News Flash

  • Home
  • ত্রিপুরা
  • দুই বছরেও চালু হয়নি জল শোধনাগার, প্রাচ্য ভারতী স্কুল পরিদর্শনে ক্ষোভ প্রকাশ বিধায়ক গোপাল রায়ের
Image

দুই বছরেও চালু হয়নি জল শোধনাগার, প্রাচ্য ভারতী স্কুল পরিদর্শনে ক্ষোভ প্রকাশ বিধায়ক গোপাল রায়ের

আগরতলা, ৩ ডিসেম্বর: প্রাচ্য ভারতী বিদ্যালয়ের দীর্ঘদিন ধরে অচল অবস্থায় পড়ে থাকা জল শোধনাগার নিয়ে প্রকাশ্যে অসন্তোষ জানালেন বনমালীপুরের কংগ্রেস বিধায়ক গোপাল চন্দ্র রায়। দুই বছর আগে বিদ্যালয়ের ছাত্রছাত্রীদের জন্য বিশুদ্ধ পানীয় জলের ব্যবস্থা করতে প্রায় পাঁচ লক্ষ টাকার প্রকল্প বরাদ্দ করেছিলেন তিনি। তবে সেই জল শোধনাগার এখনও চালু না হওয়ায় এদিন পরিদর্শনকালে ক্ষোভ প্রকাশ করেন বিধায়ক।

বুধবার ব্যক্তিগত কাজে ওই এলাকার কাছে গেলে হঠাৎই বিদ্যালয় পরিদর্শনে যান তিনি। পরিদর্শনের সময় তিনি লক্ষ্য করেন—শোধনাগারের কাজ সম্পূর্ণ হলেও দুই বছর ধরে তা অকার্যকর অবস্থায় পড়ে রয়েছে। যার ফলে ছাত্রছাত্রীদের বিশুদ্ধ পানীয় জলের সুবিধা মিলছে না।

ঘটনায় তীব্র অসন্তোষ প্রকাশ করে বিধায়ক গোপাল রায় অবিলম্বে দেরির কারণ অনুসন্ধানের নির্দেশ দেন। পাশাপাশি তিনি সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে দ্রুত ব্যবস্থা নিয়ে জল শোধনাগার চালু করার নির্দেশ দেন, যাতে ছাত্রছাত্রীরা অবিলম্বে পরিশ্রুত পানীয় জল পেতে পারে।
এ ঘটনায় অভিভাবক এবং স্থানীয়দের মধ্যেও ক্ষোভ দেখা দিয়েছে। তাদের মতে, বরাদ্দ থাকা সত্ত্বেও প্রকল্প চালু না হওয়া প্রশাসনিক গাফিলতিরই প্রমাণ। বিদ্যালয়ের ছাত্রছাত্রীদের জন্য জরুরি পরিষেবা দ্রুত সচল করার দাবি জানিয়েছেন এলাকাবাসীও।

Releated Posts

লেফুঙ্গা ব্লকের ১০ ভিলেজ কমিটিতেই বিনা প্রতিদ্বন্দ্বিতায় তিপ্রা মথার প্রার্থীরা জয়ী

আগরতলা, ৮ সেপ্টেম্বর: ভিলেজ কমিটি নির্বাচনকে ঘিরে লেফুঙ্গা ব্লকে বড় সাফল্য পেল তিপ্রা মথা। লেফুঙ্গা ব্লকের অন্তর্গত ১০টি…

ByByReshmi Debnath Sep 8, 2026

প্রেমিকার মৃত্যুর শোকে একই পদ্ধতিতে আত্মহত্যার চেষ্টা প্রেমিকের, বামুটিয়ায় চাঞ্চল্য

আগরতলা, ৮ সেপ্টেম্বর: প্রেমিকার মৃত্যুর শোক সামলাতে না পেরে একইভাবে আত্মহত্যার চেষ্টা করার অভিযোগ উঠল এক যুবকের বিরুদ্ধে।…

ByByReshmi Debnath Sep 8, 2026

বিশ্বকর্মা পূজার চাঁদা নিয়ে হাফলংয়ে উত্তেজনা, চালককে মারধর ও টাকা ছিনতাইয়ের অভিযোগ

ধর্মনগর, ৮ সেপ্টেম্বর: বিশ্বকর্মা পূজার চাঁদা দেওয়াকে কেন্দ্র করে হাফলং বাজার সংলগ্ন এলাকায় এক কন্টেনার গাড়ির চালককে মারধর…

ByByReshmi Debnath Sep 8, 2026

ভিলেজ কমিটি নির্বাচনের আগে হেজামারায় আইপিএফটি নেতার উপর হামলার অভিযোগ, তিপ্রা মথার বিরুদ্ধে অভিযোগ

আগরতলা, ৮ সেপ্টেম্বর: ভিলেজ কমিটি নির্বাচনকে সামনে রেখে খোয়াইয়ে এনডিএ শরিকদের মধ্যে ফের উত্তেজনার অভিযোগ উঠল। মঙ্গলবার হেজামারা…

ByByReshmi Debnath Sep 8, 2026
Scroll to Top