News Flash

  • Home
  • Uncategorized
  • তেলিয়ামুড়ার পাহাড়ি জনপদে তিনজনের মৃত্যু নিয়ে ধোঁয়াশা
Image

তেলিয়ামুড়ার পাহাড়ি জনপদে তিনজনের মৃত্যু নিয়ে ধোঁয়াশা

নিজস্ব প্রতিনিধি, তেলিয়ামুড়া, ২৯ জুন৷৷ কি রোগে ৩ জনের মৃত্যু হল এনিয়ে ধোয়শার সৃষ্টি হয়েছে৷ তুইকই জয়ধন পাড়ায় তিনজনের মৃত্যু ম্যালেরিয়ায় হয়নি বলেও সরকারী তথ্য সামনে এসেছে৷ করোনায় তাদের মৃত্যু হয়নি৷ তাহলে কি রোগে মৃত্যু হল ওই তিনজনের৷ তেলিয়ামুড়া স্বাস্থ্য আধিকারিক চন্দন দেববর্মা এক সাক্ষাৎকারে জানান কি কারণে মৃত্যু হয়েছে তিনজনের সে বিষয়ে কোনো তথ্য জানা যায়নি৷ তবে এই খবর ছড়িয়ে পড়তে বিগত দুইদিন পর পর তেলিয়ামুড়া স্বাস্থ্যদপ্তর এবং খোয়াই জেলার ম্যালেরিয়া বিশেষজ্ঞদের দিয়ে বিশেষ স্বাস্থ্য শিবিরে ম্যালেরিয়া এবং কোভিড পরীক্ষা করানো হলেও ওই এলাকার কারও শরীরে ম্যালেরিয়া ও কোভিড পজিটিভ পাওয়া যায়নি৷ তবে কি কারণে মৃত্যু হয়েছে সে বিষয়ে এখনও রয়েছে ধোঁয়াশা৷


এদিকে তেলিয়ামুড়া মহকুমা স্বাস্থ্য আধিকারিক আরো জানান গ্রামীণ ডাক্তার দিয়ে ওই তিনজনকে চিকিৎসা করানো হয়৷ সে বিষয়টি উড়িয়ে দিচ্ছেন না৷ উল্লেখ্য গত বুধবার এবং বৃহস্পতিবারে তুই কই জয়ধন পাড়া এলাকায় দুইজনের মৃত্যু হয়৷ অপর এক যুবক আমবাসা কুলাই হাসপাতালে চিকিৎসাধীন৷ ঘটনার বিবরণে জানা যায় তেলিয়ামুড়া বিধানসভা কেন্দ্রের রাঙ্খল পারার তুই কই জয়ধন পাড়ায় মরণব্যাধি অজানা রোগে মৃত্যু হয় তিনজনের৷ গত বুধবারে প্রথম মৃত্যু হয় সাম রাঙ্খল (১৩), এদিনের রাতে দ্বিতীয় মৃত্যু হয় একই পরিবারের রসলিন রঙ্খল (১৭) এর৷ গত বুধবারের পরে বৃহস্পতিবার মৃত্যু হয় আরও এক যুবকের রাম কুমার রাঙ্খল (১২) এর৷ অপরদিকে আশীষ কুমার রাঙ্খল (২৫) বর্তমানে আমবাসার কুলাই হাসপাতালে চিকিৎসাধীন৷ তিনজনের মৃত্যু ঘটায় গোটা এলাকায় শোকের ছায়া বিরাজ করছে৷ মৃতের নিকট আত্মীয়া মিলন রাঙ্খল সংবাদ প্রতিনিধিকে জানিয়ে ছিলেন, মৃত তিনজনের করোণা পরীক্ষা করা হয়েছিল তাদের পরীক্ষার রিপোর্ট আসে নেগেটিভ৷

Releated Posts

সূর্য ঘরে এখন ১৫ মেগাওয়াটের শক্তি, বিদ্যুৎ ব্যবস্থায় নীরব বিপ্লব রাজ্যে

আগরতলা, ২৮ জুলাই:একটি বাড়ির ছাদে কয়েকটি সোলার প্যানেল। সেখান থেকেই তৈরি হচ্ছে বিদ্যুৎ। সেই বিদ্যুৎ যাচ্ছে বাড়ির আলো,…

ByByReshmi Debnath Jul 28, 2026

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026

রোমানিয়ায় ভারতীয় সংস্কৃতি ও মূল্যবোধের প্রসারে প্রবাসীদের ভূয়সী প্রশংসা রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর

বুখারেস্ট, ২৫ জুলাই (আইএএনএস): ভারত ও রোমানিয়ার জনগণের মধ্যে ঘনিষ্ঠ সম্পর্কই দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্কের সবচেয়ে শক্তিশালী ভিত্তি…

ByByNews Desk Jul 25, 2026

ধর্মেন্দ্র প্রধানের ইস্তফা যুবসমাজ, সন্তানহারা পরিবার ও ঐক্যবদ্ধ বিরোধীদের জয়: মল্লিকার্জুন খাড়গে

নয়াদিল্লি, ২৫ জুলাই (আইএএনএস): কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের পর কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে শনিবার দাবি করেছেন, এটি…

ByByNews Desk Jul 25, 2026
Scroll to Top