News Flash

  • Home
  • Uncategorized
  • Tripura Admin Resuffle : ৭ মহকুমা শাসক সহ প্রশাসনে বড়সড় রদবদল
Image

Tripura Admin Resuffle : ৭ মহকুমা শাসক সহ প্রশাসনে বড়সড় রদবদল

আগরতলা, ৩০ জুন : ত্রিপুরায় সাধারণ প্রশাসনে বড়সড় রদবদল হয়েছে। আজ মোট ৩১ জন আধিকারিকের তালিকা প্রকাশ হয়েছে। তাদের মধ্যে ২৪ জন টিসিএস এবং ৭ জন আইএএস আধিকারিক রয়েছেন। তাত্পর্যের বিষয় হল, তালিকা মোতাবেক ৭ জন মহকুমা শাসকের বদলির আদেশ জারি হয়েছে।

অনেকদিন বাদে ত্রিপুরায় একত্রে বড়মাত্রায় প্রশাসনে রদবদল করা হয়েছে। পুর কমিশনার সিদ্ধার্থ শিব জৈসওয়াল-কে সমাজ কল্যাণ ও সমাজ শিক্ষা দফতরের অধিকর্তা পদে বদলি করা হয়েছে। তাছাড়া পূর্বের জাতীয় স্বাস্থ্য মিশনের মিশন অধিকর্তা এবং আয়ুষ্মান ভারতের মুখ্য কার্যনির্বাহী আধিকারিকের দায়িত্ব অতিরিক্ত পালন করবেন। এদিকে, চাঁদনী চন্দন-কে বুনিয়াদী শিক্ষা অধিকর্তার পদ থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। পশ্চিম ত্রিপুরা জেলা শাসক এখন থেকে পুর কমিশনারের অতিরিক্ত দায়িত্ব পালন করবেন।

এদিকে, একত্রে ৭ মহকুমা শাসক-কে বদলি করা হয়েছে। তাতে, কমলপুর, কুমারঘাট, তেলিয়ামুড়া, আমবাসা, পানিসাগর, জিরানিয়া এবং মোহনপুর মহকুমা শাসক রয়েছেন। এছাড়া, কুমারঘাট, মোহনভোগ এবং মোহনপুর ব্লকের বিডিও-দের বদলি করা হয়েছে। তালিকা অন্য আধিকারিকও রয়েছেন।

Releated Posts

এসআইআর প্রক্রিয়ায় স্বচ্ছতার দাবি প্রদেশ কংগ্রেসের, নির্বাচন কমিশনের কাছে স্মারকলিপি

আগরতলা, ২৬ জুন: বিশেষ নিবিড় পুনর্বিবেচনা (এসআইআর) প্রক্রিয়া সম্পূর্ণ স্বচ্ছ ও নিরপেক্ষভাবে পরিচালনার দাবি জানিয়ে নির্বাচন কমিশনের দ্বারস্থ হল…

ByByReshmi Debnath Jun 27, 2026

কোর্ট ম্যারেজের পর দাম্পত্য কলহ, তরুণীর অস্বাভাবিক মৃত্যু, স্বামীর বিরুদ্ধে অভিযোগ পরিবারের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৩ জুন: রাজধানীর বাধারঘাট এলাকার এক তরুণীর অস্বাভাবিক মৃত্যুকে কেন্দ্র করে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। মৃত তরুণীর…

ByByReshmi Debnath Jun 13, 2026

শস্য সাইলো প্রকল্পে একচেটিয়া সুবিধা দেওয়ার অভিযোগ খারিজ করল এফসিআই

নয়াদিল্লি, ২ জুন (আইএএনএস): শস্য সংরক্ষণের আধুনিক সাইলো প্রকল্পের বরাত প্রদানের ক্ষেত্রে পক্ষপাতিত্ব ও একচেটিয়া ব্যবসাকে উৎসাহ দেওয়ার…

ByByNews Desk Jun 2, 2026

অসম বিধানসভায় ইউসিসি পাস, ‘প্রত্যেক নাগরিকের জন্য অভিন্ন আইন কার্যকর করতে প্রতিশ্রুতিবদ্ধ’: অমিত শাহ

নয়াদিল্লি, ২৭ মে (আইএএনএস): অসম বিধানসভায় অভিন্ন দেওয়ানি বিধি (ইউসিসি) বিল পাস হওয়ায় রাজ্যের মানুষকে অভিনন্দন জানালেন কেন্দ্রীয়…

ByByNews Desk May 27, 2026
Scroll to Top