News Flash

  • Home
  • Uncategorized
  • Gas cylinder blast:দিল্লিতে সিলিন্ডার ফেটে বাড়িতে আগুন, ধোঁয়া ও দগ্ধ হয়ে মৃত ৪
Image

Gas cylinder blast:দিল্লিতে সিলিন্ডার ফেটে বাড়িতে আগুন, ধোঁয়া ও দগ্ধ হয়ে মৃত ৪

নয়াদিল্লি, ৩০ জুন (হি.স.): দিল্লির শাহদারায় গ্যাস সিলিন্ডার বিস্ফোরণের জেরে বাড়িতে আগুন লেগে ধোঁয়ায় শ্বাসকষ্টে ও দগ্ধ হয়ে প্রাণ হারালেন ৪ জন। এছাড়াও আরও একজন আগুনে দগ্ধ হয়েছেন। মঙ্গলবার রাতে মর্মান্তিক ঘটনাটি ঘটেছে শাহদারার ফর্শ বাজার এলাকায় অবস্থিত একটি বাড়িতে। দিল্লি দমকলের ডিরেক্টর অতুল গর্গ জানিয়েছেন, “গ্যাস সিলিন্ডার বিস্ফোরণের জেরে মঙ্গলবার রাতে শাহদারার ফর্শ বাজার এলাকায় অবস্থিত একটি বাড়িতে আগুন লাগে। আগুনে ৪ জনের মৃত্যু হয়েছে এবং একজন জখম হয়েছেন।”
দমকলের ডিরেক্টর অতুল গর্গ জানিয়েছেন, মঙ্গলবার গভীর রাতে ফোন করে জানানো হয়, ফর্শ বাজার এলাকায় অবস্থিত একটি বাড়িতে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণের জেরে আগুন ধরে গিয়েছে। তৎক্ষণাৎ আগুন নেভাতে পৌঁছয় দমকলের মোট ৯টি ইঞ্জিন। গ্যাস লিকেজের জেরে আগুন ছড়িয়ে পড়ে, ধোঁয়ায় শ্বাসকষ্টে ও দগ্ধ হয়ে ৪ জনের মৃত্যু হয়েছে। একজন ২৫ শতাংশ দগ্ধ হয়েছেন। মৃতদের নাম-মুন্নি দেবী (৪৫), নরেশ (২২), ওমপ্রকাশ (২০), সুমন (১৮)। লাল চন্দ (২৯) গুরুতর জখম হয়েছেন।

Releated Posts

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026
Scroll to Top