবরত বনধ্বংস করে চলছি কিন্তু সে পরিমাণে আমরা বৃক্ষ রোপণ করিনা। তিনি বলেন এভাবে যদি চলতে থাকে তাহলে একদিন পৃথিবী থেকে জীবের অস্তিত্ব হারিয়ে যাবে। এজন্য তিনি এই বৃক্ষ রোপণ অনুষ্ঠান থেকে ছাত্র ছাত্রী সহ সমস্ত অংশের মানুষকে বন সংরক্ষণে আরো বেশি করে এগিয়ে আসার আহ্বান রাখেন। এছাড়াও এদিনের অনুষ্ঠানে বক্তব্য রাখেন দক্ষিণ জেলার জেলা সভাধিপতি কাকলী দাস দত্ত। এদিনের অনুষ্ঠানে বিদ্যালয়ের ছাত্র ছাত্রীদের দ্বারা অনুষ্ঠিত হয় সাংস্কৃতিক অনুষ্ঠান। সবশেষে অনুষ্ঠানের সভাপতির সংক্ষিপ্ত ভাষনের মধ্য দিয়ে শেষ হয় এই বৃক্ষ রোপণ অনুষ্ঠান। এদিনের বৃক্ষ রোপণ অনুষ্ঠানে  উপস্থিত অবসর প্রাপ্ত দুই সেনা জোয়ানকে দেওয়া হয় সংবর্ধনা।

ByByadmin Aug 10, 2023

পশ্চিম থানার ভূমিকায় অসন্তোষ প্রকাশ করে জেলা পুলিশের সদর কার্যালয়ে ডেপুটেশন

   আগরতলা,১০ আগস্ট:আগরতলা  পশ্চিম থানার ভূমিকায় অসন্তোষ প্রকাশ করে জেলা পুলিশ সুপারের কাছে অভিযোগ জানালেন মধ্য ভুবনবন এলাকার বাসিন্দারা। এলাকার মহিলারা বৃহস্পতিবার রাজ্য পুলিশের সদর কার্যালয়ে জেলা পুলিশ সুপারের অফিসে এসে প্রতিবাদ বিক্ষোভ প্রদর্শন করেন এবং এলাকাবাসীর নিরাপত্তা নিশ্চিত করার জন্য জেলা পুলিশ সুপারের হস্তক্ষেপ দাবি করেন। উল্লেখ্য গত কিছুদিন আগে ওই এলাকায় দুষ্কৃতিকারীরা হামলা সংঘটিত করে। এব্যাপারে অভিযুক্তদের নামধাম উল্লেখ করে থানায় সুনির্দিষ্ট মামলা দায়ের করা হলেও পুলিশ অভিযুক্তদের বিরুদ্ধে এখনো পর্যন্ত কোন ব্যবস্থা গ্রহণ করেনি। অভিযুক্তরা  এলাকায় দিব্যি ঘুরে বেড়াচ্ছে। তারা ফের যেকোনো সময় অঘটন ঘটাতে পারে বলে আশঙ্কা ব্যক্ত করেছেন এলাকাবাসী । সে কারণেই নিরাপত্তার দাবিতে এলাকার মহিলারা পশ্চিম জেলার পুলিশ সুপারের সঙ্গে সাক্ষাৎ করে ডেপুটেশন ও স্মারকলিপি প্রদান করেন। অবিলম্বে অভিযুক্তদের বিরুদ্ধে কঠোর আইনী ব্যবস্থা গ্রহণ করা না হলে তারা বৃহত্তর আন্দোলনে শামিল হবেন বলে হুঁশিয়ারি দিয়েছেন এদিন। জেলা পুলিশ সুপার এলাকার মহিলাদের আশ্বস্ত করেছেন এ ব্যাপারে সুষ্ঠু তদন্তক্রমে আইন অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে। এলাকায় শান্তি সম্প্রীতির পরিবেশ অক্ষুন্ন রাখার জন্য তিনি এলাকার সমস্ত অংশের জনগণের প্রতি আবেদন জানিয়েছেন।

ByByadmin Aug 10, 2023

বিদ্যুৎপৃষ্ঠ হয়ে মৃত্যু এক যুবকের

আগরতলা,১০আগস্ট : বিশালগড় বজ্রপুর এলাকায় একটি প্লাস্টিকের ফ্যাক্টরিতে বিদ্যুৎ পৃষ্ঠ হয়ে এক শ্রমিকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। মৃত শ্রমিকের নাম শাকিল হোসেন। জানা যায় ওই শ্রমিক প্লাস্টিক ফ্যাক্টরিতে কাজ করতো। রাত আটটা থেকে সকাল ৮ টা পর্যন্ত তার ডিউটি ছিল। সেই সময় অনুযায়ী প্রতিদিনের মত বুধবার  রাতেও সে ফ্যাক্টরিতে কাজ করতে যায়। বৃহস্পতিবার সকাল নাগাদ যখন প্লাস্টিক ফ্যাক্টরিতে ডাইস খুলতে যায় তখন ওই সে বিদ্যুৎ স্পৃষ্ট হয় বলে জানা যায়। ঘটনা প্রত্যক্ষ করে অন্যান্য সহ কর্মীরা তাকে সেখান থেকে  উদ্ধার করে প্রথমে স্থানীয় হাসপাতালে নিয়ে যান। বিশালগড় হাসপাতালে কর্তব্যরত চিকিৎসকরা তাকে আশঙ্কা জনক অবস্থায় জিবি হাসপাতালে স্থানান্তর করেন। কিন্তু শেষ রক্ষা করা হয়নি। জিবি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। তার মৃত্যুর সংবাদ ছড়িয়ে পড়তেই গভীর শোকের ছায়া নেমে আসে। জানা যায় তার দুটি ছোট শিশু সন্তান রয়েছে। এছাড়া পরিবারের রয়েছে মা এবং স্ত্রী। পরিবারে শাকিল হোসেনই ছিল একমাত্র উপার্জনশীল ব্যক্তি। তার মৃত্যুতে পরিবারটি অসহায় হয়ে পড়েছে। মৃতের পরিবারকে প্রয়োজনীয় আর্থিক সাহায্য করার জন্য স্থানীয় জনগণের তরফ থেকে দাবি উঠেছে। এদিকে বিশালগড় থানার পুলিশ এ ব্যাপারে একটি মামলা গ্রহণ করে ঘটনার তদন্ত শুরু করেছে। 

ByByadmin Aug 10, 2023

ফের রাজ্যে যান দুর্ঘটনার বলি 2

আগরতলা,১০আগস্ট:রাজ্যের দুটি পৃথক পথ দুর্ঘটনায় দুজনের মর্মান্তিক মৃত্যু হয়েছে। বড়জলা এবং বিশ্রাম গঞ্জের পাথালিয়া ঘাটে এই দুর্ঘটনা ঘটে। তাতে দুই বাইক চালকের মর্মান্তিক মৃত্যু হয়। ঘটনার বিবরণে জানা যায় উষা বাজার স্টেট ব্যাংক শাখার কর্মী আশীষ কুমার ঘোষ বৃহস্পতিবার কের চৌমুহনিস্থিত বাড়ি থেকে বাইক নিয়ে কর্মস্থলের উদ্দেশ্যে রওয়ানা হন। বড়জলা এলাকায় বিপরীত দিক থেকে দ্রুত বেগে আসা অপর একটি বাইকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ ঘটে। তাতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। স্থানীয় লোকজনরা ঘটনা প্রত্যক্ষ করে দমকল বাহিনী ও পুলিশকে খবর দেন। খবর পেয়ে দমকল বাহিনী ও পুলিশ ঘটনাস্থলে ছুটে আসে এবং সেখান থেকে দেহটি উদ্ধার করে জিবি হাসপাতালে নিয়ে যায়। জিবি হাসপাতালে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন। তার মৃত্যুর সংবাদ ছড়িয়ে পড়তেই এলাকায় গভীর শোকের ছায়া নেমে আসে।  অপরদিকে বুধবার রাতে বিশ্রামগঞ্জ থানা এলাকার পাথালিয়া ঘাটে রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা একটি লরির সঙ্গে দ্রুতগামী বাইকের ধাক্কা লাগলে বাইক থেকে ছিটকে পড়ে সিমন দেববর্মা নামে বাইক চালকের মর্মান্তিক মৃত্যু হয়। ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে ছুটে যায় এবং সেখান থেকে মৃতদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতাল মর্গে পাঠায়। পুলিশ দুটি ক্ষেত্রেই পৃথক মামলা গ্রহণ করে ঘটনার তদন্ত শুরু করেছে। উল্লেখ্য রাজ্যে দুর্ঘটনা প্রতিনিয়ত বৃদ্ধি পেয়ে চলেছে। দুর্ঘটনা রোধে পুলিশ ও ট্রাফিক পুলিশ কঠোর কোন পদক্ষেপ গ্রহণ করছে না বলে বিভিন্ন মহল থেকে অভিযোগ উঠেছে। যানবাহন এবং বাইক অত্যন্ত দ্রুত বেগে চলাচল করছে । গতি নিয়ন্ত্রণের জন্য পুলিশ ও ট্রাফিক পুলিশ কঠোর কোনো পদক্ষেপ নিচ্ছে না। সে কারণেই দুর্ঘটনা বৃদ্ধি পাচ্ছে বলে ধারনা নাগরিকদের। এব্যাপারে পুলিশ ও ট্রাফিক পুলিশকে কঠোর মনোভাব গ্রহণ করার জন্য বিভিন্ন মহল থেকে দাবি উঠেছে। প্রতিদিন পথ দুর্ঘটনায় বহু প্রাণ অকালে ঝরে যাচ্ছে এবং বহু মানুষ পঙ্গুত্বের জীবন যাপন করতে বাধ্য হচ্ছেন। প্রশাসন এই বিষয়ে কঠোর হউক, দাবি রাজ্যবাসীর। 

ByByadmin Aug 10, 2023

ছিনতাইবাজেরকবলেপড়েটাকাপয়সাসহ্রুরীনথিহারালেনবাংলাদেশীপর্যটক

আগরতলা,১০ আগস্ট: চুরি ছিনতাই-র ঘটনা ক্রমেই বেড়ে চলেছে রাজ্যেএবার ছিনতাইবাজদের খপ্পরে পড়লো বাংলাদেশি পর্যটকছিনতাইবাজরা তাদের কাছ থেকে নিয়ে গেলো টাকা পয়সা সব কিছুই ঘটনা তেলিয়ামুড়ায়।তেলিয়ামুড়া রেলস্টেশন চত্বরে ছিনতাই বাজের খপ্পরে পড়ে জরুরী নথি সহ টাকা পয়সা খোয়া গেল  ২ বাংলাদেশি পর্যটকের, ঘটনা বৃহস্পতিবার দুপুর নাগাদ। আশরাফ হোসেন এবং মাহমুদুল্লাহ হাসান নামের দুই বাংলাদেশি পর্যটক ভারতে এসেছিলেন চলতি মাসের ৫ তারিখ। ভারতে অবস্থানকালে শিলং,গৌহাটি সহ বিভিন্ন জায়গাতে ভ্রমণ করেছেন এই দুই পর্যটক। অবশেষে আগরতলা হয়ে বাংলাদেশ ফিরে যাবার পথে ঘটল অঘটনঅভিযোগ, ট্রেনে করে যাওয়ার সময় তেলিয়ামুড়া রেলস্টেশনে ঢোকার একটু আগে চলতি ট্রেন থেকে অজ্ঞাত পরিচয় এক যুবক তাদের মধ্যে মাহমুদুল্লাহর সঙ্গে থাকা ব্যাগ ছিনিয়ে পালিয়ে যায়। ঘটনায় হতবাক দুই তরুণ বাংলাদেশী পর্যটক।এরপর স্থানীয়দের সহায়তায় তেলিয়ামুড়া থানায় এসে সংশ্লিষ্ট ঘটনায় লিখিত অভিযোগ দায়ের করেন দুই বাংলাদেশী পর্যটক। সাংবাদিকদের সাথে কথা বলার সময় পর্যটকদের দাবি,, তাদের যে ব্যাগটা ছিনতাই করা হয়েছে তার মধ্যে আন্তর্জাতিক এ.টি.এম কার্ড সহ তাদের প্রয়োজনীয় বেশ কিছু কাগজপত্র এবং ভারত ও বাংলাদেশের কিছু টাকা ছিল। পাশাপাশি তাদের আবেদন  থানা কর্তৃপক্ষ উপযুক্ত ব্যাবস্থা গ্রহণ করে তাদের এই প্রয়োজনীয় কাগজপত্র গুলো সহ ব্যাগ উদ্ধার করতে গুরুত্বপূর্ণ ভূমিকা যেন পালন করে।  বাংলাদেশ থেকে দুই পর্যটক ভারতে ঘুরতে এসে ফিরে যাবার পথে তেলিয়ামুড়ার মতো জায়গায় এভাবে ছিনতাইবাজদের খপ্পরে পড়ার খবর ছড়িয়ে পড়তেই ব্যাপক প্রতিক্রিয়া তৈরি হয়েছে সর্বত্রই।

ByByadmin Aug 10, 2023

জেলা ভিত্তিক বেটি বাঁচাও বেটি পড়াও প্রকল্পের আয়োজন আগরতলা মুক্তধারা অডিটোরিয়ামে

আগরতলা,১০ আগস্ট: আজ পশ্চিম ত্রিপুরা জেলা প্রশাসন এবং সমাজ কল্যাণ ও সমাজ শিক্ষা দপ্তর, পশ্চিম ত্রিপুরা জেলার উদ্যোগে…

ByByadmin Aug 10, 2023

সারা দেশের সাথে রাজ্যেও পালিত আমার মাটি আমার দেশ কর্মসূচি

আগরতলা,৯ আগস্ট: আমার মাটি  আমার দেশ” প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির আহবানে ৯ আগস্ট থেকে সারা দেশব্যাপী এই কর্মসূচি গ্রহণ…

ByByadmin Aug 9, 2023

পুলিশকে অ্যাসিড মারার ঘটনায় ধৃতদের মুক্তির দাবিতে পথ অবরোধে  এলাকাবাসী

আগরতলা,৯ আগস্ট: সিমনা বাজারে মারপিটকে কেন্দ্র করে পুলিশকে অ্যাসিড ছুঁড়ে মারার ঘটনায় সুন্দরটিলার পুলিশ  রাজেশ গোয়ালা নামে এক…

ByByadmin Aug 9, 2023

দুষ্কৃতীর বন্দুকের গুলিতে আহত এক যুবক

আগরতলা,৯ আগস্ট: দুষ্কৃতীকারীর বন্দুকের গুলিতে গুরুতর আহত এক যুবক। আহত যুবকের নাম নিরেন ত্রিপুরা, বয়স ২৪। ঘটনা  …

ByByadmin Aug 9, 2023

কলেজটিলা ফিশারি অফিসের অব্যবস্থাপনায় তেলে বেগুনে জ্বলে উঠলেন মন্ত্রী সুধাংশু, অনিয়মিত কর্মীদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহনের আদেশ

আগরতলা,৯ আগস্ট: মন্ত্রীর সারপ্রাইস ভিজিট ঘিরে তোলপাড় কলেজটিলা ফিশারী অফিস। বুধবার কলেজটিলা ফিসারি অফিসে আচমকা পরিদর্শনে যান মন্ত্রী…

ByByadmin Aug 9, 2023

ফের জে আর বি টির ফল প্রকাশ নিয়ে তালবাহানা অব্যাহত দপ্তরের, মুখ্যমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ

আগরতলা,৯ আগস্ট: দীর্ঘ তিন বছর ধরে জে আর বি টি -র ফলাফল নিয়ে চলছে দপ্তরের গড়িমসি। দপ্তরের কড়া…

ByByadmin Aug 9, 2023

Gallery

ইয়েমেন থেকে মুক্তি পেলেন ভারতীয় নাবিক অনিলকুমার রাভেন্দ্রন, নিরাপদে মাসকটে পৌঁছালেন
জুভেনাইল হোম এবং ডিটেনশন সেন্টার পরিদর্শনে রাজ্যপাল
সাফল্যের কাহিনী: জন্মগত হৃদরোগ- পারকিউটেনিয়াস ট্রান্সক্যাথেটার পালমোনারি ডালভুলোপ্লাস্টি
ত্রিপুরা গ্রামীণ ব্যাঙ্কের নতুন লোগোর উন্মোচন মুখ্যমন্ত্রীর
মুখ্যমন্ত্রীর আন্তরিক উদ্যোগ ও সহায়তার আশ্বাস পেয়ে ফিরে গেলেন সাহায্য প্রত্যাশীরা
উত্তর পূর্বাঞ্চলের রাজ্যগুলির জন্য সুসংহত, সব ঋতুর উপযোগী মাল্টিমডেল যোগাযোগ ব্যবস্থা গড়ে তোলা প্রয়োজন: মুখ্যমন্ত্রী
জনকল্যাণমুখী কাজগুলি চলাকালীন সময়ে সমস্যা যাতে লাঘব করা যায় সেই উদ্দেশ্যে ইতিমধ্যে কয়েকটি সিদ্ধান্ত নেওয়া হয়েছে: নগরোন্নয়ন সচিব
শনিবার লোকভবন পরিদর্শন করা যাবে
চুরাইবাড়ি গেটে চেকিংয়ে দুর্বলতা— যানজট, ক্ষোভ ও বিক্ষোভে উত্তাল লরি চালকরা
ফটিকছড়া ও বোধজংনগরে সিএনজি স্টেশন তৈরির উদ্যোগ নেওয়া হয়েছে: মুখ্যমন্ত্রী
জোলাইবাড়ি-বিলোনিয়া বিকল্প জাতীয় সড়কে ভয়াবহ দুর্ঘটনা, দুই বাইকের মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলেই তিন যুবকের মৃত্যু
দুই বছরেও চালু হয়নি জল শোধনাগার, প্রাচ্য ভারতী স্কুল পরিদর্শনে ক্ষোভ প্রকাশ বিধায়ক গোপাল রায়ের
Scroll to Top